ঈশ্বরদী সরকারি কলেজ,ছাত্রশিবির

  • Home
  • Bangladesh
  • Pabna
  • ঈশ্বরদী সরকারি কলেজ,ছাত্রশিবির

ঈশ্বরদী সরকারি কলেজ,ছাত্রশিবির আমি মুসলিম চির রণবীর, মরণ`কে করি না ভয়।
মরলে শহীদ, বাঁচলে গাজী— আমার উভয়ই সমান।

19/08/2026



#ঈশ্বরদীসরকারিকলেজশাখা

19/08/2026

🎓 মেধার স্বীকৃতি, আগামীর নেতৃত্ব: 'A+ সংবর্ধনা ২০২৬'

🎁 বিশেষ আকর্ষণ:
আগত সকল নবীন শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় উপহার সামগ্রী!

📝 সহজেই রেজিস্ট্রেশন করুন:
🔗 অনলাইন ফর্ম লিংক:
https://forms.gle/TNpLJTeX5nk6m6Z66

📱 অথবা কমেন্টের পোস্টারে থাকা QR Code-টি স্ক্যান করে ফর্মটি পূরণ করুন।



#ঈশ্বরদীসরকারিকলেজশাখা

15/08/2026

শিবির বিদ্বেষী থেকে যেভাবে শিবিরের সাথী হলাম

১৮ আগস্ট ২০২৪। তখন আমি নবম শ্রেণির ছাত্র। নানির বাড়িতে বেড়াতে বগুড়া গিয়েছিলাম। আমার দুই বছরের বড় মামাতো ভাই তখন ইসলামী ছাত্রশিবিরের একজন সাথী এবং সৈয়দ আহমদ সরকারি কলেজ শাখার তৎকালীন অফিস সম্পাদক ছিলেন।

একদিন ওদের মেসের পাশের একটি দর্শনীয় স্থানে ঘুরতে যাওয়ার পথে সাংগঠনিক মেসে উঠলাম। তখন আমি ছিলাম শিবিরের একজন চরম বিদ্বেষী। ছোটবেলা থেকে শুনে এসেছি—শিবির মানেই সন্ত্রাস, রগ কাটা, ভয়ঙ্কর একটি সংগঠন। এমনকি মনে করতাম, "ওরা যদি রগ কাটে, তাহলে পুলিশও ওদের রগ কেটে দিক!" মামাতো ভাইয়ের সঙ্গেও এসব নিয়ে প্রায়ই তর্ক করতাম। আমি তখন কওমি মাদরাসায় পড়তাম, আর সে আলিয়া ধারার ছাত্র ছিল। নানা ধরনের কথা বলে আমি তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করতাম এবং শিবির ছেড়ে দেওয়ার পরামর্শ দিতাম। কিন্তু আশ্চর্যের বিষয়, সে কখনো রাগ করত না; অত্যন্ত ধৈর্য ও নম্রতার সঙ্গে সব কথা শুনে যেত।

সেদিন হঠাৎ আমি তাকে বললাম, "চলো, তোমাদের সভাপতির সঙ্গে দেখা করি। দেখি, শিবির আসলে কেমন!"

সে আমাকে কলেজ শাখার সভাপতির কাছে নিয়ে গেল এবং বলল, "ভাই, এটা আমার ফুফাতো ভাই। ও শিবির দেখতে চায়।"
সভাপতি ভাই আমার দিকে মুচকি হেসে নিজের দিকে ইশারা করে বললেন, "এই যে দেখেন, এটাই শিবির! শিবির তো আপনার মতোই মানুষ। শিবির দেখার আবার কী আছে?"

এই একটি বাক্য আমার অন্তরকে গভীরভাবে নাড়া দিয়েছিল। মুহূর্তেই যেন দীর্ঘদিনের সব বিদ্বেষ গলে গেল। আমি নির্বাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, যাদের সম্পর্কে সারাজীবন এত নেতিবাচক কথা শুনেছি, তারা তো বাস্তবে এত সুন্দর ব্যবহার করে! সেই অমায়িক আচরণই আমার চিন্তার জগৎ বদলে দিতে শুরু করল।
এরপর মামাতো ভাইয়ের রিপোর্ট বই দেখলাম। সংগঠনের কার্যক্রম সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। শিবিরের প্রতি আগ্রহ ও ভালোবাসা আরও বেড়ে গেল। দুই দিন পর আমি নিজেই তাকে বললাম, "আমি শিবির সম্পর্কে আরও জানতে চাই।" সে আমাকে কয়েকটি বই পড়তে দিল—"এসো আলোর পথে", "মুক্তির পয়গাম", "কী, কেন, কীভাবে চাই" এবং "তরুণ তোমার জন্য"। বইগুলো মনোযোগ দিয়ে পড়ার পর আমার মনে আর কোনো দ্বিধা রইল না। আমি তাকে বললাম, "আমি শিবির করতে চাই। কী করতে হবে?" সে বলল, "নাটোরে গিয়ে স্থানীয় থানা বা শহর শাখার সঙ্গে যোগাযোগ করো।"

নাটোরে ফিরে অনেক খোঁজাখুঁজি করেও সংগঠনের কোনো দায়িত্বশীল ভাইয়ের সন্ধান পাচ্ছিলাম না। অবশেষে একদিন ফেসবুকে 'নাটোর শিবির', 'ছাত্রশিবির নাটোর জেলা' ইত্যাদি লিখে খুঁজতে গিয়ে একটি গ্রুপ পেলাম। সেখানে গিয়ে দেখি, গ্রুপটি পরিচালনা করছে আমার পূর্বের হেফজখানার সহপাঠী মাসউদ—যার সঙ্গে আমি একসঙ্গে হাফেজ হয়েছিলাম।
তার সঙ্গে যোগাযোগ করি। আলহামদুলিল্লাহ, ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে আমি সংগঠনের সমর্থক হওয়ার সৌভাগ্য অর্জন করি। এক মাস পর কর্মী হই, আর এক বছর পর আল্লাহর অশেষ অনুগ্রহে সাথী হওয়ার তাওফিক লাভ করি। সেখান থেকেই শুরু হয় আমার সাংগঠনিক পথচলা, যা আজও অব্যাহত রয়েছে।

আজ আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি আমার সেই মামাতো ভাইকে, তার কলেজের সভাপতিকে, বন্ধু মাসউদকে এবং এনএস সরকারি কলেজ শাখার তৎকালীন সেক্রেটারি ও অফিস সম্পাদক ভাইদের। তাঁদের আন্তরিকতা, সুন্দর আচরণ এবং দাওয়াতই আমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে এবং আমাকে এই পথে আসতে অনুপ্রাণিত করেছে।

সবশেষে, আমার জীবনের এই অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় দায়িত্বশীল ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাঁর দ্বীনের পথে দৃঢ়তার সঙ্গে কাজ করার তাওফিক দান করেন। আমীন।

নাম: মোঃ মাহদী হাসান
সাংগঠনিক মান: সাথী
শাখা: এনএস সরকারি কলেজ, নাটোর
শ্রেণী: এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী
শিক্ষাপ্রতিষ্ঠান: নাটোর সুগার মিলস উচ্চ বিদ্যালয়

ইসলামী শিক্ষা ব্যাবস্থার সংগ্রামের ইতিহাস যখনই সামনে আসবে তখনই শহীদ আব্দুল মালেক এর নাম আসবে সবার আগে। তিনি ইসলামী শিক্ষ...
15/08/2026

ইসলামী শিক্ষা ব্যাবস্থার সংগ্রামের ইতিহাস যখনই সামনে আসবে তখনই শহীদ আব্দুল মালেক এর নাম আসবে সবার আগে। তিনি ইসলামী শিক্ষা ব্যাবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরার কারনে বাম ধারার ফ্যাসিস্ট দের চক্ষুশুল হন। তারা তাকে ১২ আগষ্ট রেসকোর্স ময়দানে আক্রমণ করে আহত করে এবং তিনি ১৫ আগষ্ট ১৯৬৯ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরন করেন।




বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল, ও ঈশ্বরদী সরকারি কলেজ শিবিরের সেক্রেটারি ও সভাপতি ভাই,, এ এক ...
13/08/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল, ও ঈশ্বরদী সরকারি কলেজ শিবিরের সেক্রেটারি ও সভাপতি ভাই,, এ এক স্মৃতিময় মুহুর্ত, আলহামদুলিল্লাহ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি কিংবা দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়ে তোমাদের নিশ্চয়ই মন খারাপ। অনেকেই হয়তো পড়াশোনা ছেড়ে দ...
10/08/2026

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি কিংবা দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়ে তোমাদের নিশ্চয়ই মন খারাপ। অনেকেই হয়তো পড়াশোনা ছেড়ে দেওয়ার চিন্তা করছো। আবার কেউ কেউ হয়তো তীব্র হতাশা থেকে নিজেকে শেষ করে দিতে চাচ্ছো।

তোমরা যারা নিজের জীবন নিয়ে হতাশ হয়ে পড়েছ, আত্মীয়স্বজন কিংবা বন্ধুদের সামনে যেতে লজ্জা পাচ্ছো তারা প্লিজ একবার আমাদের সাথে কথা বলো।

তোমাদের এই কঠিন সময়ে ছাত্রশিবির পাশে থাকতে চায়। ভুলেও যদি তোমাদের কারো মাথায় সুইসাইডের চিন্তা আসে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের সাথে একটি বার কথা বলো। স্পেশাল সেশনে জয়েন করো।

তোমাদের জন্য হেল্প কেয়ারের পাশাপাশি ছাত্রশিবির আয়োজন করছে বিশেষ ক্যারিয়ার কাউন্সেলিং সেশন। সেশন পরিচালনায় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেলসহ দেশসেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তাহলে আর দেরি না করে কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্মটি ফিলাপ করে গ্রুপে যুক্ত হয়ে নাও এখনই।

বিস্তারিত দিকনির্দেশনা গ্রুপে দেওয়া হবে।

#ঈশ্বরদীসরকারিকলেজশাখা

10/08/2026

সময়টা ২০২২সালের জুলাই মাস। মমতাময়ী মা মারা যায় ২০১৯ সালের ২৫ অক্টোবরে। জীবনের পথটা তখন বড্ড অচেনা, কুয়াশায় ঢাকা একাকী এক মরুভূমি। চারপাশের আকাশজুড়ে কেবল পারিবারিক বাধা, স্বজনদের অবহেলা আর এক অদৃশ্য চাপের নির্মম কষাঘাত। প্রায় রাত কেটেছে বালিশ ভেজা কান্নায়, আর প্রতিটা সকাল এসেছে নতুন কোনো ঝড়ের আশঙ্কায়। অন্ধকার যখন আমার পুরো পৃথিবীটাকে গ্রাস করতে চলেছিল, ঠিক তখনই জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সেই সোনালী মুহূর্তটি এলো।

​সেদিনের এক পড়ন্ত বিকেলে, এলাকার পথ ধরে সফর করছিলেন তৎকালীন জেলা সভাপতি ভাইটি। এক পথপ্রান্তের আকস্মিক সাক্ষাতে তার চোখের শান্ত দীপ্তি আর মুখের মায়াবী মৃদু হাসি আমার হৃদয়ে যেন এক পশলা বৃষ্টির মতো শীতলতা এনে দিয়েছিল। তিনি আমাকে একটা কিশোর কন্ঠ দিলেন।এর আগে আমি তৃতীয় শ্রেনিতে থাকাকালীন মামা বাড়িতে কয়েকটা পৃষ্ঠা খুজে পাই।এটি ছিল জুন ২০১৫ সংখ্যার।এর প্রচ্ছদে ছিল প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে। ভাই আমাকে একটা মিল্ক ক্যান্ডিও দেয়। আমি তো বেজায় খুশি।এর পর একদিন একটা প্রোগামে দেখি ঐ ভাই প্রধান মেহমান।এবাবেই কোনো এক অদ্ভুত টানে তার হাত ধরে পা রাখলাম এক নতুন পথের অভিযাত্রায়—বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পতাকাতলে।

​কিন্তু সেই পথচলা ফুল বিছানো ছিল না। ঘরের ভেতর থেকে শুরু হলো তীব্র ঝড়। নিজের রক্তের সম্পর্কগুলোই যেন খড়কুটোর মতো ছুড়ে ফেলতে চাইল আমাকে। পরিবারের কড়া শাসন, তিরস্কার আর অন্তহীন মানসিক নির্যাতনের যাঁতাকলে পিষ্ট হতে লাগলাম প্রতিদিন। রাতের অন্ধকারে জায়নামাজে দাঁড়িয়ে যখন ফরিয়াদ করতাম, তখন বুক ফেটে কান্না আসত। মনে হতো, এই বুঝি সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। মা ও নেই যে সাপোর্ট করবে।
​অথচ কী এক অদ্ভুত মায়ায় ঘেরা এই কাফেলা! শত নির্যাতনের আগুনে পুড়েও আমি খুঁজে পেলাম জীবনের আসল মানে।

কোনোভাবেই এ পথ থেকে সরাতে না পেরে নড়াইল থেকে খুলনা শহরে পাঠিয়ে দিল।কিন্তু আল্লাহ পরিকল্পনা ও ছিল বান্দার কল্যাণে সজ্জিত। আগে আমি প্রতিটি প্রোগামে কাঁধে স্কুল ব্যাগ রাখতাম।বাসায় বলতাম পড়তে যাচ্ছি। আসলেই তো পড়তে যাচ্ছি।কোনো মিথ্যা বলা হতো না। এটাই তো হিকমাহ। কুরআনের শীতল ছায়া আর ইসলামী আদর্শের পরশ আমার অশান্ত মনটাকে শান্ত নদীর মতো স্থির করে দিল। অন্ধকার ঝঞ্ঝাবিক্ষুব্ধ জীবনটা আলোয় ঝলমলে এক বাগানে রূপ নিল।
​আজ পেছনে ফিরে তাকালে চোখ ভিজে ওঠে কৃতজ্ঞতার জলে। আলহামদুলিল্লাহ, হাজারো বাঁধাকে পেরিয়ে এই কাফেলার হাত ধরে আমি খুঁজে পেয়েছি আমার রবের ঠিকানা। খুলনা মহানগর থেকেই এ সুমহান দ্বীনের কাজে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ আমাকে সদস্য হিসেবে কবুল করেছেন।

নাম:মোঃশিহাব শেখ
সাংগাঠনিক মান:সদস্য
শাখা:খুলনা মহানগর
শ্রেণী :এইচএসসি পরিক্ষার্থী'২৬
শিক্ষাপ্রতিষ্ঠান:বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা।


#ঈশ্বরদীসরকারিকলেজশাখা

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সকল কৃতি শিক্ষার্থীকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঈশ্বরদী সরকারি কলেজ শ...
10/08/2026

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সকল কৃতি শিক্ষার্থীকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঈশ্বরদী সরকারি কলেজ শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। 🌺🌺

09/08/2026

সীরাত রচনা প্রতিযোগিতা ২০২৬
আমাদের আয়োজনে যেসকল গ্রুপ থাকছে:-
🔶গ্রুপ:- "ক"
১ম থেকে ৮ম শ্রেণী।
🔶গ্রুপ:- "খ"
৯ম থেকে ১২শ শ্রেণী
🔶গ্রুপ:- গ
অনার্স ও মাস্টার্স শ্রেণী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
পাবনা জেলা শাখা





#ঈশ্বরদীসরকারিকলেজশাখা

09/08/2026

সীরাতের আলোকিত পথ ধরি,
সুন্নাহর সৌরভে জীবন গড়ি।

জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা’২৬
“রোড টু সিরাহ”

প্রিয় শিক্ষার্থী,
রাসূলুল্লাহ ﷺ-এর জীবনাদর্শ অধ্যয়ন, সুন্নাহভিত্তিক জীবন গঠন এবং তরুণসমাজের মাঝে সীরাতচর্চা বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে শুরু হতে যাচ্ছে জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা’২৬ “রোড টু সিরাহ”।

🗓 সময়সূচি
🔹 নিবন্ধন: ১ আগস্ট – ২০ আগস্ট ২০২৬
🔹 অনলাইন এমসিকিউ পরীক্ষা: ৪ সেপ্টেম্বর ২০২৬
🔹 চূড়ান্ত পরীক্ষা ও পুরস্কার বিতরণ: ১১ সেপ্টেম্বর ২০২৬

❖ প্রতিযোগিতার গ্রুপ ও নির্ধারিত সিলেবাস

➤ গ্রুপ-ক: অষ্টম–দশম শ্রেণি/নাহবেমীর,হেদায়াতুন্নাহু,কাফিয়া জামাত
 ▪️ নির্ধারিত গ্রন্থ: রাসূল (সা.)-এর বিপ্লবী জীবন

❖ প্রতিযোগিতার নিয়মাবলি
✓ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।
✓ রেজিস্ট্রেশন ফি: মাত্র ৫০ টাকা।
√প্রতিযোগিতা দুই ধাপে অনুষ্ঠিত হবে: অনলাইন এমসিকিউ পদ্ধতি এবং ঢাকায় সরাসরি এমসিকিউ পদ্ধতি।
√অনলাইন পর্বে উত্তীর্ণ বিভাগীয় পর্যায়ের প্রতি গ্রুপ থেকে প্রথম ২০ জন চূড়ান্ত ধাপে অংশ নেবে।
✓ প্রতিটি পরীক্ষার সময় ৬০ মিনিট, প্রশ্ন ১০০টি এবং পূর্ণমান ১০০।
✓ প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

⇲⇲রেজিস্ট্রেশন লিংক কমেন্টে। ⇱⇱

#ঈশ্বরদীসরকারিকলেজশাখা

Address

Mosuria Para (Captain's Turn), Ishwardi
Pabna
6620

Alerts

Be the first to know and let us send you an email when ঈশ্বরদী সরকারি কলেজ,ছাত্রশিবির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share