বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফরিদপুর উপজেলা শাখা, পাবনা

  • Home
  • Bangladesh
  • Pabna
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফরিদপুর উপজেলা শাখা, পাবনা

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফরিদপুর উপজেলা শাখা, পাবনা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই

আলহামদুলিল্লাহ!৭০,পাবনা-৩ এর মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মাদ আলী আছগার মহোদয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদী...
07/09/2026

আলহামদুলিল্লাহ!

৭০,পাবনা-৩ এর মাননীয় সংসদ সদস্য
জনাব মুহাম্মাদ আলী আছগার মহোদয়
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সম্পর্কিত
সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায়
আন্তরিক অভিনন্দন।

আপনার হাত ধরেই পাবনা-৩ সহ
সারাদেশের মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ 🤲

23/08/2026
23/08/2026
17/08/2026

একটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটা দলীয় দাস হতে পারে এস এম ফরহাদ ভাইয়ের বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন গ্রেট একটা আয়োজনেও তারা কিভাবে বাধা দিয়েছে তা শুনলে আপনি অবাক হবেন। বিশ্বের কোন দেশে এরকম পাবেন না।

এস এম ফরহাদ
জিএস, ডাকসু

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ফরিদপুরে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণফরিদপুর (পাবনা) প্রতিনিধি:জাতীয় মৎস...
16/08/2026

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ফরিদপুরে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পাবনার ফরিদপুরে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা মুহাম্মাদ আলী আছগার। পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ মাছের পোনা অবমুক্ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার বাইরে থাকায় অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মাহমুদা সুলতানা ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি, ফরিদপুর উপজেলা শাখার আমীর মাওলানা আবু তালিব, সাবেক আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান সাপিনুর ইসলাম, উপজেলা শাখার সেক্রেটারি মু. আব্দুল হাই আল-রাজী এবং ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হাফিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রওশন আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর উপজেলা শাখার সভাপতি মো. জিয়াউর রহমান, যুব বিভাগের সভাপতি মো. রমজান আলী, মৎস্যজীবীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যচাষীদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অতিথিদের উপস্থিতিতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

16/08/2026

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত

#দর্পণনিউজ #চলনবিল #জাতীয়মৎস্যপক্ষ #মাছ

মাননীয় এমপি পাবনা-৩ মহোদয়ের গণ সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদানফরিদপুর (পাবনা) প্রতিনি...
15/08/2026

মাননীয় এমপি পাবনা-৩ মহোদয়ের গণ সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
পাবনার ফরিদপুর উপজেলার বিএল বাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত মাননীয় সংসদ সদস্যের গণসংবর্ধনা অনুষ্ঠানের শেষে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে আনিসুর রহমান (ম্যানেজার), বখতিয়ারসহ আরও অনেকে রয়েছেন।

সভাপতিত্ব করেন আলহাজ্ব আবদুস সামাদ মাস্টার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলী আছগার, মাননীয় সংসদ সদস্য (পাবনা-৩: চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবু তালিব, আমীর ফরিদপুর উপজেলা শাখা; মোঃ সাপিনুর ইসলাম, সাবেক আমীর; আব্দুল হাই আল-রাজী, সেক্রেটারি ফরিদপুর উপজেলা শাখা; মাওলানা রওশন আলম, সাংগঠনিক সম্পাদক ফরিদপুর উপজেলা শাখা। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ রমজান আলী, সভাপতি, উপজেলা যুব বিভাগ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গণসংবর্ধনা শেষে সংসদ সদস্যের হাতে ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় জামায়াতে ইসলামী ও স্থানীয় নেতৃবৃন্দ নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

যোগদানকারী নেতাকর্মীরা বলেন, দেশের কল্যাণ, ন্যায়বিচার, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ভবিষ্যতে দলের আদর্শ ও নীতির আলোকে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বলেন, নতুনদের যোগদানে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। তারা নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে ঐক্যবদ্ধভাবে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপির সাবেক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Address

Banwarinagar, Faridpur
Pabna
6650

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফরিদপুর উপজেলা শাখা, পাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share