ছাত্রশিবির হিরন্নপট্টি ফাজিল মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Purbadhala
  • ছাত্রশিবির হিরন্নপট্টি ফাজিল মাদ্রাসা

ছাত্রশিবির হিরন্নপট্টি ফাজিল মাদ্রাসা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে,আল্লাহ প্রদত্ত ও রাসুল (সা:) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন।

"ভুলে যাও ভেদাভেদ হাতে রাখো হাত, ঈদ নিয়ে এলো এক আলোর প্রভাত"ছাত্রশিবির হিরন্নপট্টি ফাজিল মাদ্রাসা উপশাখার পক্ষ হতে ছাত্র...
27/05/2026

"ভুলে যাও ভেদাভেদ হাতে রাখো হাত, ঈদ নিয়ে এলো এক আলোর প্রভাত"
ছাত্রশিবির হিরন্নপট্টি ফাজিল মাদ্রাসা উপশাখার পক্ষ হতে ছাত্রসমাজসহ দেশে ও প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

#ছাত্রশিবির_পূর্বধলা_উপজেলা
#ছাত্রশিবির_হিরন্নপট্টি_ফাজিল_মাদ্রাসা

19/05/2026

আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন ❤️❤️


#ছাত্রশিবির_পূর্বধলা_উপজেলা


❝সত্যের সেনানীরা নেবে নাকো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম।❞      #ছাত্রশিবির_পূর্বধলা_উপজেলা
15/05/2026

❝সত্যের সেনানীরা নেবে নাকো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম।❞
#ছাত্রশিবির_পূর্বধলা_উপজেলা

তোমাদের ইলাহ একই ইলাহ। ঐ রহমান ও রাহিম ছাড়া আর কোন ইলাহ নেই। (সূরা বাকারা- ২:১৬৩)
09/05/2026

তোমাদের ইলাহ একই ইলাহ। ঐ রহমান ও রাহিম ছাড়া আর কোন ইলাহ নেই। (সূরা বাকারা- ২:১৬৩)

21/04/2026

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে বর্বরোচিত হামলার মাধ্যমে নির্বাচনের পর প্রথম ক্যাম্পাস দখলের রাজনীতি শুরু করেছে সন্ত্রাসী ছাত্রদল!!

হামলার জন্য গতকাল থেকেই তারা প্রস্তুতি নেয়। আজ বহিরাগত বিভিন্ন ক্যাডার ও টোকাই ভাড়া করে সকালে ছাত্রশিবিরের কর্মীদের ওপর লাঠিসোঁটা হাতে হামলার পর বিকেলে প্রতিবাদ মিছিল আহ্বান করে ছাত্রশিবির।

প্রতিবাদ মিছিলে অতর্কিত হামলা করে ছাত্রদল। এ পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে রামদা-সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা হামলা করে। পেশিশক্তির খেলায় মেতে উঠলে পরিণতি ভালো হবে না।

নূরুল ইসলাম
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

ছাত্রশিবির পূর্বধলা উপজেলা শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।ছাত্রসমাজসহ দেশে ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভ...
20/03/2026

ছাত্রশিবির পূর্বধলা উপজেলা শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ছাত্রসমাজসহ দেশে ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে জানাই আন্তরিক ঈদ মোবারক।
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, ভরে উঠুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে।

#ছাত্রশিবির_পূর্বধলা_উপজেলা

আজ ২০ রমজান হযরত মুহাম্মদ (সা:) এর ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন....... /.../ইসলামের ইতিহাসে মক্কা বিজয়ের ঘটনা এমন একটি আযীম...
10/03/2026

আজ ২০ রমজান হযরত মুহাম্মদ (সা:) এর ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন....... /.../

ইসলামের ইতিহাসে মক্কা বিজয়ের ঘটনা এমন একটি আযীমুশ শান ঘটনা, যার মাধ্যমে আল্লাহ্ তা‘আলা তাঁর দ্বীন এবং তাঁর রসূলকে শক্তিশালী করেছেন। রসূল (ﷺ) এর সৈনিক এবং হারামে মাক্কীর সম্মান বৃদ্ধি করেছেন। এই বিজয়ের মাধ্যমে আল্লাহ্ তা‘আলা তাঁর ঘর ও শহরকে এবং সমস্ত বিশ্ববাসীর হিদায়াতের কেন্দ্রস্থলকে কাফের-মুশরিকদের হাত থেকে মুক্ত করেছেন। এই বিজয়ে আসমানের অধিবাসীগণ খুশী হয়েছিল এবং এই বিজয়ের ফলেই দলে দলে লোক ইসলামে প্রবেশ করল।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এই যে, অষ্টম হিজরীর রমযান মাসের দশ দিন অতিবাহিত হওয়ার পর নাবী (ﷺ) ১০ হাজার মুজাহিদের একটি বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে বের হলেন। বের হওয়ার সময় আবু রুহম কুলছুম বিন হুসাইনকে মদ্বীনার খলীফা নির্বাচন করলেন। মক্কা আক্রমণ ও জয় করার কারণ হচ্ছে, কুরাইশরা হুদায়বিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল এবং খোযাআ গোত্রের উপর রাতের অন্ধকারে আক্রমণ করে তাদেরকে অকাতরে হত্যা করেছিল। হুদায়বিয়ার সন্ধির শর্ত মোতাবেক খোযাআ গোত্র রসূল (ﷺ) এর সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। এটি ছিল হুদায়বিয়ার সন্ধির সুস্পষ্ট লংঘন।

ইসলামী বাহিনী যখন ‘মার্রম্নয যাহরান’ নামক স্থানে পৌঁছল তখন রাতের বেলা নাবী (ﷺ) সাহাবীদেরকে আগুন জবালানোর আদেশ দিলেন। সাহাবী প্রজ্জবলিত আগুনের আলোতে আশে-পাশের সমস্ত অঞ্চল আলোকিত হয়ে গেল। তখনো মক্কাবাসীদের কাছে মুসলিম বাহিনীর আক্রমণের কোন খবর ছিলনা। তবে তাদের অন্তরে আশঙ্কা ছিল যে, যে কোন সময় মুসলিম বাহিনী মক্কায় আক্রমণ করতে পারে। কিন্তু এত তাড়াতাড়ি তারা চলে আসবে- এটি তাদের ধারণায় ছিলনা। অতঃপর নাবী (ﷺ) মুজাহিদ বাহিনীকে সাথে নিয়ে বিনা বাধায় মক্কায় প্রবেশ করলেন। প্রথমে তিনি কাবা ঘরের দিকে গেলেন। তাঁর চার পাশে আনসার ও মুহাজিরগণ ঘিরে ছিল। কাবায় গিয়ে তিনি আল্লাহর ঘরের তাওয়াফ করলেন। রসূল (ﷺ)-এর হাতে একটি ধনুক ছিল। সে সময় কাবার অভ্যন্তরে ৩৬০টি মূর্তি ছিল। ধনুকের মাধ্যমে এক এক করে তিনি মূর্তিগুলোকে ভেঙ্গে ফেললেন। এ সময় তিনি কুরআনের এই আয়াতটি পাঠ করছিলেন-

وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
‘‘বলঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল’’। [1] অতঃপর নাবী (ﷺ) কাবার ভিতরে প্রবেশ করলেন এবং সলাত পড়লেন। সলাত পড়ে বাইরে আসলেন। কুরাইশরা তখন সারিবদ্ধভাবে বাইরে দাঁড়িয়ে অবস্থান করছিল। তিনি তাদেরকে সম্বোধন করে বললেন- হে কুরাইশ সম্প্রদায়? তোমাদের সাথে আজ আমি কেমন আচরণ করব বলে মনে কর? সকলেই উচ্চকণ্ঠে ঘোষণা করতে লাগল- আমরা আপনার কাছ থেকে খুব ভাল আচরণ কামনা করছি। ইউসুফ (আঃ) তাঁর ভাইদেরকে যা বলেছিলেন আজ আমিও তোমাদের সাথে তাই বলছি। আজ তোমাদের উপর কোন অভিযোগ নেই। তোমরা মুক্ত-স্বাধীন।

সূরা বানী ইসরাঈল-১৭:৮



#ছাত্রশিবির_পূর্বধলা_উপজেলা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্বধলা উপজেলা শাখার পক্ষ...
21/02/2026

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্বধলা উপজেলা শাখার পক্ষ থেকে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত ভাষার অধিকার আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি ও গৌরবের প্রতীক।

আমরা ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশ, জাতি ও ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করছি।
আল্লাহ শহীদদের জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
পূর্বধলা উপজেলা শাখা

হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া ...
18/02/2026

হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।

সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

আহলান সাহলান, মাহে রমাদান!

Address

হিরন্নপট্টি, ঘাগড়া, পূর্বধলা, নেত্রকোনা
Purbadhala

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির হিরন্নপট্টি ফাজিল মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share