16/04/2026
জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ এর বিভাগীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে পূর্বধলার কৃতী শিক্ষার্থী আফিফ আহসান।
হামদ ও নাত বিভাগে “খ” গ্রুপে অংশগ্রহণ করে সে প্রথম স্থান অর্জন করে আমাদের সবাইকে গর্বিত করেছে।
সে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী এবং প্রত্যাশা সাংস্কৃতিক সংসদ, পূর্বধলা উপজেলা শাখার সভাপতি হিসেবে ইতোমধ্যেই নিজের যোগ্যতা ও নেতৃত্বের প্রমাণ রেখেছে।
তার এই সাফল্য কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং আমাদের পুরো এলাকার জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। তার নিষ্ঠা, পরিশ্রম ও সাংস্কৃতিক চর্চা ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ দেখাবে—এটাই আমাদের বিশ্বাস।
ছাত্রশিবির পূর্বধলা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
আফিফ আহসানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। 🌸
#প্রত্যাশা_সাংস্কৃতিক_সংসদ_পূর্বধলা_উপজেলা
#ছাত্রশিবির_আগিয়া_ইউনিয়ন
#ছাত্রশিবির_পূর্বধলা_উপজেলা