28/04/2026
বাপশক-এর কর্মকর্তাদের "আধুনিক অফিস ব্যবস্থাপনা" বিষয়ক ২য় ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজার -এ ৫- ১৯ এপ্রিল, ২০২৬ খ্রি. ১৫ দিন ব্যাপি "আধুনিক অফিস ব্যবস্থাপনা" বিষয়ক ২য় ব্যাচের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অবস্থিত অফিসগুলোতে কর্মরত ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ১৯ এপ্রিল, ২০২৬ খ্রি. রবিবার বেলা ২:৩০ টায় বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজার-এর ইনানি মাল্টিপারপাজ হল-এ উক্ত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের মানব সম্পদ বিভাগের পরিচালক জনাব এ এস এম হাবিবুল্লাহ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজার-এর পরিচালক জনাব মোঃ লুৎফর রহমান। ১৫ দিন ব্যাপী অনুষ্ঠিত আবাসিক প্রশিক্ষণ শেষে মূল্যায়ন ফলাফল ঘোষণা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। মূল্যায়ন ফলাফলের উপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মো: মিসবাহুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, ইনমাস, বগুড়া; সম্পদ প্রিয় বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা, ইনমাস, চট্টগ্রাম এবং মো: মাহতাব উদ্দিন আল মাহমুদ, প্রশাসনিক কর্মকর্তা, ইনমাস, বরিশাল। প্রধান অতিথি কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য উল্লিখিত তিন জন কর্মকর্তার হাতে ক্রেস্ট তোলে দেন।
সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান প্রশাসন বিভাগ জনাব এ টি এম গোলাম কিবরিয়া, বিয়াম ফাউন্ডেশন কক্সবাজারের সহকারী পরিচালক মোছা. মেরিনা আফরোজ এবং কোর্স সমন্বয়ক জনাব মো: নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।