11/07/2026
পটিয়ার স্বমামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হজরত শাহচাঁন্দ আউলিয়া আলিয়া মাদ্রাসার বিএসসি (গণিত) শিক্ষক ও পটিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাষ্টার আবুল কাসেম এর দাফন সম্পন্ন।
পটিয়া উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ,পটিয়া উপজেলার সাবেক আমীর ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের প্রবীণ দায়িত্বশীল মাষ্টার আবুল কাশেম ১০ জুলাই জুমাবার রাত ৮টায় নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জুমাবার (১০ জুলাই) রাত ১১.১৫ টায় নগরীর চন্দনপুরাস্থ দারুল উলুম কামিল মাদরাসা মাঠে প্রথম জানাযা এবং আজ শনিবার সকাল ১১:৪৫ টায় মরহুমের নিজ বাড়িতে (স্বপ্নপুরী কনভেনশন হল মাঠে) দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাযায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, প্রবাসী দায়িত্বশীল মুহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট চিকিৎসক ও চট্টগ্রাম-১২ আসনের এমপি প্রার্থী ডা. ফরিদুল আলম, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, জেলা শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানি, পটিয়া উপজেলা আমীর জসীম উদ্দিন, কোতোয়ালি থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, পৌরসভা আমীর মাষ্টার সেলিম উদ্দিনসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক শুভাকাঙ্খী।
দাফন সম্পন্ন হওয়ার পর উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
উল্লেখ্য, মরহুম আবুল কাশেম মাস্টার পটিয়ারই স্বমামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হজরত শাহচাঁন্দ আউলিয়া আলিয়া মাদ্রাসার বিএসসি শিক্ষক ছিলেন। তিনি বিএসসি (গণিত) শিক্ষক হলেও ইংরেজি বিষয়ে ছিলেন বিশেষ পারদর্শী। আশির দশকে কঠিন দুঃসময়ে পটিয়া উপজেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। এক পর্যায়ে তিনি শাহচান্দ আউলিয়া আলিয়া মাদ্রাসা তার কর্মস্থলে প্রবেশ করতে পারছিলেননা। পটিয়ার কুখ্যাত সন্ত্রাসী পাগলা সামশু পাহারা বসিয়ে তাকে প্রকাশ্যে খুন করার নেশায় মেতে উঠেন। তার জীবন জীবিকা যখন হুমকির সম্মুখীন হয়, তিনি বাধ্য হয়ে চট্টগ্রামের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম আলীয়া মাদ্রাসায় বিএসসি শিক্ষক হিসেবে যোগদান করেন। আর মহানগরীতে দ্বীনের কাজ শুরু করেন।
তিনি পরবর্তীতে নগরীর কোতোয়ালী থানার আমীরের দায়িত্ব পালন করেন। স্বৈরাচার আওয়ামী পুলিশ অসংখ্যবার তাকে গ্রেফতার করতে এসে তারা আশ্চর্য হয়ে যেত তিনি একজন মাজুর ব্যক্তি, কিভাবে তিনি থানা আমীরের দায়িত্ব পালন করতেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইসলামী আন্দোলনের উপর অটল অবিচল ছিলেন। তিনি অসংখ্য যুবক তরুণকে দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
আল্লাহর কাছে ফরিয়াদ, মরহুমের জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে সকল ভাল কাজগুলো নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণধর শিষ্য ও শুভাকাংখীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন। আমীন।
ডা. ফরিদুল আলম
চেয়ারম্যান, চট্টগ্রাম শেভরন ক্লিনিক্যাল লি.