কালাই উপজেলা

কালাই উপজেলা Geography
Kalai is located at 25°03′30″N 89°11′00″E / 25.0583°N 89.1833°E. It has 23504 units of house hold and total area 166.3 km².

Upazila
Kalai
Location in Bangladesh
Coordinates: 25°3.5′N 89°11′E / 25.0583°N 89.183°E
Country Bangladesh
Division Rajshahi Division
District Joypurhat District
Area
• Total 166.3 km2(64.2 sq mi)
Population(1991)
• Total 114,183
• Density 687/km2(1,780/sq mi)
Time zone BST( UTC+6)
Website Official Map of Kalai
Kalai( Bengali:) is an Upazilaof Joypurhat Districtin the Division of Rajshahi, Banglad

esh. Demographics
As of the 1991 Bangladesh census, Kalai has a population of 114183. Males constitute 50.86% of the population, and females 49.14%. This Upazila's eighteen up population is 60864. Kalai has an average literacy rate of 23.5% (7+ years), and the national average of 32.4% literate. [ 1 ]
Administrative
Kalai has 5 Unions/Wards, 109 Mauzas/Mahallas, and 158 villages.

02/07/2026

এইচএসসি, আলিম সহ সকল পরীক্ষার্থীদের জন্য দোওয়া ও শুভকামনা রইল।

02/07/2026
'কালাই হাটে' আধুনিক অবকাঠামো, বাড়ছে ব্যবসার সম্ভাবনানাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ও হাট-বাজারের সুষ্ঠু পরিচালনা ও সর...
01/07/2026

'কালাই হাটে' আধুনিক অবকাঠামো, বাড়ছে ব্যবসার সম্ভাবনা

নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ও হাট-বাজারের সুষ্ঠু পরিচালনা ও সরকারি সম্পত্তি সুরক্ষায় বাজারের অবকাঠামোগত উন্নয়নে আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে কালাই পৌরসভার ঐতিহ্যবাহী কালাই হাট।

পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন কাজ নিয়মিত পরিদর্শন করছেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব শামীম আরা। এছাড়াও কালাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মোঃ শিহাব উদ্দিন।

কালাই পৌরসভার ঐতিহ্যবাহী কালাইয়ের সাপ্তাহিক হাটে বসে প্রতি শনিবার ও বুধবার। হাটের স্থানে খুচরা বিক্রেতাদের জন্য ১৮টি পাকা শেড নির্মাণ করা হচ্ছে এবং সেখানে বিদ্যুৎ এর লাইন ও পানিসহ যাবতীয় সুযোগ সুবিধা থাকবে।

হাটের অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় মেহেবুল ইসলাম তালুকদার ও ব্যবসায়ী আব্দুল ওহাব বলেন, বৃষ্টি হলে পানি জমে ফলে ভোগান্তিতে পড়তে হয় হাট নির্ভর মানুষদের। এখন পুরো হাটে শেড ও পাকা রাস্তা হওয়ার কারনে মানুষের দূর্ভোগ থাকবেনা। অন্যদিকে পানির লাইন ও সার্বক্ষণিক বিদ্যুৎ থাকায় ব্যবসায়ীরা ভালো সুবিধা পাবে। এতে কালাই হাটে আসার জন্য ব্যবসায়ীদের আগ্রহ বাড়বে।

কালাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ব্যবসা-বাণিজ্যের প্রসারে এসব হাট-বাজারের উন্নয়নের বিকল্প নেই। ক্রেতা-বিক্রেতাদের স্বাচ্ছন্দ্যে ক্রয়-বিক্রয়ের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা দিতে হাটের উন্নয়ন করবে কালাই পৌরসভা। তিনি আরো বলেন বর্ষার সময়ে হাট করতে আসা ক্রেতা ও বিক্রেতাদের বেচাকেনা করতে অনেক কষ্ট হয়। এটি তৈরি হলে আর হবেনা। এছাড়াও ক্রেতা-বিক্রেতাদের জন্য উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সুপেয় পানির ব্যবস্থা করা হবে।

-আব্দুন নুর নাহিদ

দালালের দৌরাত্ম্য রুখতে কালাই থানায় অনন্য উদ্যোগ: চালু হলো 'তদবিরকারীদের রেজিস্টার'থানা বা পুলিশি সেবা নিতে এসে সাধারণ ম...
01/07/2026

দালালের দৌরাত্ম্য রুখতে কালাই থানায় অনন্য উদ্যোগ: চালু হলো 'তদবিরকারীদের রেজিস্টার'

থানা বা পুলিশি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা দালালের খপ্পরে না পড়েন, সে লক্ষ্যে জয়পুরহাটের কালাই থানায় একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। থানায় আসা তদবিরকারীদের ওপর নজরদারি বাড়াতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে "তদবিরকারীদের রেজিস্টার-২০২৬"।
জানা গেছে, প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন আইনি সেবা ও অভিযোগ নিয়ে আসা সাধারণ মানুষ প্রায়শই মধ্যস্বত্বভোগী বা স্থানীয় দালালের খপ্পরে পড়েন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বিচারপ্রার্থীরাও আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কালাই থানা পুলিশ কঠোর অবস্থান নিয়েছে।
এখন থেকে থানায় কোনো মামলার বিষয়ে বা অন্য কোনো তদবির নিয়ে কেউ এলে, তার বিস্তারিত তথ্য এই বিশেষ রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করা হবে। কে, কার জন্য এবং কী উদ্দেশ্যে তদবির করছেন—তার স্বচ্ছ হিসাব থাকবে এই রেজিস্ট্রারে। ফলে অসাধু উদ্দেশ্য নিয়ে বারবার থানায় আসা ব্যক্তিদের সহজে চিহ্নিত করা সম্ভব হবে।
কালাই থানা পুলিশের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, এই রেজিস্টার পদ্ধতি চালুর ফলে একদিকে যেমন দালালের দৌরাত্ম্য কমবে, অন্যদিকে সাধারণ মানুষ কোনো মাধ্যম ছাড়াই সরাসরি পুলিশের সেবা পাওয়ার সাহস পাবেন।
থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের দোরগোড়ায় হয়রানিমুক্ত আইনি সেবা পৌঁছে দিতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে এই ধরনের কঠোর ও স্বচ্ছ প্রশাসনিক নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

★জনস্বার্থে পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ★কালাই পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্ধারিত স্থান না থাকায় কালাই সদরের অদূর...
26/06/2026

★জনস্বার্থে পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ★

কালাই পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্ধারিত স্থান না থাকায় কালাই সদরের অদূরে জয়পুরহাট-মোকামতলা সড়কের উত্তর পার্শ্বে সড়াইল সংলগ্ন অস্থায়ীভাবে যে ময়লার ভাগার করা হয়েছে এটি মানব স্বাস্থ্য এবং পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত রাস্তা ধরে আসা যাবার সময় ভাগারের উৎকট গন্ধে যতক্ষণ সম্ভব নিঃশ্বাস বন্ধ রাখতে হয়।

এছাড়া মৃত পশু মাটি খুড়ে পুঁতে রাখার বিধান থাকলেও মৃত গরু, কুকুর এখানে দেধারসে ফেলে রাখা হয়। পচা গলিত পশুর দূর্গন্ধে এই রাস্তা ধরে আসা যাওয়া মানুষদের প্রায়শঃই বমির উদ্রেক ঘটায়। এবং কালাইয়ে আগত নতুন মানুষদেরও কালাই সম্পর্কে প্রথমেই নেতিবাচক ধারণা তৈরী হয়।

আশা করি, কালাই পৌরসভার প্রশাসক মহোদয় এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন এবং অদূর ভবিষ্যতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দিকে পৌরসভা ধবিত হলে এটি চুড়ান্তভাবে সুরাহা হবে বিশ্বাস করি।।

Copy.

29/03/2026

“অন্যায়ের সামনে নিরবতা,
সবচেয়ে বড় অপরাধ❕”

29/03/2026

পাপ করে কোথায় যাবে, গালিব ?
এই মাটি, আকাশ সবই তো তাঁর

✍️ মির্জা গালিব

Address

Kalai
Rajshahi
5930

Telephone

+8801993084974

Website

Alerts

Be the first to know and let us send you an email when কালাই উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share