20/11/2022
ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ কুইজ প্রতিযোগিতা
যারা অংশগ্রহণ করতে পারবে
বয়স অনুযায়ী নিম্নোক্ত তিনটি গ্রুপে ৮-তদুর্ধ্ব বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিক অংশগ্রহণ করতে পারবে
• - গ্রুপ কঃ ৮-১২ বছর
• - গ্রুপ খঃ ১৩-১৮ বছর
• - গ্রুপ গঃ ১৯-তদুর্ধ্ব বছর
নিবন্ধন
২৬ নভেম্বর ২০২২ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে (quiz.digitalbangladesh.gov.bd) নিবন্ধন করা যাবে।
অনলাইন কুইজ প্রতিযোগিতার সময়
উল্লেখিত তারিখে সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো সময় কুইজ শুরু করা যাবে। কুইজ শুরু করার পর একজন প্রতিযোগী পরবর্তী ২১ মিনিট সময় পাবে।
• - গ্রুপ কঃ ২৯ নভেম্বর
• - গ্রুপ খঃ ০১ ডিসেম্বর
• - গ্রুপ গঃ ০২ ডিসেম্বর
সর্বমোট ২১টি পুরস্কার
তিনটি গ্রুপের (ক, খ, গ) প্রত্যেকটিতে ৭জন করে সর্বমোট ২১জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
• ১ম পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ১০ জেনারেশন
• ২য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ৮ জেনারেশন
• ৩য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৫, ১০ জেনারেশন
• ৪র্থ পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৩, ১০ জেনারেশন
• ৫ম-৭ম পুরস্কারঃ স্মার্ট ফোন
নিয়মাবলী
• একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
• বাংলাদেশের অর্জনসহ প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।