রামগঞ্জ পৌরসভা কার্যালয়

রামগঞ্জ পৌরসভা কার্যালয় রামগঞ্জ পৌরসভার অফিসিয়াল পেজ।

টিসিবি পণ্য বিক্রি চলছে, টিসিবি স্মার্ট কার্ড নিয়ে পণ্য ক্রয়ের জন্য অনুরোধ করা হলো।
20/08/2026

টিসিবি পণ্য বিক্রি চলছে, টিসিবি স্মার্ট কার্ড নিয়ে পণ্য ক্রয়ের জন্য অনুরোধ করা হলো।

16/08/2026

একটি শোক সংবাদ.
রামগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক জনাব আব্দুর রহিম এর শাশুড়ী, সাবেক কাউন্সিলর জনাব দেলোয়ার হোসেন এর স্ত্রী আজ রাত প্রায় ৮.৩০ ঘটিকার সময় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন।
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" (إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ). আল্লাহ তাকে জান্নাত বাসী করুন। আমিন!

ময়লার ভাগাড়ে পরিণত হওয়া রামগঞ্জ ওয়াপদা খাল পরিস্কার কার্যক্রম সম্পন্ন করে মাছের পোনা অবমুক্ত করণ শুভ উদ্বোধন করেন মাননীয়...
07/08/2026

ময়লার ভাগাড়ে পরিণত হওয়া রামগঞ্জ ওয়াপদা খাল পরিস্কার কার্যক্রম সম্পন্ন করে মাছের পোনা অবমুক্ত করণ শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ শাহাদাত হোসেন সেলিম মহোদয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক জনাব কাজী আতিকুর রহমান।
মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌরসভা ও উপজেলার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

রামগঞ্জ পৌরসভার আয়োজনে ৩৫ জন নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ ও  বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ এবং ২৫ জন তরুণ তরুণী কে ফ্রিল্...
07/08/2026

রামগঞ্জ পৌরসভার আয়োজনে ৩৫ জন নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ এবং ২৫ জন তরুণ তরুণী কে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ শাহাদাত হোসেন সেলিম।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক জনাব কাজী আতিকুর রহমান। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও পৌরসভা ও উপজেলার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার আবেদনের সময় পরিবর্তন। রামগঞ্জ পৌরসভা নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১লা...
04/08/2026

বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার আবেদনের সময় পরিবর্তন।

রামগঞ্জ পৌরসভা নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১লা আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে ভাতার আবেদন চলমান থাকবে । পূর্ব এই সময় ৩১ পর্যন্ত নির্ধারিত ছিলো।

রামগঞ্জের বিভিন্ন স্থানে খালে স্থাপন করা অবৈধ ভেসাল জাল উচ্ছেদ, কারেন্টজাল জব্দ এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়মের জ...
03/08/2026

রামগঞ্জের বিভিন্ন স্থানে খালে স্থাপন করা অবৈধ ভেসাল জাল উচ্ছেদ, কারেন্টজাল জব্দ এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়মের জন্য মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক জনাব কাজী আতিকুর রহমান।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী  ফ্যামিলি কার্ড  শুমারী-২০২৬ এর তথ্য সংগ্রহের জন্য সুপারভাইজার ও ত...
28/07/2026

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড শুমারী-২০২৬ এর তথ্য সংগ্রহের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী সেচ্ছাসেবী নিয়োগ প্রদানের লক্ষে আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামীকাল ২৯ জুলাই বুধবার, দুপুর ২.৩০ ঘটিকার সময় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

সকল আবেদনকারী গনকে ইন্টারনেট সংযোগসহ এন্ড্রয়েড ফোন সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক জনাব কাজী আতিকুর রহমান মহোদয়ের গ্রামের বাড়ী  চৌদ্দগ্রামের চিওড়া তে বৈদ্...
27/07/2026

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক জনাব কাজী আতিকুর রহমান মহোদয়ের গ্রামের বাড়ী চৌদ্দগ্রামের চিওড়া তে বৈদ্যুতিক শর্ট সার্কিট সংক্রান্ত কারণে অগ্নিকাণ্ড হয়ে ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্যারের পরিবারকে মহান আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।

27/07/2026

আল্লাহ প্রশাসক মহোদয় কে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক।

Address

বাইপাস সড়ক
Ramganj
3720

Alerts

Be the first to know and let us send you an email when রামগঞ্জ পৌরসভা কার্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to রামগঞ্জ পৌরসভা কার্যালয়:

Shortcuts

Share