08/06/2026
সূরা আল-ফাতিহার রুকইয়ার শক্তি-
আমি সূরা আল-ফাতিহা ১,০০০ বার পড়েছি, নিয়ত ছিলো.....আমার উপর যদি কোনো যাদু, বদনজর বা নেতিবাচক শক্তি থাকে, তা ভেঙে দেওয়ার জন্য। প্রায় ৪০ বার পড়ে পানিতে ফুঁ দিয়েছি, তারপর সেই পানি দিয়ে গোসল করেছি, ঘর ও জিনিসপত্রে ছিটিয়েছি, আর কিছু পান করেছি।
সুবহানাল্লাহ, এরপর যা ঘটলো.....দুঃস্বপ্ন দেখা পুরোপুরি বন্ধ হয়ে গেলো। হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বিয়ের প্রস্তাবগুলো আবার আসতে শুরু করলো এবং আমার বাগদান সম্পন্ন হলো।
মাঝারি মানের ফলাফল থেকে আমার পড়াশোনার গ্রেড চমৎকার হয়ে গেলো। সবাই বলতে লাগলো আমি নাকি দেখতে সুন্দর হয়ে গিয়েছি, আর মনে হলো হৃদয়টা অনেক হালকা হয়ে গেছে।
শারীরিক অসুস্থতা.মাইগ্রেন, কানে শোঁ শোঁ শব্দ, আর বারবার হওয়া সমস্যাগুলো সব মিলিয়ে গেলো।
রিজিকের দরজা খুলে গেলো, আর যারা আগে আমার উপর অযথা বিরক্ত হতো, তারা এখন ভালোবাসা দেখাতে লাগলো।
আলহামদুলিল্লাহ, সূরা আল-ফাতিহা সত্যিই আল্লাহর পক্ষ থেকে এক অপূর্ব শিফা..!🤍
- Collected