Islami Jonokollan Songstha Bangladesh

Islami Jonokollan Songstha Bangladesh Islami Jonokollan Songstha – Patiya
Humanitarian work for the needy & community welfare.

25/06/2026

আলহামদুলিল্লাহ, সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত।
ইসলামী জনকল্যাণ সংস্থা - পটিয়ার সাধারণ সভা সংস্থার কার্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংস্থার সম্মানিত উপদেষ্টা, অতিথিবৃন্দ, সভাপতি, দায়িত্বশীল সদস্য ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় সংস্থার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, স্বাবলম্বী প্রকল্প এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সংস্থার আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে উপস্থাপন করা হয় এবং উপস্থিত সদস্যদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। পাশাপাশি সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপস্থিত উপদেষ্টা ও অতিথিবৃন্দ সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে মানবকল্যাণমূলক কাজ পরিচালনার জন্য মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
পরিশেষে মানবতার কল্যাণ, সংস্থার উত্তরোত্তর উন্নতি এবং সকল সদস্যের জন্য দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
ইসলামী জনকল্যাণ সংস্থা - পটিয়া

Islami Jonokollan Songstha Patiya

আজ ইসলামী জনকল্যাণ সংস্থা - পটিয়ার কার্যালয়ে আগমন করেন এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা সেলিম উদ্দিন...
19/06/2026

আজ ইসলামী জনকল্যাণ সংস্থা - পটিয়ার কার্যালয়ে আগমন করেন এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা সেলিম উদ্দিন সাহেব।
এসময় তিনি সংস্থার চলমান মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।ম
তাঁর আন্তরিক উপস্থিতি, উৎসাহব্যঞ্জক বক্তব্য এবং দিকনির্দেশনা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে ইনশাআল্লাহ।
মহান আল্লাহ তায়ালা তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত এবং দ্বীন ও মানবতার কল্যাণে আরও বেশি খেদমত করার তাওফিক দান করুন। আমীন।
ইসলামী জনকল্যাণ সংস্থা - পটিয়া

Islami Jonokollan Songstha Patiya

আলহামদুলিল্লাহ।ইসলামী জনকল্যাণ সংস্থার সম্মানিত ডোনার সদস্য ও শুভাকাঙ্ক্ষী আলহাজ্ব লায়ন মোহাম্মদ সেলিম উদ্দিন সিকদার এম....
15/06/2026

আলহামদুলিল্লাহ।

ইসলামী জনকল্যাণ সংস্থার সম্মানিত ডোনার সদস্য ও শুভাকাঙ্ক্ষী আলহাজ্ব লায়ন মোহাম্মদ সেলিম উদ্দিন সিকদার এম.জে.এফ (সাবেক ট্যাক্স কর্মকর্তা, চট্টগ্রাম সিটি করপোরেশন) পবিত্র হজ্জ পালন শেষে দেশে প্রত্যাবর্তন করায় তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী জনকল্যাণ সংস্থা - পটিয়ার সম্মানিত সভাপতি মুফতি হাবিব উল্লাহ চৌধুরী।

এসময় তাঁকে পবিত্র হজ্জ পালনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়। পাশাপাশি সংস্থার চলমান মানবিক, জনকল্যাণমূলক ও স্বাবলম্বী কার্যক্রম নিয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন তাঁর পবিত্র হজ্জ কবুল করেন, সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত দান করেন এবং মানবতার কল্যাণে তাঁর অবদানকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন। আমীন।

ইসলামী জনকল্যাণ সংস্থা - পটিয়া
একটি অরাজনৈতিক, অলাভজনক, মানবিক কল্যান ভিত্তিক প্রতিষ্ঠান

আলহামদুলিল্লাহইসলামী জনকল্যাণ সংস্থা-পটিয়ার প্রধান কার্যালয়ে আগমন করেন আজিমপুরের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলান...
03/06/2026

আলহামদুলিল্লাহ
ইসলামী জনকল্যাণ সংস্থা-পটিয়ার প্রধান কার্যালয়ে আগমন করেন আজিমপুরের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা এহসানুল হক্ব মজুমদার সাহেব।
এ সময় ইসলামী জনকল্যাণ সংস্থা-পটিয়ার নবনিযুক্ত সহ-সভাপতি মাওলানা মুফতি বেলাল উদ্দিন আজাদ সাহেব-কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ তাঁদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং সংস্থার কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আল্লাহ তাআলা ইসলামী জনকল্যাণ সংস্থা-পটিয়ার সকল কার্যক্রমে বরকত দান করুন এবং দ্বীন ও মানবকল্যাণে তাঁদের প্রচেষ্টাকে কবুল করুন।
সৌজন্যে:
ইসলামী জনকল্যাণ সংস্থা – পটিয়া। 🌿🤝

10/05/2026

📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢
🔹 চৌধুরী মেডিসিন শপ
📍 সৈয়দ শাহ রোড, চকবাজার, চট্টগ্রাম
আমাদের প্রতিষ্ঠানের জন্য ফার্মেসি সম্পর্কে অভিজ্ঞ একজন কর্মচারী প্রয়োজন।
✅ যোগ্যতা:
মুসলিম হতে হবে
ফার্মেসি/মেডিসিন শপে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে
ওষুধ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে
ভদ্র, সৎ ও দায়িত্বশীল হতে হবে
💰 বেতন: আলোচনা সাপেক্ষে
📞 যোগাযোগ: 01812859303

02/05/2026

মাওলানা ইরফান কাসেমী সাহেব দা:বা
সম্মানিত উপদেষ্টা : ইসলামী জনকল্যাণ সংস্থা-পটিয়া

আলহামদুলিল্লাহ।ইসলামী জনকল্যাণ সংস্থা - পটিয়ার পক্ষ থেকে প্রখ্যাত ইসলামিক স্কলার ও জামিয়া পটিয়ার মুঈনে মুহতামিমমাওলানা ও...
21/04/2026

আলহামদুলিল্লাহ।
ইসলামী জনকল্যাণ সংস্থা - পটিয়ার পক্ষ থেকে প্রখ্যাত ইসলামিক স্কলার ও জামিয়া পটিয়ার মুঈনে মুহতামিম
মাওলানা ওসামা হারুন আল-আজহারী (হাফিঃ) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে।
এই গুরুত্বপূর্ণ সাক্ষাতে সংস্থার চলমান কার্যক্রম, স্বাবলম্বী প্রকল্পসহ বিভিন্ন মানবিক উদ্যোগ উপস্থাপন করা হয়। হযরত মনোযোগ সহকারে সবকিছু পর্যালোচনা করে মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন, যা আমাদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে সহায়ক হবে ইনশাআল্লাহ।
এ ধরনের আলেমদের দিকনির্দেশনা আমাদের জন্য অনুপ্রেরণা ও আস্থার একটি শক্ত ভিত্তি।
আল্লাহ তায়ালা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং মানবতার কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।

Islami Jonokollan Songstha Patiya #পটিয়া

Address

অলির হাট, কচুয়াই ইউনিয়ন
Patiya
4370

Alerts

Be the first to know and let us send you an email when Islami Jonokollan Songstha Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category