BSTI, Rajshahi

BSTI, Rajshahi This is the page of BSTI Divisional Office, Rajshahi

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ‘ডেকোরেটেড কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় মেসার্স রোজা বেকারী, বিসিক শিল্প নগরী, রাজশাহ...
10/08/2026

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ‘ডেকোরেটেড কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় মেসার্স রোজা বেকারী, বিসিক শিল্প নগরী, রাজশাহী প্রতিষ্ঠানটিকে অদ্য ১০.০৮.২০২৬ খ্রি. তারিখে ১০,০০০/- জরিমানা করা হয়

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা---------------------------------বাংলাদেশ স্ট্যান্ডার্...
06/08/2026

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা
---------------------------------

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অদ্য রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি)’ এবং নবায়ন ব্যতিরেকে ‘ফার্মেন্টেড মিল্ক (দই) ও ঘি’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় এবং পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত লেবেল না থাকায় নগরীর ভদ্রা মোড় সংলগ্ন আরাফাত মিষ্টি প্রতিষ্ঠানটিকে ২০,০০০/- (বিশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

বিএসটিআই'র টেস্টে ০৮টি ব্রান্ডের স্কিন ক্রিমে মাত্রাতিরিক্ত মার্কারি এর উপস্থিতি পাওয়া গেছে। এসব রং ফর্সাকারী স্কিন ক্র...
05/08/2026

বিএসটিআই'র টেস্টে ০৮টি ব্রান্ডের স্কিন ক্রিমে মাত্রাতিরিক্ত মার্কারি এর উপস্থিতি পাওয়া গেছে। এসব রং ফর্সাকারী স্কিন ক্রিম ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ হতে বিরত থাকতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা----------------------------------বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস...
04/08/2026

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা
----------------------------------

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে অদ্য মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় এবং ‘ফার্মেন্টেড মিল্ক (দই ও মাঠা)’ পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত কোন লেবেল না থাকায় নগরীর হড়গ্রাম বাজার এলাকায় অবস্থিত অলিম্পিয়া সুইটস প্রতিষ্ঠানটিকে ১৫,০০০/- (পনের হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

23/07/2026

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

22/07/2026

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অদ্য বুধবার দুপুর ১২.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ ও ছাড়পত্রবিহীন এবং বৈধ আমদানী ব্যতীত চোরাই পথে আনা বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় সাহেব বাজার কালীমন্দিরের গলিতে অবস্থিত রাহাত এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনাবাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বি...
15/07/2026

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অদ্য বুধবার দুপুর ১২.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে নগরীর সাহেব বাজারে অবস্থিত পাইকারী ও খুচরা দোকানসমূহে পণ্যের গুণগত মানসনদ যাচাই ও সঠিক আছে কিনা তা মনিটরিং করা হয়। এসময় বিএসটিআই’র লাইসেন্সবিহীন পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে পরামর্শ প্রদান ও সতর্ক করা হয় এবং বিএসটিআই’র সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া বিএসটিআই’র লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ কয়েকটি প্রতিষ্ঠান সরোজমিনে পরিদর্শন করে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং সিএম লাইসেন্স গ্রহণ তথা হালনাগাদের জন্য ০১ সপ্তাহ সময় প্রদান করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিষ্ঠানসমূহ হলো- রয়্যাল রাজ হোটেল এন্ড কন্ডোমেনিয়াম, গণকপাড়া, ঘোড়ামারা, রাজশাহী (পণ্য: ডেকোরেটেড কেক ও ব্রেড), ক্যাথলিন পেস্ট্রি শপ, রাণীবাজার, রাজশাহী (পণ্য: বিস্কুট, পাউরুটি, কেক ও ডেকোরেটেড কেক); আল্লাহর দান বেকারী, ফিরোজাবাদ, সপুরা, রাজশাহী (পণ্য: পাউরুটি); মাহী এন্টারপ্রাইজ, মাছপট্টি, সাহেব বাজার, রাজশাহী (পণ্য: মরিচের গুড়া ও হলুদের গুড়া)।

09/07/2026

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ‘ডেকোরেটেড কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় মেসার্স কেক ব্রাইট, কুমারপাড়া, আলুপট্টি, রাজশাহী প্রতিষ্ঠানটিকে জরিমানা

_ বিএসটিআই, রাজশাহী __ মোবাইল কোর্ট (পণ্যের মান নিয়ন্ত্রণ) _ ----------------------------------অদ্য ০৫.০৭.২০২৬ খ্রিঃ তার...
05/07/2026

_ বিএসটিআই, রাজশাহী _
_ মোবাইল কোর্ট (পণ্যের মান নিয়ন্ত্রণ) _
----------------------------------

অদ্য ০৫.০৭.২০২৬ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে রাজশাহী জেলার পবা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের প্যাকেট/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় নওহাটায় অবস্থিত তাজ বেকারী এন্ড কনফেকশনারী প্রতিষ্ঠানটিকে ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।
এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ‘কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় বায়া বাজার এলাকায় অবস্থিত সামিউল খালেক বেকারী প্রতিষ্ঠানটিকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথী এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিএসটিআই, রাজশাহী মোবাইল কোর্ট (পণ্যের মান নিয়ন্ত্রণ)----------------------------------অদ্য ১৫.০৬.২০২৬ খ্রিঃ তারিখে বিএস...
15/06/2026

বিএসটিআই, রাজশাহী
মোবাইল কোর্ট (পণ্যের মান নিয়ন্ত্রণ)
----------------------------------

অদ্য ১৫.০৬.২০২৬ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানাসহ আনুসঙ্গিক প্রয়োজনীয় তথ্যাদি না থাকায় নগরীর সাহেব বাজার এলাকায় অবস্থিত পিওর লাইভ ফুড বেকারী এন্ড পেস্ট্রি প্রতিষ্ঠানটিকে ১২,০০০/- (বারো হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়|

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত এবং ব্যবসা ও বাণিজ্য শাখা) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন অন্তর এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Address

Nawdapara Bypass Road
Rajshahi
6203

Alerts

Be the first to know and let us send you an email when BSTI, Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BSTI, Rajshahi:

Shortcuts

Share