20/08/2026
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করবেন।
পবিত্র এই সফরে তিনি মক্কায় পবিত্র কাবা শরিফ জিয়ারত ও ওমরাহ পালন করবেন। পাশাপাশি মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করবেন। তাঁর এই সফর আত্মশুদ্ধি, ইবাদত ও মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি ব্যক্তিগত ধর্মীয় সফর।
সফরকালে তিনি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, সৌদি আরবের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এসব কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের ভূমিকা নিয়ে মতবিনিময় করবেন।
দেশ ও জনগণের কল্যাণ, শান্তি, ন্যায়বিচার, গণতন্ত্র এবং একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি পবিত্র স্থানগুলোতে দেশবাসীর জন্য দোয়া করবেন।
পবিত্র এই সফর নির্বিঘ্ন ও কল্যাণময় হওয়ার জন্য তিনি দেশবাসী, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।