জাতীয় যুবশক্তি, পার্বতীপুর উপজেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Parbatipur
  • জাতীয় যুবশক্তি, পার্বতীপুর উপজেলা শাখা

জাতীয় যুবশক্তি, পার্বতীপুর উপজেলা শাখা জাতীয় যুবশক্তি NCP - পার্বতীপুর উপজেলা শাখা
জাতীয় নাগরিক পার্টির যুব বিভাগ

১১ দলীয় জোটের ঘোষিত লংমার্চ যোগ দিন,  সফল করুন           #দিনাজপুর৫
03/09/2026

১১ দলীয় জোটের ঘোষিত লংমার্চ
যোগ দিন, সফল করুন
#দিনাজপুর৫

আজ রাজনীতিবিদ, চিন্তক ও সাহিত্যিক আবুল মনসুর আহমদের জন্মবার্ষিকী।বাংলার রাজনৈতিক চিন্তা, সাহিত্য ও সমাজভাবনায় আবুল মনসুর...
03/09/2026

আজ রাজনীতিবিদ, চিন্তক ও সাহিত্যিক আবুল মনসুর আহমদের জন্মবার্ষিকী।

বাংলার রাজনৈতিক চিন্তা, সাহিত্য ও সমাজভাবনায় আবুল মনসুর আহমদের অবদান অনন্য। তাঁর লেখনীতে যেমন শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান উঠে এসেছে, তেমনি প্রকাশ পেয়েছে একটি ন্যায়ভিত্তিক ও গণমুখী সমাজের আকাঙ্ক্ষা। তাঁর সৃষ্টিশীল কর্ম ও চিন্তার উত্তরাধিকার আজও আমাদের পথ দেখায়।

জাতীয় যুবশক্তি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে এই প্রাজ্ঞ রাজনীতিবিদ, চিন্তক ও সাহিত্যিককে স্মরণ করছে।

এনসিপির মূল্যায়ন:- বিএনপি সরকারের ১৮০ দিনে বিভিন্ন খাতভিত্তিক যত ব্যর্থতা।  #এজেডএম_রেজওয়ানুল_হক    #দিনাজপুর৫  #ডা_মাহ...
24/08/2026

এনসিপির মূল্যায়ন:- বিএনপি সরকারের ১৮০ দিনে বিভিন্ন খাতভিত্তিক যত ব্যর্থতা।

#এজেডএম_রেজওয়ানুল_হক #দিনাজপুর৫ #ডা_মাহমুদা_মিতু #জাতীয়সংসদ #রাষ্ট্রপতি_নির্বাচন

১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরে সংঘটিত ইয়াসমিন গণধর্ষণ ও হত্যা মামলাটি বাংলাদেশের ইতিহাসে আইন প্রয়োগকারী সংস্থার বর্বরতা...
24/08/2026

১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরে সংঘটিত ইয়াসমিন গণধর্ষণ ও হত্যা মামলাটি বাংলাদেশের ইতিহাসে আইন প্রয়োগকারী সংস্থার বর্বরতা ও তার বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধের সবচেয়ে স্মরণীয় ঘটনা। ঢাকায় গৃহপরিচারিকার কাজ করা ১৪ বছরের কিশোরী ইয়াসমিন আক্তার মায়ের কাছে ফেরার পথে পুলিশের পাশবিকতার শিকার হন।

১. ঘটনার প্রেক্ষাপট
বাড়ি ফেরা: ১৯৯৫ সালের ২৩ আগস্ট রাতে ইয়াসমিন ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি বাসে রওনা হন। ২৪ আগস্ট ভোরে বাসটি তাকে দিনাজপুরের দশমাইল মোড় এলাকায় নামিয়ে দেয়। সেখানে তিনি একটি চায়ের দোকানের সামনে অপেক্ষা করছিলেন।
সহায়তার নামে ফাঁদ: কোতোয়ালি থানার একটি টহল পুলিশ ভ্যান সেখানে আসে। ইয়াসমিন একা থাকায় তারা তাকে রামনগরে তার মায়ের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার আশ্বাস দেয়। উপস্থিত স্থানীয় মানুষ বাধা দিলে পুলিশ পরিচয় দিয়ে জোরপূর্বক তাকে ভ্যানে তুলে নেওয়া হয়।

গণধর্ষণ ও হত্যা: ভ্যানে থাকা পুলিশ সদস্যরা ইয়াসমিনকে শহরের দিকে না নিয়ে নির্জন এলাকায় নিয়ে যান। সেখানে তিনজন মিলে তাকে গণধর্ষণ করার পর নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করে। অপরাধ ঢাকতে তারা ইয়াসমিনের রক্তাক্ত নিথর দেহ মহাসড়কের পাশে ছুড়ে ফেলে দেয়।

২. ধামাচাপা দেওয়ার চেষ্টা ও গণবিক্ষোভ
চরিত্রহনন: ঘটনাটি জানাজানি হলে পুলিশ প্রশাসন প্রথমে একে সাধারণ সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ইয়াসমিনকে 'পতিতা' হিসেবে আখ্যা দিয়ে বানোয়াট গল্প সাজায়।

সংবাদমাধ্যমের ভূমিকা: স্থানীয় সাংবাদিকরা পুলিশের হুমকি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও সাহসিকতার সাথে ধর্ষণের সত্য ঘটনা সংবাদপত্রে প্রকাশ করেন।

জনতার প্রতিরোধ: খবর ছড়িয়ে পড়লে দিনাজপুরের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তারা কোতোয়ালি থানা ঘেরাও করে দোষীদের বিচারের দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কারফিউ জারি করে।

পুলিশের গুলি: ২৭ আগস্ট বিক্ষোভকারী জনতার ওপর পুলিশ নির্বিচারে গুলি চালালে সামু, কাদের, সিরাজসহ সাতজন নিরীহ মানুষ নিহত হন এবং শত শত মানুষ আহত হন। এই ঘটনায় পুরো বাংলাদেশ ক্ষোভে ফেটে পড়ে।

৩. বিচার প্রক্রিয়া ও ঐতিহাসিক রায়
তীব্র আন্দোলনের মুখে সরকার তদন্ত কমিটি গঠন করতে এবং ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করতে বাধ্য হয়।

১২৩ দিন বিচার কাজ চলার পর ১৯৯৭ সালের ৩১ আগস্ট রংপুরের বিশেষ জজ আদালত ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ বিধানের অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় তিন আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়:

মঈনুল হোসেন (পুলিশের উপ-সহকারী পরিদর্শক - এএসআই)
আব্দুস সাত্তার (পুলিশ কনস্টেবল)
অমৃত লাল বর্মণ (পিকআপ ভ্যান চালক)

দীর্ঘ আইনি লড়াই শেষে ২০০৪ সালে এই অপরাধীদের ফাঁসি কার্যকর করার মাধ্যমে ইয়াসমিন হত্যার বিচার সম্পন্ন হয়।

অভিনন্দন ও শুভেচ্ছাবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায়মির্জা ফখরুল ইসলাম আলমগীর-উনাকে জানাই আন্তরিক অভিনন্...
20/08/2026

অভিনন্দন ও শুভেচ্ছা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায়
মির্জা ফখরুল ইসলাম আলমগীর-উনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বে তাঁর নতুন যাত্রা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আরও শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও জনকল্যাণের পথে এগিয়ে যাবে, এই প্রত্যাশা রাখি।

রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্বশীল ভূমিকা দেশের মানুষের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় স্বার্থকে আরও শক্তিশালী করবে, এটাই আমাদের প্রত্যাশা।

নতুন দায়িত্বে তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করছি।
বাংলাদেশের জন্য তাঁর পথচলা হোক কল্যাণময়।

— ডা: মোঃ আব্দুল আহাদ

রাষ্ট্রপতি নির্বাচনের গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতীয় সংসদের একই ফ্রেমে ❤️একদিকে সংরক্ষিত এনসিপি নারী আসনের সংসদ সদস্য *ডা....
20/08/2026

রাষ্ট্রপতি নির্বাচনের গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতীয় সংসদের একই ফ্রেমে ❤️

একদিকে সংরক্ষিত এনসিপি নারী আসনের সংসদ সদস্য *ডা. মাহমুদা মিতু*, অন্যদিকে দিনাজপুর-৫ সংসদ সদস্য *এজেডএম রেজওয়ানুল হক*।

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ার দিনে দল-মতের ঊর্ধ্বে গিয়ে গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার ছবি এটা। সংসদে আলোচনা, সিদ্ধান্ত আর দায়িত্বের মাঝে মাঝে এমন আন্তরিক মুহূর্তগুলোই মনে করিয়ে দেয়, আমরা সবাই একই সংসদ, একই দেশের জন্য কাজ করছি।

নারী নেতৃত্ব আর অভিজ্ঞতার এই সহাবস্থানই আগামীর বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য। আশা করি এই ঐক্য আর পারস্পরিক শ্রদ্ধা নিয়েই আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারব ইনশাআল্লাহ।

আপনাদের দোয়া ও ভালোবাসা চাই 🤲

#জাতীয়সংসদ #রাষ্ট্রপতি_নির্বাচন #বাংলাদেশ_সংসদ #ডা_মাহমুদা_মিতু #এজেডএম_রেজওয়ানুল_হক #দিনাজপুর৫ #সংরক্ষিত_নারী_আসন #গণতন্ত্র

উন্মুক্ত কয়লা খনি নয় মানুষ, মাটি ও জীবিকা আগেফুলবাড়ীর মাটি শুধু কয়লার স্তর নয়, এই মাটির ওপর দাঁড়িয়ে আছে মানুষের ঘ...
19/08/2026

উন্মুক্ত কয়লা খনি নয় মানুষ, মাটি ও জীবিকা আগে

ফুলবাড়ীর মাটি শুধু কয়লার স্তর নয়, এই মাটির ওপর দাঁড়িয়ে আছে মানুষের ঘরবাড়ি, কৃষিজমি, জীবিকা, স্মৃতি ও ভবিষ্যৎ।

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হলে বিপুল পরিমাণ জমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষি, পরিবেশ, পানির স্তর এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে।

ফুলবাড়ীর মানুষ অতীতের অভিজ্ঞতা ভুলে যায়নি। তাই কয়লা উত্তোলনের যেকোনো পরিকল্পনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত

মানুষ কোথায় থাকবে?
কৃষিজমি কীভাবে রক্ষা হবে?
পানি ও পরিবেশের কী হবে?
ক্ষতিগ্রস্ত মানুষের ভবিষ্যৎ কী হবে?

উন্নয়ন মানুষের জন্য। এমন কোনো উন্নয়ন গ্রহণযোগ্য হতে পারে না, যার মূল্য দিতে হয় মানুষের বসতভিটা, জীবিকা ও পরিবেশ ধ্বংসের মাধ্যমে।

ফুলবাড়ীর মানুষের মতামত, নিরাপত্তা ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই যেকোনো সিদ্ধান্ত নিতে হবে।

মানুষ আগে।
জীবিকা আগে।
মাটি ও পরিবেশ আগে।

গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে জাতীয় যুবশক্তি ( এনসিপি) ও গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার, UNO মহোদয়ের নিকট রাস্তাট...
19/08/2026

গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে জাতীয় যুবশক্তি ( এনসিপি) ও গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার, UNO মহোদয়ের নিকট রাস্তাটি দ্রুত পুনঃসংস্কারের জন্য একটি লিখিত আবেদনপত্র জমা দেওয়া হয়েছিল।
আবেদন গ্রহণের পর আমাদের ৩ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

গতকাল প্রধান প্রকৌশলী স্যার নিজে ফোন করে জানান যে, "আগামীকাল থেকে রাস্তার কাজ শুরু হবে।"

আলহামদুলিল্লাহ, আজ থেকে রাস্তার পুনঃসংস্কারের কাজ শুরু হয়েছে এবং কাজ চলমান রয়েছে।

প্রধান প্রকৌশলী মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

#আলহামদুলিল্লাহ

#উপজেলা_প্রশাসন
#রাস্তা_সংস্কার
#উন্নয়ন
#আমার_এলাকা
#ধন্যবাদ_UNO_স্যার

ফুলবাড়ী থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ক্ষেত্রে জনজীবন ও পরিবেশ রক্ষায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা এখনো পরিষ্...
19/08/2026

ফুলবাড়ী থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ক্ষেত্রে জনজীবন ও পরিবেশ রক্ষায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা এখনো পরিষ্কার নয়।

সরকার যদি মনে করে পরিবেশ ও জনগণকে বলি দিয়ে কয়লা উত্তোলন করবে, তাহলে এ অঞ্চলের মানুষ তা কখনোই হতে দেবে না।

Address

Parbatipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় যুবশক্তি, পার্বতীপুর উপজেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share