অন্বেষা লাইব্রেরী

অন্বেষা লাইব্রেরী অন্বেষা লাইব্রেরী

লেখক আহমেদ ছফার প্রথম জীবনের লেখা সূর্য তুমি সাথী।ধর্মান্তরিত বাবার বিরম্বিত ছেলে হাসিম এখানে কেন্দ্রীয় চরিত্র। তার মা-...
03/09/2024

লেখক আহমেদ ছফার প্রথম জীবনের লেখা সূর্য তুমি সাথী।
ধর্মান্তরিত বাবার বিরম্বিত ছেলে হাসিম এখানে কেন্দ্রীয় চরিত্র। তার মা-মরা ছেলের জীবন বাঁচাতে স্নেহময়ী দাদী ধর্মীয় ও সামাজিক রীতির তোয়াক্কা করেন না। কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়া হাসিম দিশেহারা হয়ে যায়, বুঝতে পারে না ঠিক কোন সমাজে আছে তার নিজের পরিচয়।মূলত পুঁজিবাদী সাম্রাজ্য ও গ্রামীণ বর্ণ বৈষম্য এর বিরুদ্ধে হাসেমের প্রতিনিয়ত লড়াইকে তুলে ধরা হয়েছে এই বইতে।

সূর্য তুমি সাথী পড়তে চলে আসুন অন্বেষা লাইব্রেরি তে।

অন্বেষা লাইব্রেরি কর্তৃক আয়োজিত ১ম বার্ষিক বিজ্ঞান অলিম্পিয়াড, চিত্রাঙ্কন, বিতর্ক এবং কুইজ প্রতিযোগিতা ২০২৪ খ্রি. এর পু...
29/08/2024

অন্বেষা লাইব্রেরি কর্তৃক আয়োজিত ১ম বার্ষিক বিজ্ঞান অলিম্পিয়াড, চিত্রাঙ্কন, বিতর্ক এবং কুইজ প্রতিযোগিতা ২০২৪ খ্রি. এর পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: তরিকুল ইসলাম স্যার উপজেলা নির্বাহী অফিসার,মির্জাগঞ্জ। অন্বেষা লাইব্রেরি সভাপতি মো: নিজাম উদ্দিন স্যার ও সাধারণ সম্পাদক মো: উজ্জাল খাঁন স্যারসহ উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষকমন্ডলী, সাংবাদিক, অভিভাবক এবং লাইব্রেরির পাঠকগন।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অন্বেষা লাইব্রেরি কর্তৃক আয়োজিত ১ম বার্ষিক বিজ্ঞান অলিম্পিয়াড, চিত্রাঙ্কন, বিতর্ক এবং কুইজ প্রতি...
26/08/2024

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
অন্বেষা লাইব্রেরি কর্তৃক আয়োজিত ১ম বার্ষিক বিজ্ঞান অলিম্পিয়াড, চিত্রাঙ্কন, বিতর্ক এবং কুইজ প্রতিযোগিতার কাঙ্খিত ফলাফল ঘোষণা করা হলো।
তোমরা যারা ১ম,২য় এবং ৩য় স্থান অধিকার করেছো তাদের জন্য অনেক শুভকামনা ও অভিনন্দন।যারা পুরষ্কার পাওনি তাদেরও অভিনন্দন তাদের অংশগ্রহণ এবং চেষ্টার জন্য।তোমাদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সময়সূচি খুব শীঘ্রই জানিয়ে দেয়া হবে।

অন্বেষা লাইব্রেরির উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতা। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অ...
26/08/2024

অন্বেষা লাইব্রেরির উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতা। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়ে আমরা সত্যিই আনন্দিত। সামনের দিকে এ ধরনের আরো প্রোগ্রাম আয়োজনের জন্য আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব।

Address

Subidkhali-Barguna Highway
Patuakhali
8610

Website

Alerts

Be the first to know and let us send you an email when অন্বেষা লাইব্রেরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category