BNP Network, Pirojpur 1

BNP Network, Pirojpur 1 Welcome to BNP Network, Pirojpur 1

01/09/2026

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৬ টায় বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১ টায় র‌্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এলিজা জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব চেম্বার অব কমার্সের সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু, সদর থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সুমন খান, যুবদলের আহবায়ক, সদস্য সচিব, ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

‎০১ সেপ্টেম্বর ২০১৬
পিরোজপুর।

25/08/2026

গতকাল ২৪/০৮/২০২৬খ্রি: তারিখ রাতে বাগেরহাট গ্রিড হতে পিরোজপুর ৩৩ কেভি ও ১১ কেভি ডাবল সার্কিট কাঠের পোল মাঠের মাঝখানে ইনসুলেটর ক্র্যাক করে এক- তৃতীয়াংশ পুড়ে গিয়েছিলো। ফলে, পিরোজপুর সদর উপকেন্দ্রের আওতাধীন পিরোজপুর সদর উপজেলা সম্পূর্ণ ও জিয়ানগর উপজেলার অর্ধেকাংশে প্রায় ৪০,০০০ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। গতকাল রাতে অস্থায়ী ভাবে রক্ষণাবেক্ষণ কাজ করে সাময়িক লাইন চালু করা হয়।
অদ্য ২৫/০৮/২০২৬ খ্রি: তারিখ দুপুর ১২:০০ ঘটিকা থেকে দুপুর ০৩:০০ ঘটিকা পর্যন্ত উক্ত পুড়ে যাওয়া পোলটি পরিবর্তনের জন্য পিরোজপুর সদর উপকেন্দ্রের আওতাধীন পিরোজপুর সদর উপজেলা সম্পূর্ণ ও জিয়ানগর উপজেলার অর্ধেকাংশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময় সকলকে ধৈর্য ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছে পিরোজপুর পল্লী বিদুৎ সমিতি।

24/08/2026
20/08/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে পিরোজপুর সদর হাসপাতাল প্রাঙ্গণে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
#

15/08/2026

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ১৫ আগষ্ট ২০২৬
পিরোজপুর।

08/08/2026

যারা ক্ষমতা পাল্টানোর সাথে সাথে নিজের অবস্থান পরিবর্তন করে তারা মানুষ নামের বিষাক্ত কিট।

Address

Pirojpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Network, Pirojpur 1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share