18/08/2026
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
Rajshahi District Police Media
[18 August 2026]
মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ১৮ আগস্ট ২০২৬ খ্রি. রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক সমন্বয় করেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানান। পরবর্তীতে অতিথিবৃন্দ শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এ কর্মসূচির অংশ হিসেবে ডিআইজি মহোদয় এবং তাঁর সহধর্মিণী মিসেস. শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ এবং পুলিশ সুপার, রাজশাহী মহোদয় ও তাঁর সহধর্মিণী মিসেস. তাপসী রাবেয়া, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী জেলা, পুলিশ লাইন্স প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
এ সময় জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাজশাহী, জনাব এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রাজশাহী, জনাব হেলেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), রাজশাহীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।