জেলা পরিষদ, রাজশাহী- Zila Parishad, Rajshahi

জেলা পরিষদ, রাজশাহী- Zila Parishad, Rajshahi এই পেজ শুধুমাত্র রাজশাহী জেলা পরিষদের অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করা হবে।

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনরাজশাহীর তানোর উপজেলায় নবনির্মিত জেলা পরিষদ ডাকবাংলোর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত...
03/09/2026

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

রাজশাহীর তানোর উপজেলায় নবনির্মিত জেলা পরিষদ ডাকবাংলোর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে নবনির্মিত ডাকবাংলোটির শুভ উদ্বোধন করা হয়।

রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.এরশাদ আলী (ঈশা)। তিনি আনুষ্ঠানিকভাবে ডাকবাংলোটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) বলেন, “জেলা পরিষদের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তানোর জেলা পরিষদ ডাকবাংলোটিও সুন্দর, পরিচ্ছন্ন ও সেবাবান্ধব পরিবেশে পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলার মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সেবার মান আরও উন্নত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান,তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান। এছাড়া তানোর উপজেলা প্রকৌশলী নুরনাহার, পুঠিয়া উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক এবং প্রধান সহকারী এস. এম. আল মতিনসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা পরিষদের আওতাধীন ডাকবাংলোগুলো সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আবাসন ও প্রয়োজনীয় সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তানোর জেলা পরিষদ ডাকবাংলোর নির্মাণ ও আধুনিকায়নের ফলে এখানে আগত অতিথিদের আবাসন সুবিধা ও সেবার মান আরও বৃদ্ধি পাবে।

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ডাকবাংলোর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর সার্বিক ব্যবস্থাপনা, অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। # # #

রাজশাহীতে রুফটপ সোলার ব্যবহারে জনসচেতনতা তৈরিতে সচেতনতামূলক প্রি-গেমনবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, রুফটপ সোলারের স...
31/08/2026

রাজশাহীতে রুফটপ সোলার ব্যবহারে জনসচেতনতা তৈরিতে সচেতনতামূলক প্রি-গেম

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, রুফটপ সোলারের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহীতে “Benefits of Rooftop Solar: Community Knowledge, Practices and Way Forward” শীর্ষক একটি সচেতনতামূলক প্রি-গেম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাজশাহী জেলা পরিষদ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) উম্মে ফাতিমা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা বলেন, “দেশের জ্বালানি চাহিদা দিন দিন বাড়ছে। এ অবস্থায় সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি। সরকারি-বেসরকারি ভবনসহ বিভিন্ন স্থাপনার ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এ ধরনের উদ্যোগকে এগিয়ে নিতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) উম্মে ফাতিমা বলেন, “রুফটপ সোলার একটি পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা। আমাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনার ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যাপক সুযোগ রয়েছে। জনগণকে এ বিষয়ে সচেতন করার পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করা গেলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বৃদ্ধি করা সম্ভব।”

পরিবর্তন-এর পরিচালক রাসেদ রিপন বলেন, “দেশের বিপুলসংখ্যক বাড়ি, সরকারি স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাময় ক্ষেত্র। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং কার্যকর উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব অব্যবহৃত ছাদকে কাজে লাগানো গেলে সৌরবিদ্যুতের ব্যবহার অনেকাংশে বাড়ানো সম্ভব।”

অনুষ্ঠানে পরিবর্তন-এর ক্যাম্পেইন অ্যাসোসিয়েট রনি রায় রুফটপ সোলারের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরতে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। তিনি বলেন, রুফটপ সোলার একদিকে যেমন পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানির উৎস, অন্যদিকে এটি বিদ্যুৎ ব্যয় কমানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার সুযোগ তৈরি করে। পাশাপাশি সৌরবিদ্যুৎ খাতের সম্প্রসারণের ফলে সোলার প্যানেল স্থাপন, রক্ষণাবেক্ষণ, কারিগরি সেবা ও সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “রুফটপ সোলারকে শুধু বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি হিসেবে দেখলে হবে না; এটি একই সঙ্গে অর্থনৈতিক সাশ্রয়, পরিবেশ সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা এবং নতুন কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় ক্ষেত্র। বিশেষ করে তরুণদের জন্য এ খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবর্তন-এর ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর হাসিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজন।

আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু সহনশীল ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে রুফটপ সোলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নগর এলাকায় অব্যবহৃত ছাদগুলোকে সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গেলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে রুফটপ সোলারের কমিউনিটি জ্ঞান ও বর্তমান চর্চা, অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে স্থানীয় সরকার, নাগরিক সমাজ, বেসরকারি প্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি Forum on Ecology and Development (FED), পরিবর্তন, CLEAN এবং Bangladesh Working Group on External Debt (BWGED)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। # # #

সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের জানাজায় জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাসাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন ...
31/08/2026

সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের জানাজায় জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য, রাজশাহীর গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এম. এনামুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ড. এম. এনামুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

জানাজায় অংশ নিয়ে জেলা পরিষদের প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবার্তায় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা বলেন, “ড. এম. এনামুল হকের মৃত্যুতে দেশ একজন মেধাবী, দক্ষ, অভিজ্ঞ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তাকে হারিয়েছে। বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি আইজিপি হিসেবে তাঁর কর্মজীবনের অবদান দেশের পুলিশ প্রশাসনে স্মরণীয় হয়ে থাকবে।”

তিনি বলেন, রাজশাহীর গোদাগাড়ীর কৃতী সন্তান হিসেবে ড. এম. এনামুল হক নিজ কর্মগুণে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে রাজশাহীবাসী একজন গুণী ও কৃতী সন্তানকে হারিয়েছে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

জেলা পরিষদের প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দানের জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই গভীর শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।

উল্লেখ্য, রোববার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেন ড. এম. এনামুল হক।

সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শোকসাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন...
30/08/2026

সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শোক

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য, রাজশাহীর গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এম. এনামুল হকের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

রোববার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এক শোকবার্তায় জেলা পরিষদের প্রশাসক বলেন, ড. এম. এনামুল হকের মৃত্যুতে দেশ একজন মেধাবী, দক্ষ, অভিজ্ঞ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তাকে হারিয়েছে। বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি আইজিপি হিসেবে তাঁর কর্মজীবনের অবদান দেশের পুলিশ প্রশাসনে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, রাজশাহীর গোদাগাড়ীর কৃতী সন্তান হিসেবে ড. এম. এনামুল হক নিজ কর্মগুণে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে রাজশাহীবাসী একজন গুণী ও কৃতী সন্তানকে হারালো। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে মরহুমকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য প্রদানের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, ড. এম. এনামুল হক বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই। তাঁর আরেক ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। সোমবার বেলা ১১টায় রাজশাহীর গোদাগাড়ীতে পারিবারিক কবরস্থানে ড. এম. এনামুল হকের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

গোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধনরাজশাহীর গোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধা...
29/08/2026

গোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধন

রাজশাহীর গোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাস ও হিফজখানা কমপ্লেক্সের নূর একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন একাডেমিক ভবনটির শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবা অধিদপ্তর ঢাকার পরিচালক (প্রতিষ্ঠা) মোহাঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাস ও হিফজখানা কমপ্লেক্স সভাপতি মোঃ নুরুল হোদা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের জন্য শিক্ষা, আবাসন এবং নৈতিক মূল্যবোধের বিকাশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নূর একাডেমিক ভবন প্রতিষ্ঠার মাধ্যমে এসব শিশুদের মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদের ভবিষ্যতের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনের অন্যতম পথ। শিশুদের প্রতিভা ও মেধা বিকাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ, প্রতিষ্ঠানের উন্নতি এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা পরিষদের আগস্ট/ ২০২৬ মাসের মাসিক সাধারণ সভা।
23/08/2026

রাজশাহী জেলা পরিষদের আগস্ট/ ২০২৬ মাসের মাসিক সাধারণ সভা।

রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছারাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধ...
23/08/2026

রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৩ টায় রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় রাজশাহী সদর দলিল লেখক সমিতির সহ-সভাপতি মো.সাদিয়ার রহমান (ভূটান), সাধারণ সম্পাদক মো. সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান (সুজন), প্রচার সম্পাদক মো. জাইদুর রহমান (ফাহিম) এবং কার্যনির্বাহী সদস্য মো. টিপু সুলতান,আসিফ ইকবাল সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.এরশাদ আলী ঈশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নেতৃবৃন্দ বলেন, জেলা পরিষদের প্রশাসকের নেতৃত্বে রাজশাহীর উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এমন প্রত্যাশা তাদের। একই সঙ্গে দলিল লেখক সমিতির কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। # # #

📣সরকারি অফিসে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত অবসরপ্রাপ্ত কর্মচারীর আর্থিক অনুদান প্রদান...
22/08/2026

📣সরকারি অফিসে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত অবসরপ্রাপ্ত কর্মচারীর আর্থিক অনুদান প্রদান নীতিমালা ২০২০ (সংশোধিত)

রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময়রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জ...
20/08/2026

রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময়

রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সায়মা ফেরদৌসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজশাহী জেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সায়মা ফেরদৌসীকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী প্রকৌশলী মোঃ আল আমীন মল্লিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি মোঃ তৌহিদ হাসান, ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন সাবু, কার্যনির্বাহী সদস্য মোঃ আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ, মোঃ আশরাফুল ইসলাম, আতিক শাহরিয়ার এবং রাজশাহী জেলা ইউনিটের যুব প্রধান জানারিয়া ইকবাল অন্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চলমান বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। বিশেষ করে দুর্যোগকালীন মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার, স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় রাজশাহী জেলা ইউনিটের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি চলমান ও ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে মতামত তুলে ধরা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা রাজশাহী জেলা ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। # # # #

সরকারি গাড়িচালক ও কারিগরি কর্মচারীদের দাপ্তরিক সাজ-পোশাকের মূল্য পুনঃনির্ধারণ।।
18/08/2026

সরকারি গাড়িচালক ও কারিগরি কর্মচারীদের দাপ্তরিক সাজ-পোশাকের মূল্য পুনঃনির্ধারণ।।

Address

রাজশাহী কোর্ট, বুলনপুর, রাজপাড়া, রাজশাহী
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when জেলা পরিষদ, রাজশাহী- Zila Parishad, Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share