10/05/2026
একটি শিশুর সুন্দর চরিত্র গঠনের শুরু হয় পরিবার ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে। মক্তবের শিক্ষা শিশুদের মাঝে নৈতিকতা, মানবিকতা ও আল্লাহভীতি সৃষ্টি করে, যা তাদেরকে অন্যায় ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, গতকালও গাজীপুরে মাদকের ভয়াবহতার কারণে পাঁচজন মানুষ নির্মমভাবে নিহত হয়েছে। মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার, একটি সমাজ এবং পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
তাই আসুন, আমরা সবাই মিলে নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি, মাদককে “না” বলি এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।
#মাদকমুক্ত_সমাজ
#নৈতিক_শিক্ষা
#মানবিক_বাংলাদেশ