12/07/2026
**ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয় এর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠান **
[১০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার]
আজ দুপুর ১১.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, আরআরএফ, রাজশাহীর হল রুমে আরআরএফ, রাজশাহীতে কর্মরত অফিসার ও ফোর্সের সাথে ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয়। তিনি অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং ফোর্সের মনোবল বৃদ্ধি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সঠিকভাবে দায়িত্ব পালন ও কল্যাণমূলক দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন জনাব দীন মোহাম্মদ, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয়সহ আরআরএফ, রাজশাহীর সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। See less