21/01/2026
ঝিকরা ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ঝিকরা ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ নং ঝিকরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মোঃ আমিনুল হক, ইউপি প্রশাসনিক কর্মকর্তা (অঃদাঃ), ঝিকরা ইউনিয়ন পরিষদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ঝিকরা ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ—
১) মোঃ পরেশ উল্লা প্রামানিক
২) মোঃ মানিক প্রামানিক
৩) মোঃ মকলেছুর রহমান
৪) মোঃ আব্দুর রহিম মন্ডল
৫) মোঃ শাহাদৎ হোসেন প্রাং
৬) মোঃ মোবারক হোসেন
৭) মোঃ আব্দুল জব্বার
৮) মোঃ কায়েম উদ্দিন ফৌজদার
৯) মোঃ ইয়াহিয়া আল-মামুন
সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ— ১)
মোছঃ নাছিমা বিবি
২) মোছাঃ শান্তি বিবি
৩) মোছাঃ মোরশেদা বিবি
সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।