21/08/2026
সাপ্তাহিক আল কুরআন এর দারস দারসে আম্মাপারা।
দ্বীনের জ্ঞান অন্বেষণে আসা একজন অন্ধ সাহাবীকে উপেক্ষা করার কারণে আল্লাহ তায়ালা তাঁর প্রিয় নবীকে (সা.) সতর্ক করেছিলেন। কুরআন যদি রাসূলের (সা.) নিজের রচিত হতো, তবে তিনি নিজের সতর্কবার্তার এই আয়াতগুলো কখনোই প্রচার করতেন না; বরং তা এড়িয়ে যেতেন—যা তাঁর সত্য নবী হওয়ার এক অকাট্য প্রমাণ।
পাশাপাশি মানুষের সৃষ্টি, তার প্রতি আল্লাহর অশেষ নিয়ামত এবং কিয়ামতের ভয়াবহ দিনে আপনজনদের ছেড়ে পালিয়ে যাওয়ার দৃশ্য এই সূরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। অহংকার পরিহার করে পরকালের জবাবদিহিতার ভয় অন্তরে জাগ্রত করতে এই সূরা আমাদের কী দিকনির্দেশনা দেয়? এই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই নাজিল হয়েছে সূরা 'আবাসা'।
আসুন, পবিত্র কুরআনের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করার জন্য যুক্ত হই আমাদের সাপ্তাহিক আল কুরআনের দারসে।
📚 বিষয়ঃ সূরা আবাসা
🎙️ আলোচক: মুফতি আব্দুল্লাহ তালহা (হাফি.) খতিব, রানীনগর জামে মসজিদ, মোন্নাফের মোড়
ইনশাআল্লাহ, আলোচনা শেষে হুজুর উপস্থিত ভাইদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
⏰ সময়ঃ বাদ আসর (জুম্মাবার), ২১ আগস্ট, ২০২৬
📍 স্থানঃ রুয়েট কেন্দ্রীয় মসজিদ
সকল ভাই আমন্ত্রিত। আমরা সকলে দারসে উপস্থিত থাকার চেষ্টা করি, ইনশাআল্লাহ।