Skills for Industry Competitiveness and Innovation Program

Skills for Industry Competitiveness and Innovation Program Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Skills for Industry Competitiveness and Innovation Program, Government Organization, Probashi Kallyan Bhaban (15th Floor), 71-72, Old Elephant Road, Ramna.

এসআইসিআইপি-এর দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত-অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for I...
29/07/2026

এসআইসিআইপি-এর দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
-
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় দিনব্যাপী ২৮.৭.২০২৬ এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। দেশে শিল্প খাতের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠু ও সুচারুভাবে সম্পাদনের উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দেশের টেক্সটাইল ও শিপবিল্ডিং খাতের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে সদ্য নিয়োগপ্রাপ্ত ৫ জন কর্মকর্তা এই প্রোগ্রামে অংশ নেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (BTMA-PIU) থেকে ১ জন চিফ কো-অর্ডিনেটর ও ২ জন কো-অর্ডিনেটর এবং অ্যাসোসিয়েশন অব এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ (AEOSIB-PIU) থেকে ১ জন কো-অর্ডিনেটর ও ১ জন অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (অ্যাডভান্সড ওয়েল্ডিং প্রশিক্ষণ)-এ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

দিনব্যাপী এ সেশনে প্রশিক্ষণ পরিচালনা, মাননিয়ন্ত্রণ, প্রশাসনিক তদারকি এবং সঠিক রিপোর্টিং পদ্ধতির ওপর বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

দক্ষ মানবসম্পদ গড়তে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’ অনুষ্ঠিত
27/07/2026

দক্ষ মানবসম্পদ গড়তে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’ অনুষ্ঠিত

তৈরি পোশাক শিল্পের জন্য দক্ষ, কর্মসংস্থান-উপযোগী এবং ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানবসম্পদ গড়ে তোল...

‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর’ করল এসআইসিআইপি–বিজিএমইএ
27/07/2026

‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর’ করল এসআইসিআইপি–বিজিএমইএ

অনুষ্ঠানে শিল্পের বাস্তব দক্ষতা-চাহিদা, প্রশিক্ষণ ব্যবস্থার কার্যকারিতা, নিয়োগের বর্তমান প্রবণতাসহ নানা বিষয়ে ...

দক্ষ মানবসম্পদ উন্নয়নে এসআইসিআইপি–বিজিএমইএর ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’
27/07/2026

দক্ষ মানবসম্পদ উন্নয়নে এসআইসিআইপি–বিজিএমইএর ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’

তৈরি পোশাক শিল্পের জন্য দক্ষ, কর্মসংস্থান-উপযোগী এবং ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানবসম্পদ গড়ে তোল...

দক্ষ মানবসম্পদ উন্নয়নে এসআইসিআইপি–বিজিএমইএ আয়োজিত ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’ অনুষ্ঠিতবাংলাদেশের তৈরি পোশাক শিল্পের...
27/07/2026

দক্ষ মানবসম্পদ উন্নয়নে এসআইসিআইপি–বিজিএমইএ আয়োজিত ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’ অনুষ্ঠিত

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য দক্ষ, কর্মসংস্থান-উপযোগী এবং ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে এসআইসিআইপি–বিজিএমইএ-এর উদ্যোগে গত ২৬ জুলাই ২০২৬ বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে “Workshop with Head of HR 2026”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মজুমদার আরিফুর রহমান, পরিচালক, বিজিএমইএ এবং ব্যবস্থাপনা পরিচালক, Magpie Composite Textile Ltd. অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাবা রুমানা রশীদ, পরিচালক, বিজিএমইএ এবং ব্যবস্থাপনা পরিচালক, Rumana Fashion Ltd. গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এসআইসিআইপি–বিজিএমইএ প্রোগ্রামের চিফ কো-অর্ডিনেটর জনাব মুনির চৌধুরী।

কর্মশালায় দেশের ২০টি শীর্ষস্থানীয় তৈরি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রধান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানগুলো হলো—Fully Sun China Limited (PGS PEPCO Global Sourcing), Utah Group, Centro Tex, Snowtex Group, Mondol Group, Jamuna Denims Ltd., Apex Holdings Ltd., Northern Tosrifa Group, Walton Group, Designtex Ltd., Good Earth Apparels Ltd., Pakiza Knit Group, Pretty Group, Agami Apparels Ltd. (Deco Legacy Group), Akij Resources, Simco Spinning & Textiles Ltd., Mohammadi Group, Textile Hubs, Textown Group এবং S.F. Denim Apparels Ltd.

কর্মশালায় শিল্পের বাস্তব দক্ষতা-চাহিদা, নিয়োগের বর্তমান প্রবণতা, প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশে জনবল উন্নয়ন এবং প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের দ্রুত কর্মসংস্থানে যুক্ত করার কৌশল নিয়ে গঠনমূলক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআইসিআইপি–বিজিএমইএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর, জব প্লেসমেন্ট অ্যান্ড ডাটাবেস জনাব মো. আশফাকুর রহমান এবং সাইদা আফরিন।

শিল্প ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ আরও শক্তিশালী করার মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং বাংলাদেশের তৈরি পোশাক খাতের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে এসআইসিআইপি–বিজিএমইএ কাজ করে যাচ্ছে।

বিটাকে জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণআজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকায় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়ত...
26/07/2026

বিটাকে জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকায় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর অ্যাডভান্সড ট্রেনিং অ্যান্ড ইনোভেশন কমপ্লেক্স (এটিআইসি) ভবনে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)–এর আওতায় বিটাক পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচির ৬ষ্ঠ ব্যাচের কোর্স সমাপনী, সনদপত্র ও নিয়োগপত্র বিতরণ এবং জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটাকের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মো. ফিরোজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন SICIP-এর সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক জনাব মৌরীন করিম এবং বিটাক, ঢাকার পরিচালক ও কেন্দ্রপ্রধান ড. ইঞ্জিনিয়ার মো. মাঝহারুল হাবীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটাকের পরিচালক ও PIU, SICIP-BITAC-এর প্রোগ্রাম ডিরেক্টর জনাব মো. ফজলুল করিম। স্বাগত বক্তব্য দেন বিটাকের পরিচালক ও PIU, SICIP-BITAC এর অতিরিক্ত প্রোগ্রাম ডিরেক্টর জনাব পবিত্র কুমার কবিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিটাকের নির্বাহী প্রকৌশলী জনাব রায়হান রুশদী। এছাড়াও দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রশিক্ষণের সকল প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পখাতে দক্ষ জনশক্তির ঘাটতি পূরণে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তিনির্ভর উৎপাদনব্যবস্থায় দক্ষ কর্মীর চাহিদা দিন দিন বাড়ছে। সে চাহিদা পূরণে সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে পরিচালিত এ উদ্যোগ দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।

জব ফেয়ারে সার্ভিক বিপিও লিমিটেড, বিএসএন (বাংলাদেশ) প্যাকেজিং কোম্পানি লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ, বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন, নাবিল গ্রুপ, আকিজ গ্রুপ, ওয়ালটন, স্কয়ার গ্রুপ, এসিআই পিএলসি এবং প্রাণ-আরএফএল গ্রুপ–সহ দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা ২০০-এর বেশি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীর সাক্ষাৎকার গ্রহণ করেন। তাৎক্ষণিকভাবে প্রায় অর্ধশতাধিক প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অবশিষ্ট প্রশিক্ষণার্থীদেরও পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে বলে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান।

শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, বিটাকের এ প্রশিক্ষণ কর্মসূচি থেকে দক্ষ জনবল নিয়োগের অভিজ্ঞতা তাঁদের ইতিবাচক। অতীতেও তাঁরা নিয়মিত এ কর্মসূচির প্রশিক্ষণার্থীদের নিয়োগ দিয়েছেন এবং তাঁদের কর্মদক্ষতা ও পেশাদারিত্ব সন্তোষজনক। ফলে ভবিষ্যতেও এ কর্মসূচি থেকে দক্ষ জনবল নিয়োগের আগ্রহ অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, এ কর্মসূচির আওতায় Advanced Technical Skills Training Program–এর ৮(আট)টি ট্রেডে (ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, নিউমেটিক অ্যান্ড হাইড্রোলিক সিস্টেম অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল রোবট অপারেশন এন্ড ট্রাবলশুটিং, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন, ক্যাড/ক্যাম (মেকানিক্যাল), অ্যাডভান্সড সিএনসি মেশিনিং সেন্টার অপারেশন অ্যান্ড প্র্যাকটিস, থ্রিডি প্রিন্টিং টেকনোলজি এবং ড্রোন অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) ২ হাজার ৮০০ জন এবং Basic Technical Skills Training Program–এর ৪ (চার)টি ট্রেডে (অ্যাডভান্সড ওয়েল্ডিং, মেশিনসপ প্র‍্যাকটিস, সিএনসি, ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স) ৪ হাজার ৫৫০ জন প্রশিক্ষণার্থীকে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দৈনিক হাজিরার ভিত্তিতে ভাতা প্রদান করা হয়। সংশ্লিষ্টদের আশা, এ কর্মসূচির মাধ্যমে প্রতিবছর হাজারো দক্ষ কর্মী তৈরি হবে, যা দেশের শিল্পখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং তরুণদের টেকসই কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

𝐓𝐫𝐚𝐢𝐧𝐞𝐫 𝐑𝐞𝐜𝐫𝐮𝐢𝐭𝐦𝐞𝐧𝐭 𝐂𝐢𝐫𝐜𝐮𝐥𝐚𝐫 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐒𝐈𝐂𝐈𝐏-𝐏𝐊𝐒𝐅
23/07/2026

𝐓𝐫𝐚𝐢𝐧𝐞𝐫 𝐑𝐞𝐜𝐫𝐮𝐢𝐭𝐦𝐞𝐧𝐭 𝐂𝐢𝐫𝐜𝐮𝐥𝐚𝐫 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐒𝐈𝐂𝐈𝐏-𝐏𝐊𝐒𝐅

𝐑𝐞𝐜𝐫𝐮𝐢𝐭𝐦𝐞𝐧𝐭 𝐍𝐨𝐭𝐢𝐜𝐞 𝐅𝐨𝐫 𝐂𝐥𝐞𝐚𝐧𝐞𝐫 𝐅𝐨𝐫 𝐒𝐈𝐂𝐈𝐏-𝐈𝐁𝐀 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦
23/07/2026

𝐑𝐞𝐜𝐫𝐮𝐢𝐭𝐦𝐞𝐧𝐭 𝐍𝐨𝐭𝐢𝐜𝐞 𝐅𝐨𝐫 𝐂𝐥𝐞𝐚𝐧𝐞𝐫 𝐅𝐨𝐫 𝐒𝐈𝐂𝐈𝐏-𝐈𝐁𝐀 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦

𝑺𝑰𝑪𝑰𝑷-𝑩𝑮𝑴𝑬𝑨 𝑪𝒆𝒓𝒕𝒊𝒇𝒊𝒄𝒂𝒕𝒆 𝑨𝒘𝒂𝒓𝒅 𝑮𝒊𝒗𝒊𝒏𝒈 𝑪𝒆𝒓𝒆𝒎𝒐𝒏𝒚 𝑯𝒆𝒍𝒅 𝒂𝒕 𝑪𝒓𝒐𝒘𝒏 𝑾𝒆𝒂𝒓𝒔 𝑷𝒗𝒕. 𝑳𝒊𝒎𝒊𝒕𝒆𝒅The Job Placement & Database Department of...
21/07/2026

𝑺𝑰𝑪𝑰𝑷-𝑩𝑮𝑴𝑬𝑨 𝑪𝒆𝒓𝒕𝒊𝒇𝒊𝒄𝒂𝒕𝒆 𝑨𝒘𝒂𝒓𝒅 𝑮𝒊𝒗𝒊𝒏𝒈 𝑪𝒆𝒓𝒆𝒎𝒐𝒏𝒚 𝑯𝒆𝒍𝒅 𝒂𝒕 𝑪𝒓𝒐𝒘𝒏 𝑾𝒆𝒂𝒓𝒔 𝑷𝒗𝒕. 𝑳𝒊𝒎𝒊𝒕𝒆𝒅

The Job Placement & Database Department of the SICIP-BGMEA Program, in collaboration with Crown Wears Pvt. Limited, successfully organized a Certificate Award Giving Ceremony on 20 July 2026.

During the ceremony, certificates were formally presented to the trainees who successfully completed their respective training programs. The event recognized their dedication, achievement and readiness to apply the acquired skills in professional workplaces.
The distinguished guests encouraged the trainees to continue developing their technical knowledge, professional discipline and workplace competencies in order to build successful careers and contribute effectively to Bangladesh’s industrial growth.

The SICIP-BGMEA Program remains committed to developing a skilled, productive and industry-ready workforce through quality training and employment-focused initiatives.

Recognizing Achievement, Empowering Skills, Building Futures.

𝐒𝐈𝐂𝐈𝐏-𝐁𝐆𝐌𝐄𝐀 𝐂𝐚𝐫𝐞𝐞𝐫 𝐂𝐨𝐮𝐧𝐬𝐞𝐥𝐥𝐢𝐧𝐠 𝐇𝐞𝐥𝐝 𝐚𝐭 𝐂𝐫𝐨𝐰𝐧 𝐖𝐞𝐚𝐫𝐬 𝐏𝐯𝐭. 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝The Job Placement & Database Department of the SICIP-BGME...
21/07/2026

𝐒𝐈𝐂𝐈𝐏-𝐁𝐆𝐌𝐄𝐀 𝐂𝐚𝐫𝐞𝐞𝐫 𝐂𝐨𝐮𝐧𝐬𝐞𝐥𝐥𝐢𝐧𝐠 𝐇𝐞𝐥𝐝 𝐚𝐭 𝐂𝐫𝐨𝐰𝐧 𝐖𝐞𝐚𝐫𝐬 𝐏𝐯𝐭. 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝

The Job Placement & Database Department of the SICIP-BGMEA Program, in collaboration with Crown Wears Pvt. Limited, successfully organized a Career Counselling Program and Certificate Award Giving Ceremony on 20 July 2026.

Mr. Shah Md Rijvi Rony, C-Suite HR & OD Professional, Global Master Trainer, Coach and Performance Improvement Consultant, attended the program as the Keynote Speaker and delivered an insightful session on career planning, professional skills, workplace readiness and continuous self-development.

Mr. Md. Sohag Mia (Asad), Director of Operations, Crown Wears Pvt. Ltd., graced the occasion as the Chief Guest. He encouraged the trainees to apply their acquired knowledge and technical skills with dedication, discipline and professionalism.

The program also featured valuable guidance from the distinguished guests, followed by the distribution of certificates among the successful trainees. The initiative aimed to strengthen trainees’ employability, confidence and preparedness for the evolving demands of the industry.

We sincerely thank all the distinguished guests, organizers, partners and participants for making the program successful.
Empowering Skills, Building Careers, Transforming Futures.

Address

Probashi Kallyan Bhaban (15th Floor), 71-72, Old Elephant Road
Ramna
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Skills for Industry Competitiveness and Innovation Program posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share