02/08/2025
সম্মানিত সুধী, বর্তমানে বিভিন্ন এলাকায় ভুয়া কাজীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। অনেকেই ভুয়া কাজীর কাছে বিবাহ ও তালাক রেজিষ্ট্রেশন করে প্রতারিত হচ্ছে। ভুয়া কাজী একধরনের প্রতারক চক্র, তারা জালিয়াতি করে সিল সাক্ষর নকল করে বা ভুয়া কাবিন নামা প্রদান করছে। ভুয়া কাবিন নামার কারনে অনেকেই আইনি প্রতিকার থেকে বঞ্চিত এবং ক্ষতির সম্মুখীন হচ্ছে। যেমন ধরুন আপনি ভুয়া কাজীর মাধ্যমে ৫ লক্ষ টাকা দেনমোহরে আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, কিন্তু কিছুদিন পর দেখলেন মেয়ের জামাই মেয়েকে নির্যাতন বা যৌতুকের জন্য মার ধোর করে ফলে আপনি আদালতে মামলা করতে চাচ্ছেন তখন দেখা গেলো যে আপনার কাবিন নামা ভুয়া অথবা ভুয়া কাজী আপনাকে কাবিন নামাই দিচ্ছে না। তখন কিন্তু আপনি ক্ষতি গ্রস্থ হবেন কারণ সকল প্রকার মামলা করতে অথবা যে কোনো আইনি প্রতিকার পেতে আপনাকে অবশ্যই সঠিক কাবিন নামা প্রদান করতে হবে। তাই নিজে সচেতন হউন অন্য কে সচেতন করুন। আপনার এলাকার সরকারি লাইসেন্স প্রপ্ত নিবন্ধিত কাজী সাহেবের মাধ্যমে বিবাহ টি রেজিষ্ট্রেশন করুন। ভুয়া কাজী একধরনের প্রতারক চক্র তাদের সন্ধান পাওয়া মাত্র প্রশাসনের হাতে তুলে দিন অথবা অভিযোগ করুন। এবং গুরুদাসপুর উপজেলা কাজী কল্যাণ সমিতি কে অবহিত করুন। ধন্যবাদ।
আলহাজ্ব কাজী মাও: মো: শফিকুল ইসলাম।
বিবাহ ও তালাক রেজিস্ট্রার, ২নং বিয়াঘাট ইউ পি।
সভাপতি, গুরুদাসপুর উপজেলা কাজী কল্যাণ সমিতি,নাটোর।
উপদেষ্টা সভাপতি, নাটোর জেলা কাজী কল্যাণ সমিতি।
01716334127