মোঃ টিপু সুলতান টিপু মোল্লা

  • Home
  • মোঃ টিপু সুলতান টিপু মোল্লা

মোঃ টিপু সুলতান টিপু মোল্লা আপনার দোয়া, 🤲
সমর্থন ও ভালোবাসাই হবে
আমার পথ চলার প্রেরণা
🤝🫂

📢 শোক সংবাদসকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বড় মোল্লা বাড়ি নিবাসী এবং অবসরপ্রাপ্ত মান্নান বিডিআর-এর সহধর্মিণী আজ আন...
28/08/2026

📢 শোক সংবাদ

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বড় মোল্লা বাড়ি নিবাসী এবং অবসরপ্রাপ্ত মান্নান বিডিআর-এর সহধর্মিণী আজ আনুমানিক বিকেল ৪টার সময় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সকলের নিকট মরহুমার রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

26/08/2026

শোক সংবাদ
নওমালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম বটকাজল নিবাসী এবং নগরের হাট বাজারের বিশিষ্ট মাছ ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান হাওলাদার আজ দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম দীর্ঘদিন যাবৎ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল গুনাহ-খাতা ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

12/08/2026

-----------------------------"শোক সংবাদ"----------------------------
নওমালা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সিকদর বাড়ীর শ্রদ্ধেয় - মোঃনাসির উদ্দিন শিকদার ভাই ১০:৪৫ মিনিটে @ নীজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

শোক সংবাদ গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, পশ্চিম নওমালা, ৬নং ওয়ার্ডের নিবাসী, মরহুম কাদের সরদার বাড়ির জনাব আমির হোসে...
11/08/2026

শোক সংবাদ
গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, পশ্চিম নওমালা, ৬নং ওয়ার্ডের নিবাসী, মরহুম কাদের সরদার বাড়ির জনাব আমির হোসেন সরদার আজ রাত ৮টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন তাঁর সকল গুনাহ-খাতা ক্ষমা করে দেন, কবরকে নূরে ভরে দেন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করেন।
শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন—আমিন।
🤲 সকলের কাছে মরহুমের রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করছি।

09/08/2026

শোক সংবাদ
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, নওমালা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সরদার বাড়ির বাসিন্দা মোঃ নুর জামাল সরদার আজ সকাল ১১টায় মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল গুনাহ-খাতা ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর কবরকে নূরে ভরে দিন।
সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন—এই দোয়া করি।
মহান আল্লাহ মরহুমকে ক্ষমা করুন এবং জান্নাতবাসী করুন। আমিন। 🤲

31/07/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রাত ৯:৩০ মিনিটে আমাদের অত্যন্ত প্রিয় চাচা বারেক মোল্লার সহধর্মিণী মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন।
মৃত্যু যে কত নির্মম বাস্তবতা, আজ আবারও তা অনুভব করলাম। তাঁর চলে যাওয়ায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
হে আল্লাহ, মরহুমার সকল গুনাহ ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন, কবরের আজাব থেকে হেফাজত করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।
শোকসন্তপ্ত পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
সবার কাছে মরহুমার জন্য আন্তরিক দোয়ার আবেদন রইল।
🤲 আল্লাহুম্মাগফির লাহা, ওয়ারহামহা, ওয়া আফিহা, ওয়াফু আনহা। আমিন।

বিসমিল্লাহির রহমানির রহিমআসসালামু আলাইকুম১৪ নং নওমালা ইউনিয়নের উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারনওমালা ইউনিয়নের প্রিয় ও শ্রদ্...
25/07/2026

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম

১৪ নং নওমালা ইউনিয়নের উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার

নওমালা ইউনিয়নের প্রিয় ও শ্রদ্ধেয় মুরুব্বি, ভাই, বোন ও তরুণ সহযোদ্ধাগণ,

একটি ইউনিয়ন কেবল কিছু মাটির রাস্তা বা ঘরের সমষ্টি নয়—এটি আমাদের আবেগ, আমাদের পরিচিতি এবং আমাদের আগামীর ভবিষ্যৎ। আজ সময় এসেছে আমাদের এই প্রিয় নওমালা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, সুশাসিত ও কল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার।

আপনারাই এই ইউনিয়নের আসল ক্ষমতার উৎস। আপনাদের সুখ-দুঃখ, ভালো-লাগায় সবসময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি মোঃ টিপু সুলতান টিপু (মোল্লা) আপনাদের মূল্যবান দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রার্থনা করছি।

🎯 আমাদের মূল লক্ষ্য ও অঙ্গীকার:

অবকাঠামোগত উন্নয়ন: ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অবহেলিত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট দ্রুত সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ।

স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সেবা: জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও বিভিন্ন সরকারি ভাতা (বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী) কোনো প্রকার হয়রানি ও মধ্যস্বত্বভোগী ছাড়া জনগণের কাছে পৌঁছে দেওয়া।

শিক্ষা ও তরুণ সমাজের উন্নয়ন: মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলা ও কর্মসংস্থানমুখী কাজে উৎসাহিত করা।

স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা: গরিব ও অসচ্ছল পরিবারের চিকিৎসা সহায়তায় সার্বিক উদ্যোগ এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

জবাবদিহিতা: আপনার করের টাকা এবং সরকারি অনুদানের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত জনগণের মুখোমুখি হয়ে কাজের হিসাব প্রদান।

"পদের লোভ নয়, জনগণের সেবাই আমার প্রধান ব্রত। কথা নয়, আমি কাজে বিশ্বাসী।"

আপনার একটি মূল্যবান মতামত ও সমর্থন পারে একটি সুন্দর ও সম্ভাবনাময় নওমালা ইউনিয়ন গড়ে তুলতে। আসুন, নিজ স্বার্থে দলের উর্ধ্বে উঠে ইউনিয়নের সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা এক হয়ে হাত মেলাই।

অতএব, আগামী নির্বাচনে আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট দিয়ে মোঃ টিপু সুলতান টিপু (মোল্লা) ভাইকে জয়যুক্ত করে নওমালা ইউনিয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করুন।

প্রচারে:

১৪ নং নওমালা ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ।

#নওমালা

Address

Nowmala

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোঃ টিপু সুলতান টিপু মোল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share