পাইকগাছা কয়রা তরুণ ব্যবসায়িক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Paikgacha
  • পাইকগাছা কয়রা তরুণ ব্যবসায়িক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

পাইকগাছা কয়রা তরুণ ব্যবসায়িক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পাইকগাছা কয়রা তরুণ ব্যবসায়িক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, Social service, pickgacha koyra, Paikgacha.

পাইকগাছা ও কয়রা অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ও এটি একটি মানবিক সামাজিক ও ব্যবসায়িক উন্নয়নমূলক অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন (PKTBWA)
করবো ব্যবসা গড়বো দেশ তারুণ্যের হাতে নতুন বাংলাদেশ। স্থাপিত: ২০২৫ ইং।মোবাঃ ০১৭৮৬-৪৮৮১৪০ ( হটসপ )

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِপাইকগাছা-কয়রা তরুণ ব্যবসায়িক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (PKTBWA)Paikgacha Koyra You...
10/06/2026

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

পাইকগাছা-কয়রা তরুণ ব্যবসায়িক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (PKTBWA)

Paikgacha Koyra Young Businessmen Welfare Association

প্রতিষ্ঠিতঃ ২০২৫ খ্রিস্টাব্দ

মূল স্লোগানঃ
“করবো ব্যবসা গড়বো দেশ — তারুণ্যের হাতে নতুন বাংলাদেশ”

মূলমন্ত্র
“ঐক্য • উদ্যোক্তা উন্নয়ন • মানবসেবা • সমাজকল্যাণ”

সংগঠন পরিচিতি-
পাইকগাছা-কয়রা তরুণ ব্যবসায়িক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (PKTBWA) একটি মানবিক সামাজিক ও ব্যবসায়িক উন্নয়নমূলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।

পাইকগাছা ও কয়রা অঞ্চলের তরুণ ব্যবসায়ী, উদ্যোক্তা,শিক্ষক,শিক্ষার্থী,পেশাজীবী ও সমাজসেবীদের ঐক্যবদ্ধ করে একটি স্বনির্ভর, মানবিক ও উন্নত সমাজ গঠনের লক্ষ্যে ২০২৫ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়।

সংগঠনটি বিশ্বাস করে যে,ব্যবসায়িক উন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি,সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা,কর্মসংস্থান সৃষ্টি,মানবসেবা এবং সামাজিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে PKTBWA.

অনুপ্রেরণা ও ত্যাগের গল্প;

একতাবদ্ধ হওয়ার নেপথ্যে-

পাইকগাছা ও কয়রা অঞ্চলের একঝাঁক স্বপ্নবাজ তরুণ যখন উপলব্ধি করলেন যে,ব্যক্তিগত সাফল্যই জীবনের শেষ কথা নয়; বরং সমাজ ও দেশের অর্থনৈতিক মুক্তির জন্য প্রয়োজন একটি সুশৃঙ্খল ও কার্যকর প্ল্যাটফর্ম—তখনই জন্ম নেয় পাইকগাছা-কয়রা তরুণ ব্যবসায়িক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (PKTBWA)।

তরুণ সাংবাদিক,শিক্ষক,ছাত্রনেতা,উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠাতা সদস্যরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ,সময় ও আরামের সীমা অতিক্রম করে এক মহৎ উদ্দেশ্যে একত্রিত হন।

তাদের লক্ষ্য ছিল একটাই—
“কোনো তরুণ যেন পুঁজি,প্রশিক্ষণ,সুযোগ কিংবা সঠিক দিকনির্দেশনার অভাবে পিছিয়ে না পড়ে।”

মানবিক মূল্যবোধ,নিঃস্বার্থ দেশপ্রেম,সামাজিক দায়বদ্ধতা এবং উন্নত বাংলাদেশের স্বপ্নকে হৃদয়ে ধারণ করে ২০২৫ সালে শুরু হওয়া এই যাত্রা আজ একটি সম্ভাবনাময় আন্দোলনে পরিণত হয়েছে।

আমরা বিশ্বাস করি—
আজকের ক্ষুদ্র ত্যাগই আগামী দিনের সমৃদ্ধ, স্বাবলম্বী ও নতুন বাংলাদেশ গঠনের ভিত্তি।

ভিশন (Vision)
দক্ষ উদ্যোক্তা,মানবিক নেতৃত্ব ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পাইকগাছা-কয়রা অঞ্চলকে একটি স্বনির্ভর,উন্নত ও আদর্শ অর্থনৈতিক মডেলে রূপান্তর করা।

মিশন (Mission)
* ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।

* আধুনিক ব্যবসায়িক ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা তৈরি করা।

* তরুণদের আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

* সমাজসেবা ও মানবিক কার্যক্রম পরিচালনা করা।

* অসহায়,সুবিধাবঞ্চিত ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো।

* একটি নৈতিক,মানবিক ও উন্নয়নমুখী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ-
১। এম. এম. ইমরান ইসলাম

প্রতিষ্ঠাতা

(সাংবাদিক,ছাত্রনেতা ও ব্যবসায়িক উদ্যোক্তা)

২। মোঃ হাবিবুল্লাহ গাজী

প্রতিষ্ঠাতা

(ব্যবসায়ী)

৩। গাজী তানভীর আহমেদ

প্রতিষ্ঠাতা

(ছাত্রনেতা)

৪। মোঃ রাছিবুজ্জামান

প্রতিষ্ঠাতা

(শিক্ষক)

৫। মোঃ শামীম গাজী

প্রতিষ্ঠাতা

(ব্যবসায়ী

আমাদের মূল কার্যক্রমসমূহ-

🩸 রক্তদান ও স্বাস্থ্যসেবা-

* জরুরি রক্তদাতা নেটওয়ার্ক গঠন।

* মুমূর্ষু রোগীদের রক্ত সংগ্রহে সহায়তা।

* স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি।

* সম্ভব হলে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন।

📚 শিক্ষা ও প্রশিক্ষণ-

* মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা।

* উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ।

* দক্ষতা বৃদ্ধি কর্মশালা।

* ক্যারিয়ার ও কর্মসংস্থান বিষয়ক পরামর্শ।

🤝 ব্যবসায়িক উন্নয়ন ও সুরক্ষা-

* ব্যবসায়ীদের ঐক্য ও নেটওয়ার্কিং।

* সদস্যদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা।

* নতুন উদ্যোক্তা তৈরি ও পরামর্শ প্রদান।

* ব্যবসায়িক সমস্যার সমাধানে সহযোগিতা।

📢 সামাজিক উন্নয়ন-

* মাদকবিরোধী সচেতনতা।

* বাল্যবিবাহ প্রতিরোধ।

* সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা।

* যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ।

🌳 পরিবেশ ও মানবিকতা-

* বৃক্ষরোপণ কর্মসূচি।

* ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম।

* শীতবস্ত্র ও খাদ্য সহায়তা।

* সামাজিক বৈষম্য দূরীকরণে কাজ।

আমাদের মূল্যবোধ-

✅ সততা।

✅ স্বচ্ছতা।

✅ জবাবদিহিতা।

✅ মানবতা।

✅ দেশপ্রেম।

✅ সামাজিক দায়বদ্ধতা।

✅ ন্যায়পরায়ণতা।

✅ ঐক্য ও সহযোগিতা।

সদস্য হওয়ার যোগ্যতা-

১। পাইকগাছা বা কয়রা অঞ্চলের স্থায়ী বাসিন্দা অথবা সক্রিয় ব্যবসায়ী হতে হবে।

২। সংগঠনের গঠনতন্ত্র,লক্ষ্য,উদ্দেশ্য ও অরাজনৈতিক আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

৩। মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে স্বেচ্ছায় অংশগ্রহণের মানসিকতা থাকতে হবে।

৪। সুনাম,নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় বহন করতে হবে।

৫। সংগঠনের নিয়ম-কানুন মেনে চলার অঙ্গীকার থাকতে হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা-

* উদ্যোক্তা উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা।

* ব্যবসায়ী কল্যাণ তহবিল গঠন।

* রক্তদাতা ডাটাবেজ তৈরি।

* শিক্ষা সহায়তা ও বৃত্তি কার্যক্রম চালু।

* দুর্যোগকালীন স্বেচ্ছাসেবক টিম গঠন।

* ডিজিটাল সেবা ও তথ্যকেন্দ্র চালু।

* দীর্ঘমেয়াদে একটি মানবিক ও কল্যাণমূলক ফাউন্ডেশন প্রতিষ্ঠা।

যোগাযোগের ঠিকানা

📍 প্রধান কার্যালয়:

নতুন বাজার মাদ্রাসা মার্কেট (২য় তলা),

গদাইপুর,পাইকগাছা, খুলনা।

📞 মোবাইল ও হোয়াটসঅ্যাপ:

01786-488140

📧 ই-মেইল:

[email protected]

🌐 ফেসবুক পেজ:

পাইকগাছা কয়রা তরুণ ব্যবসায়িক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

আমাদের অঙ্গীকার-
আমরা সততা,স্বচ্ছতা,জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে ব্যবসায়িক উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং মানবসেবার মাধ্যমে একটি সুন্দর,স্বাবলম্বী ও সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করে যাব

আমরা বিশ্বাস করি—
“তরুণদের শক্তি,উদ্যোক্তাদের দক্ষতা এবং মানবিক চেতনার সমন্বয়েই গড়ে উঠবে আগামীর উন্নত বাংলাদেশ।”

উপসংহার
সততা আমাদের শক্তি,ঐক্য আমাদের পাথেয় এবং মানবসেবা আমাদের অঙ্গীকার।

আসুন,আমরা সবাই মিলে ব্যবসায়িক উন্নয়ন, মানবিক সহযোগিতা ও সামাজিক কল্যাণের এই মহৎ উদ্যোগে শামিল হই।

আপনার মেধা,শ্রম ও অংশগ্রহণই হতে পারে আগামীর নতুন বাংলাদেশের শক্তিশালী ভিত্তি।

পাইকগাছা-কয়রা তরুণ ব্যবসায়িক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (PKTBWA)

“করবো ব্যবসা গড়বো দেশ — তারুণ্যের হাতে নতুন বাংলাদেশ”।

আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহপাইকগাছা ও কয়রার তরুণ ব্যবসায়ী,উদ্যোক্তা এবং সমাজসেবীদের সমন্বয়ে একটি নতুন স্বপ্ন ও সম্ভ...
10/06/2026

আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ

পাইকগাছা ও কয়রার তরুণ ব্যবসায়ী,উদ্যোক্তা এবং সমাজসেবীদের সমন্বয়ে একটি নতুন স্বপ্ন ও সম্ভাবনার যাত্রা শুরু হলো।

PKTBWA (Paikgacha Koyra Young Businessmen Welfare Association)
পাইকগাছা কয়রা তরুণ ব্যবসায়িক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক,অলাভজনক ও মানবিক উন্নয়নমূলক সংগঠন,যার লক্ষ্য—

✔ তরুণ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা।
✔ উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করা।
✔ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা।
✔ শিক্ষা সমাজসেবা ও সচেতনতা বৃদ্ধি করা।
✔ একটি সুন্দর ও স্বাবলম্বী সমাজ গড়ে তোলা।

আমরা বিশ্বাস করি—
"ব্যবসার উন্নয়ন ও মানবসেবার সমন্বয়েই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।"

আপনাদের দোয়া,পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।

PKTBWA ব্যবসায়ী ও মানবতার কল্যাণে একসাথে-

26/05/2026

শুভ ঘোষণা আসছে

গদাইপুর তরুণ বাংলা ব্লাড ফাউন্ডেশন
( পাইকগাছা-কয়রা তরুণ ব্যবসায়িক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন [PKTBWA]-এর একটি অঙ্গ সহযোগী প্ল্যাটফর্ম )

🩸 রক্ত দিন,জীবন বাঁচান।
গদাইপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জরুরি রক্তের প্রয়োজনে মানবিক সেবার ব্রত নিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে— "গদাইপুর তরুণ বাংলা ব্লাড ফাউন্ডেশন"।

আপনারা জেনে আনন্দিত হবেন যে, এই ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে আমরা একটি "আহ্বায়ক কমিটি" গঠন করতে যাচ্ছি। আগামীকালের বিশেষ আয়োজনে আমাদের এই নতুন কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

📋 ঘোষণা ও উদ্বোধনী সময়সূচী:
সময়: আগামীকাল, ২৭ মে ২০২৬ (আছর নামাজের পর)।
স্থান: শহীদ জিয়া ম্যাধমিক বালিকা বিদ্যালয়।

কৃতজ্ঞতা প্রকাশ:
যারা স্বেচ্ছায় মানবিক এ সেবায় যুক্ত হতে এবং দায়িত্ব পালনে সম্মতি প্রদান করেছেন, সেই সকল নিবেদিতপ্রাণ ব্যক্তিদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের চলার পথের অনুপ্রেরণা।

আমাদের এই অগ্রযাত্রায় এলাকার সকল শুভাকাঙ্ক্ষী ও সুধীজন এবং তরুণ উদ্যোক্তাদের উপস্থিত থাকার আমন্ত্রণ রইল।

"আসুন, রক্ত দিয়ে জীবন বাঁচানোর এই মহৎ মিশনে শামিল হই।"

সৌজন্যে: পাইকগাছা-কয়রা তরুণ ব্যবসায়িক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (PKTBWA)।

24/04/2026

পাইকগাছা ও কয়রা অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ও একটি সেবামূলক সংগঠন। (PKTBWA)

Address

Pickgacha Koyra
Paikgacha

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাইকগাছা কয়রা তরুণ ব্যবসায়িক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category