Golden Childhood Sporting Club- সোনালী শৈশব ক্রিয়া সংঘ

  • Home
  • Bangladesh
  • Pirojpur
  • Golden Childhood Sporting Club- সোনালী শৈশব ক্রিয়া সংঘ

Golden Childhood Sporting Club- সোনালী শৈশব ক্রিয়া সংঘ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Golden Childhood Sporting Club- সোনালী শৈশব ক্রিয়া সংঘ, Social service, Ikri, Bhandaria, Pirojpur.

এটি একটি অরাজনৈতিক,অলাভজনক,ক্রীড়া ও সামাজিক সংগঠন।
মাদক ও অনলাইন জুয়া থেকে তরুণ সমাজকে দূরে রাখা,তরুণদের ক্রীড়ামুখী করা,প্রতিভা বিকাশ ও সামাজিক কল্যাণে আমরা একসাথে।
It is a non-political,non-profit sports and social organization.

16/08/2026

বৃক্ষরোপণ কর্মসূচির একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ

Golden Childhood Green Birth Initiative.

A Signature Social & Environmental Initiative by Golden Childhood Sporting Club.

উদ্যোগটি বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই—

মোহাম্মদ আল আমিন হোসেন(সৌদি প্রবাসী)
মোঃ জসিম খান(সৌদি প্রবাসী)
মোহাম্মদ সিরাজুল ইসলাম মনির খান(সৌদি প্রবাসী)
মোঃ হালিম মাতুব্বর(সমাজ সেবক)

বিশেষ কৃতজ্ঞতা:
মোঃ রিয়াদ খান
স্পন্সর সমন্বয়ক — Golden Childhood Green Birth Initiative

মোহাম্মদ আরিফুল ইসলাম রাজু খান
মোহাম্মদ সোহান তালুকদার স্যার

"একটি শিশু,একটি গাছ উপহার"-উদ্যোগটি গ্রহণে অনুপ্রেরণা ও উৎসাহ দেওয়ার জন্য-
তাদের প্রতি Golden Childhood Sporting Club-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

একটি ভালো চিন্তা থেকেই শুরু হয় একটি সুন্দর পরিবর্তন।



#একটিশিশুএকটিগাছ




ঝাউতলা বাজার North South FC-এর আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টে গতকাল ম্যাচ চলাকালীন আমাদের গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক...
12/08/2026

ঝাউতলা বাজার North South FC-এর আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টে গতকাল ম্যাচ চলাকালীন আমাদের গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আব্দুল আজিম তালুকদার গুরুতরভাবে ইনজুরড হয়েছেন।

মাঠে চাড়া ভাঙার কয়েকটি টুকরা পড়ে ছিল। বিপরীত দলের খেলোয়াড়ের সঙ্গে বল ট্যাকেলের সময় সেই টুকরার ওপর পড়ে গিয়েই এই দুর্ঘটনা ঘটে এবং সে গুরুতরভাবে আহত হয়।

খেলার মাঠে খেলোয়াড়দের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। মাঠ খেলার উপযোগী ও নিরাপদ কি না, তা নিশ্চিত করা টুর্নামেন্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। মাঠে এ ধরনের ঝুঁকিপূর্ণ বস্তু থাকা কোনোভাবেই কাম্য নয়।

এ ঘটনার পর থেকে গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাব সিদ্ধান্ত নিয়েছে—ভবিষ্যতে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণের আগে আমাদের পক্ষ থেকে মাঠ পরিদর্শন করে খেলোয়াড়দের জন্য মাঠটি নিরাপদ ও উপযুক্ত মনে হলেই টুর্নামেন্টে অংশগ্রহণ করা হবে।

আলহামদুলিল্লাহ,গতকাল রাতে আব্দুল আজিম তালুকদারের পায়ের সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে সে সুস্থ ও স্থিতিশীল আছে।

সবার কাছে আমাদের প্রিয় খেলোয়াড় আব্দুল আজিম তালুকদারের জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং খুব শিগগিরই আবারও আগের মতো দাপটের সঙ্গে ফুটবল মাঠে ফিরিয়ে দেন।

Get Well Soon, Champion

আগামীকাল এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হবে।গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর জন্য রই...
09/08/2026

আগামীকাল এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হবে।
গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।

আল্লাহ যেন সবাইকে প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল দান করেন এবং সুন্দর ভবিষ্যতের পথ সুগম করেন।

— গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাব পরিচালনা কমিটি।

#শুভকামনা #দোয়া_ও_শুভকামনা #সফলতার_পথে #শিক্ষার্থীদের_জন্য #গোল্ডেনচাইল্ডহুড #সোনালী_শৈশব #শিক্ষার_পাশে #তারুণ্যের_পাশে #মানবতার_পাশে

ঝাউতলা বাজার North South FC-এর আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্বের খেলা শেষে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে আমাদের ...
08/08/2026

ঝাউতলা বাজার North South FC-এর আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্বের খেলা শেষে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে আমাদের প্রিয় গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাব। 💚⚽

গ্রুপ পর্বের ফলাফল:

প্রথম ম্যাচ:
গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাব ০–০ ঝাউতলা ফ্রেন্ডস ক্লাব

দ্বিতীয় ম্যাচ:
গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাব ০–০ BFP একাদশ

দুই ম্যাচে কোনো গোল হজম না করে এবং অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ করেছে গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাব।

Golden Childhood Sporting Club
একসাথে খেলি, একসাথে জিতি। 💚⚽


চ্যাম্পিয়ন ট্রফি হাতে আমাদের গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাবের নিয়মিত খেলোয়াড় জাহিদুল ইসলাম আজম এবং সাইমুন খান।তার...
03/08/2026

চ্যাম্পিয়ন ট্রফি হাতে আমাদের গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাবের নিয়মিত খেলোয়াড় জাহিদুল ইসলাম আজম এবং সাইমুন খান।

তারা আবুল হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য। তুষখালী থেকে নিয়মিত আমাদের ক্লাবের আয়োজিত বিভিন্ন ম্যাচ ও টুর্নামেন্টে অংশ নিয়ে তারা নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে।

যদিও এই টুর্নামেন্টটি আমাদের ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়নি,তবুও তাদের এই অসাধারণ সাফল্যে আমরা সত্যিই গর্বিত।

এছাড়াও আমাদের ক্লাবের আরও বেশ কয়েকজন সদস্য চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হয়ে অংশগ্রহণ করেছেন।তাদের প্রত্যেকের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।সামনে আরও বড় বড় সাফল্য অর্জন করুক—এই কামনাই রইল।

Tournament Courtesy:Abul Hasan Memorial Football Tournament 2026.

Golden Childhood Sporting Club
"Growing Together Through Sports." 💙



#আবুল_হাসান_স্মৃতি_ফুটবল_টুর্নামেন্ট_২০২৬

02/08/2026

আবুল হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা লাইভ 🔴
Tournament Courtesy: Abul Hasan Memorial Football Tournament 2026

Live telecast: OMAR〲MATUBBERジ

25/07/2026

FIFA World Cup 2026 মেগা ফুটবল ফ্যান কনটেস্টের ফলাফল ঘোষণা

প্রথমেই Golden Childhood Sporting Club-এর পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ফুটবলপ্রেমীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা,ফুটবল বিশ্লেষণ এবং গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাদের এই আয়োজন সফল হয়েছে।

বিজয়ী নির্বাচন পদ্ধতি:

স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে সকল বিজয়ী লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। লটারি কার্যক্রম সোহান স্যার নিজ দায়িত্বে সম্পন্ন করেছেন।

ক্যাটাগরি–১:
এই ক্যাটাগরিতে নিয়ম ছিল—যে দলের পক্ষে সবচেয়ে বেশি সঠিক,যুক্তিসঙ্গত ও গঠনমূলক মন্তব্য পাওয়া যাবে,সেই দলের সমর্থকদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন বিজয়ী নির্বাচন করা হবে।

প্রতিযোগিতায় আর্জেন্টিনা ছাড়া অন্য কোনো দলের সমর্থকদের কাছ থেকে যোগ্য মন্তব্য পাওয়া যায়নি। তাই নিয়ম অনুযায়ী আর্জেন্টিনা সমর্থকদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন বিজয়ী নির্বাচন করা হয়েছে।

ক্যাটাগরি–২:
প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে যাদের উত্তর সঠিক হয়েছে, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে। তবে যেসব প্রশ্নে কোনো প্রতিযোগীর প্রেডিকশন সঠিক হয়নি,সেসব ক্যাটাগরিতে কোনো বিজয়ী নির্বাচিত হয়নি।

ফলাফল:

ক্যাটাগরি–১

"আপনি কোন দলকে সাপোর্ট করেন এবং কেন করেন?"

বিজয়ী: ঝুমুর আক্তার
পুরস্কার:স্মার্টফোন

ক্যাটাগরি–২

১.FIFA World Cup 2026-এর চ্যাম্পিয়ন কোন দল হবে?
পুরস্কার: পছন্দের দলের নাম ও নম্বরসহ কাস্টমাইজড জার্সি
❌ ফলাফল: কোনো প্রতিযোগীর প্রেডিকশন সঠিক হয়নি।

২.২০২৬ FIFA World Cup-এর ফাইনালে কোন দুটি দেশ মুখোমুখি হবে?
পুরস্কার: পরিবেশবান্ধব গাছের চারা।
❌ ফলাফল: কোনো প্রতিযোগীর প্রেডিকশন সঠিক হয়নি।

৩. এশিয়ান দেশগুলোর মধ্যে কোন দল সবচেয়ে দূর পর্যন্ত যাবে?

পুরস্কার: পরিবেশবান্ধব গাছের চারা।
বিজয়ী: মোহাম্মদ শাহিন

৪. রোনালদো,মেসি, নেইমার ও এমবাপ্পের মধ্যে সবচেয়ে বেশি গোল কে করবে?‌

পুরস্কার: পরিবেশবান্ধব গাছের চারা।
বিজয়ী: আরাফ রায়হান

পুরস্কার বিতরণ সংক্রান্ত ঘোষণা:

বিজয়ীরা ভিন্ন ভিন্ন এলাকায় অবস্থান করায় সবার একসঙ্গে উপস্থিতিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা কিছুটা চ্যালেঞ্জিং। তারপরও Golden Childhood Sporting Club সর্বোচ্চ চেষ্টা করবে সকল বিজয়ীর উপস্থিতিতে একটি সুন্দর ও স্মরণীয় অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার হস্তান্তর করার।

যদি বিশেষ কোনো কারণে একই দিনে সকল বিজয়ীর উপস্থিতি নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে সংশ্লিষ্ট বিজয়ীদের সঙ্গে আলোচনা করে সুবিধাজনক সময়ে পুরস্কার হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

সকল বিজয়ীকে Golden Childhood Sporting Club-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

যারা এবার বিজয়ী হতে পারেননি, তাদের নিরাশ হওয়ার কিছু নেই। আপনাদের অংশগ্রহণই আমাদের এই আয়োজনকে সফল করেছে। ভবিষ্যতেও আমাদের আরও বড় ও আকর্ষণীয় আয়োজনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।

❤️ সবাইকে আবারও ধন্যবাদ ফুটবল বিশ্বকাপের এই আনন্দযাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য।

— Golden Childhood Sporting Club

10/07/2026

একটি ফুটবল ম্যাচের লড়াই ৯০ মিনিট,আর প্রয়োজনে ১২০ মিনিট পর্যন্ত চলতে পারে। কিন্তু সেই ম্যাচকে ঘিরে যদি কারও জীবন চলে যায়, কেউ আহত হয়,কিংবা বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ক ভেঙে যায়—তাহলে সেই সমর্থনের কোনো মূল্য থাকে না।

গোল্ডেন চাইল্ডহুড স্পোর্টিং ক্লাবের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সকল ফুটবলপ্রেমীদের প্রতি একটি আন্তরিক অনুরোধ—দলকে সমর্থন করুন, কিন্তু কখনো ঘৃণা, সহিংসতা বা বিদ্বেষকে নয়। প্রতিপক্ষকে সম্মান করুন,তর্ক করুন যুক্তি দিয়ে,অপমান বা মারামারি দিয়ে নয়।

মনে রাখবেন বিশ্বকাপ শেষ হয়ে যাবে, কিন্তু আপনার পরিবার,বন্ধুত্ব,সম্পর্ক এবং মানবিকতা আজীবন থাকবে।

বিশ্বকাপকে উদযাপন করুন ভালোবাসা,সম্প্রীতি ও খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে। ❤️

#সম্প্রীতি #ফুটবল #বিশ্বকাপ২০২৬ #খেলা_হোক_আনন্দের #সহিংসতা_নয় #সম্পর্ক_বাঁচান #মানবতা_সবার_আগে ⚽❤️

গোল্ডেন চাইল্ড হুড স্পোর্টিং ক্লাবের সৌজন্যে - মাদক ও অনলাইন জুয়া বিরোধী সচেতনতা ক্যাম্পেইন-মিনি ফুটবল টুর্নামেন্ট -২০২৬...
06/07/2026

গোল্ডেন চাইল্ড হুড স্পোর্টিং ক্লাবের সৌজন্যে - মাদক ও অনলাইন জুয়া বিরোধী সচেতনতা ক্যাম্পেইন-মিনি ফুটবল টুর্নামেন্ট -২০২৬ এর গতকাল ৫-৭-২০২৬ তারিখ ছিল ফাইনাল ম্যাচ।
দুই প্রতিপক্ষ: তালুকদার একাদশ বনাম ইকড়ি কিংস একাদশ ।
চ্যাম্পিয়ন হয়- ইকড়ি কিংস... পুরস্কার হিসেবে ২০০০ USD ও রানার আপ- ১৫০০ USD প্রদান করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মানিক ভাই, শাহিন ভাই, রায়হান রাজু, আরিফ রাজু , সোহান তালুকদার স্যার,সাগর নীল স্যার, মনিরুজ্জামান মনির স্যার, রিপন স্যার, সাইফুল স্যার ( শিক্ষক) এবং দুই দক্ষ রেফারি ( তানভির মান্জুর ও রেজা সুমন) সহ অন্যান্য সম্মানিত ব্যক্তি বর্গ।

সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Champion:Ikri Kings
Runner's up: Talukder

Final man of the match:Musa(kings )
Player of the Tournament:Sobuj

-------Admin Post.

#মিনি_ফুটবল_টুর্নামেন্ট_২০২৬
#মাদকবিরোধী_ক্যাম্পেইন #অনলাইন_জুয়া_বিরোধী #ইকড়ি #খেলাধুলায়_গড়ি_সুস্থ_সমাজ

04/07/2026

মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সেমিফাইনাল ম্যাচগুলোতে দর্শকদের ছিল চোখে পড়ার মতো উপস্থিতি। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আর রোমাঞ্চকর খেলাগুলো দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই টুর্নামেন্টের সুন্দর আয়োজন, শৃঙ্খলা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার ইতিবাচক মন্তব্য করেছেন।

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল—
তালুকদার একাদশ 🆚 কিংস
কে হবে মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চ্যাম্পিয়ন?

উত্তর মিলবে ফাইনালের মহারণে।
সবাইকে মাঠে এসে উপভোগ করার আন্তরিক আমন্ত্রণ।

In Special Collaboration With:

Colourful Print-
📄 Fast & Easy Printing Services
PDF,Books & Documents Printing
Black & White Print – ৳2/Page
Color Print –৳ 3/Page
📱 WhatsApp: 01759139516
Fast • Reliable • Affordable 🖨️

#মিনি_ফুটবল_টুর্নামেন্ট_২০২৬

#ইকড়ি #মাদকবিরোধী_ক্যাম্পেইন

Address

Ikri, Bhandaria
Pirojpur
8550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golden Childhood Sporting Club- সোনালী শৈশব ক্রিয়া সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category