UYDO Nesarabad, Pirojpur.

UYDO Nesarabad, Pirojpur. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UYDO Nesarabad, Pirojpur., Government Organization, Nesarabad Upazila, Pirojpur.

যুব উন্নয়ন অধিদপ্তরের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের যুবঋণের চেক বিতরণ করেন জনাব অমিত দত্ত, উপজেলা ...
20/08/2026

যুব উন্নয়ন অধিদপ্তরের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের যুবঋণের চেক বিতরণ করেন জনাব অমিত দত্ত, উপজেলা নির্বাহী অফিসার, জনাব উজ্জ্বল কুমার দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং জনাব আরিফুর রহমান, উপজেলা আইসিটি অফিসার, নেছারাবাদ, পিরোজপুর।

18/08/2026

স্বামীজী বলতেন, পৃথিবীতে কোনো মহৎ কাজই ত্যাগ ছাড়া সম্পন্ন হয়নি। জীবনে সত্যিকারের বড় কিছু করতে হলে নিজের আরাম, সময়, স্বার্থ কিংবা অহংকারের কিছুটা হলেও বিসর্জন দিতে হয়।

ত্যাগ মানে সবকিছু ছেড়ে দেওয়া নয়। নিজের ছোট স্বার্থকে অতিক্রম করে একটি বৃহত্তর উদ্দেশ্যের জন্য নিজেকে নিবেদন করাই প্রকৃত ত্যাগ। যে মানুষ নিজের সুখের পাশাপাশি অন্যের কল্যাণের কথা ভাবতে শেখে, তার জীবনেই মহত্ত্বের প্রকাশ ঘটে।

স্বামীজীর জীবন আমাদের দেখায়, আদর্শের জন্য ত্যাগ কখনও বৃথা যায় না। নিঃস্বার্থ কর্ম, সেবা ও আত্মনিবেদনের মধ্য দিয়েই মানুষের চরিত্র শক্তিশালী হয় এবং জীবনের প্রকৃত অর্থ প্রকাশ পায়।

আজ আমাদেরও শুধু এই প্রার্থনা হোক—
হে ঠাকুর, নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে সত্য, সেবা ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদন করার শক্তি দাও।

17/08/2026

দানের চেয়ে ১ টাকা ঋণ পরিশোধ করা উত্তম,
কারণ শহীদ হলেও আল্লাহ ঋণ মাফ করবেন না।
দান করা নফল কিন্তু ঋণ পরিশোধ করা ফরজ।

শৈশবের পাতায় কখনো“ঝক ঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে অই,ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই?”আবার কখনো স্বাধীনতার আকা...
17/08/2026

শৈশবের পাতায় কখনো
“ঝক ঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে অই,
ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই?”
আবার কখনো স্বাধীনতার আকাঙ্ক্ষায়-
“তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা,
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?”

এই পরিচিত পঙ্‌ক্তিগুলো আমাদের অনেকের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার স্মৃতির সঙ্গে মিশে আছে। সেইসাথে আমাদের নির্মল অনুভুতিতে মিশে আছে এই শব্দগুলোর স্রষ্টা কবি শামসুর রাহমান। কবিতায় তিনি লিখেছেন শহর, মানুষ, প্রেম, প্রতিবাদ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা। তাঁর শব্দে বারবার জীবন্ত হয়ে উঠেছে এই বাংলা ও বাঙালির অনুভূতি।

আজ ১৭ই আগস্ট, বাংলা সাহিত্যের নাগরিক কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে। শামসুর রাহমানের তাঁর সৃষ্টি মধ্য দিয়ে অমর হয়ে আছেন প্রজন্ম থেকে প্রজন্ম। তাঁর এই অমরাত্মার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।

লেখা: সৈয়দ তাইছুর রহমান ফাইয়াজ

নতুন কুড়ি স্পোর্টস, ২০২৬-২০২৭ (সিজন -২) অনলাইনে আবেদন করার জন্য উদ্বুদ্ধ  করার জন্য  অনুরোধ করা হলো
16/08/2026

নতুন কুড়ি স্পোর্টস, ২০২৬-২০২৭ (সিজন -২) অনলাইনে আবেদন করার জন্য উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ করা হলো

নির্বাচনী ইশতেহার সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন কৌশল প্রণয়ন" শীর্ষক কর্মশ...
16/08/2026

নির্বাচনী ইশতেহার সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন কৌশল প্রণয়ন" শীর্ষক কর্মশালায়। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, সাভার,ঢাকা। প্রধান অতিথি জনাব মোঃ আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিশেষ অতিথি জনাব মেঃ মাহবুব-উল-আলম, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সভাপতিঃ জনাব মোঃ মোতাহার হোসেন, মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর।

প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ...
07/08/2026

প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ, গণমাধ্যম প্রতিনিধি, যুব প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বনজীবিগণ অংশগ্রহণ করেন। এই সভায় প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ আবু সাঈদ, জেলা প্রশাসক, পিরোজপুর, বিশেষ অতিথি হিসেবে জনাব মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পিরোজপুর সদর, মোঃ আবদুল হাই মল্লিক, উপপরিচালক, যুব উন্নয় অধিদপ্তর,পিরেজপুর, জনাব সুপ্রিয়া হুই, সহকারী বনসংরক্ষক, বাগেরহাট উপস্থিত ছিলেন। জনাব স্বপন কুমার গুহ, নির্বাহী পরিচালক, রূপান্তর সভাপতিত্ব করেন। আজকের সভায় জেলা প্রশাসনের নেতৃত্ব, বেসরকারি খাতের সম্পৃক্ততা এবং যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ এই তিনের মিলিত প্রচেষ্টাতে গড়ে উঠতে পারে একটি টেকসই ও লাভজনক বর্জ্য ব্যবস্থাপনা মডেল।

সম্মানিত নেছারাবাদ ও কাউখালী  উপজেলাবাসী, যোগ্য প্রার্থী হিসেবে আবেদন করুন এবং অন্য যোগ্য প্রার্থী থাকলে তাকে আবেদনের জন...
31/07/2026

সম্মানিত নেছারাবাদ ও কাউখালী উপজেলাবাসী,
যোগ্য প্রার্থী হিসেবে আবেদন করুন এবং অন্য যোগ্য প্রার্থী থাকলে তাকে আবেদনের জন্য উৎসাহিত করুন।

🙋‍♂️যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় সারাদেশে সরকারি কারিগরি সহায়তায় গরু/মুরগির খামারের বর্জ্য থেকে ১৫,০০০ বাায়োগ্যাস প্ল্যান...
30/07/2026

🙋‍♂️যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় সারাদেশে সরকারি কারিগরি সহায়তায় গরু/মুরগির খামারের বর্জ্য থেকে ১৫,০০০ বাায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। জ্বালানি হিসেবে বায়োগ্যাস প্ল্যান্টের সুবিধা :-

👉পরিবেশগত সুবিধাঃ
#কার্বন নির্গমন হ্রাস:- এটি শতভাগ পরিবেশবান্ধব এবং কোনো ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস তৈরি করে না।
#বনায়ন রক্ষা:- খড়ি বা কাঠের ব্যবহার রোধ করে, ফলে গাছপালা কাটা বন্ধের মাধ্যমে পরিবেশ সুরক্ষিত থাকে।
#বর্জ্য ব্যবস্থাপনা:- পচনশীল আবর্জনা, মুরগির বিষ্টা ও গোবর ব্যবহার করায় চারপাশ পরিষ্কার থাকে ও দুর্গন্ধ মুক্ত পরিবেশ হয়।
👉স্বাস্থ্যগত সুবিধাঃ
#ধোঁয়ামুক্ত রান্না:- বায়োগ্যাস সম্পূর্ণ ধোঁয়াহীন জ্বালানি, যা চোখের, হার্টের ক্ষতি করে না।
#ফুসফুসের সুরক্ষা:- ধোঁয়া না থাকায় হাঁপানি বা ফুসফুসের রোগের ঝুঁকি নেই।
#কালিহীন বাসনপত্র:- রান্নার পাত্রে কোনো কালি পড়ে না, ফলে সবকিছু পরিষ্কার থাকে।
👉অর্থনৈতিক ও অন্যান্য সুবিধাঃ
#বিনা খরচে জ্বালানি:- নিজের খামারের গোবর/মুরগির বিষ্টা বা ঘরের বর্জ্য দিয়ে ফ্রিতে গ্যাস পাওয়া যায়, তাই সিলিন্ডার কেনার প্রয়োজন নেই।
#চমৎকার জৈব সার:- গ্যাস তৈরির পর উপজাত হিসেবে উন্নত মানের জৈব সার পাওয়া যায়।
#উচ্চ তাপক্ষমতা:- এলপিজি বা প্রাকৃতিক গ্যাসের মতোই এটি দ্রুত রান্না করতে সাহায্য করে।

✌️আপনার খামারে যদি কমপক্ষে ৩ টি গরু বা ৩০০ টি লেয়ার মুরগি থাকে তাহলে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করার জন্য আজই যোগাযোগ করুন:
🙋‍♂️উপপরিচালকের কার্যালয় (সকল জেলা), অথবা
🙋উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (সকল উপজেলা), যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

#বায়োগ্যাস #যুব #খামার #সরকারি #জ্বালানি 😍

Address

Nesarabad Upazila
Pirojpur
8520

Opening Hours

Monday 08:00 - 15:00
Tuesday 08:00 - 15:00
Wednesday 08:00 - 15:00
Thursday 08:00 - 15:00
Sunday 08:00 - 15:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when UYDO Nesarabad, Pirojpur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to UYDO Nesarabad, Pirojpur.:

Shortcuts

Share