BNP News Rajshahi

BNP News Rajshahi Organized - Bangladesh Nationalist Party - BNP, Rajshahi & BNP Media Cell, Rajshahi (Wing)

by (AsFTu)
(1)

13/07/2026
রাজশাহী মহানগরীতে আধুনিক কসাইখানা নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা ...
13/07/2026

রাজশাহী মহানগরীতে আধুনিক কসাইখানা নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক। এরপর রাসিকের ছয়টি বিভাগের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার নির্মাণ ও চিড়িয়খানার আধুনিকায়নে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগকে স্বাগত জানাই। কাজ দুইটি বাস্তবায়নে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম। মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান আহমেদ, রাজশাহী মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান প্রমুখ।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মাংস ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

11/07/2026

শনিবার (১১ জুলাই) বিকেলে নগরীর মুন লাইট গার্ডেন মিলনায়তনে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনসমূহের রাজশাহী মহানগরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় আজ রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জনাব ওয...
02/07/2026

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় আজ রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জনাব ওয়ালিউল হক রানা-এর সফল চক্ষু অস্ত্রোপচারের পর তাঁর বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় মাননীয় প্রশাসক তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি'র সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মুঈদুল রহমান মঈদসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

We are gravely saddened by the earthquakes that have struck Venezuela, causing tragic loss of so many lives and so much ...
26/06/2026

We are gravely saddened by the earthquakes that have struck Venezuela, causing tragic loss of so many lives and so much destruction.

On behalf of the people of Bangladesh, I extend deepest condolences to the families who have lost their loved ones. We also pray for the swift recovery of every individual injured, and stand in solidarity with the people of Venezuela during this difficult time.

Bangladesh conveys full support to the affected people, and wishes the Government of Venezuela strength, resilience, and healing.


Tarique Rahman
Honorable Prime Minister
People’s Republic of Bangladesh

23/06/2026

কার্যক্রম নি'ষি'দ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপি'র মহানগরব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার ২৩ জুন সকালে রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি এবং একটি প্রতিবাদ মিছিল কোট স্টেশন মোড়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সভাপতি করেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম সাধারণ সম্পাদক মজিউল আহ্সান হিমেল।

সাংগঠনিক সম্পাদক মাসিদুল হক টিপু যুগ্ম সম্পাদক ফারুক হোসেন আব্দুল হান্নান সহসভাপতি মোহাম্মদ মিঠু এটিএম তরিকুল ইসলাম মাসুম।
এক নাম্বার ও দুই নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মোঃ মাইনুল ইসলাম, মঞ্জুর কাজের স্বপন, ওয়াসীম রেজা টিংকু।
যুবদল নেতা জুয়েল মুরাদ মিঠু। কাশিয়াডাঙ্গা থানা সভাপতি হাসিম রেজা জিয়া মঞ্চ সভাপতি জাঁকাউল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

21/06/2026

“বিদেশে আমরা যারা যে দেশে থাকি সে দেশের আইন মেনে চলতে হবে।”

তারেক রহমান
প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

20/06/2026

ব্রাজিলের ভক্তরা সারপ্রাইজ দিল।

20/06/2026

দলে যখন সর্বোচ্চ দুঃসময় তখন রাজপথে, স্বৈরাচার হাসিনা সরকার বিরোধী প্রতিটা আন্দোলন ও সংগ্রামে মাহফুজুর রহমান রিটন ভাই ছাড়া আমরা কাউকে তখন রাজপথে পারিনি এখন তো
আর নেতাদের কোন অভাব নাই

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when BNP News Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share