Dife Rangamati

Website

Dife Rangamati Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dife Rangamati, Government Organization, প্যারাডাইস টাওয়ার (৫ম ও ৬ষ্ঠ তলা) দক্ষিণ কালিন্দীপুর, Rangamati.

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়, রাঙ্গামাটি অধিক্ষেত্র রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় শ্রম আইন বাস্তবায়নে কাজ করে যাচেছ।

ন্যূনতম মজুরি বাস্তবায়ন হোক—শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হোক। ✊
29/07/2026

ন্যূনতম মজুরি বাস্তবায়ন হোক—
শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হোক। ✊

শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে — বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস, ২০২৬ | রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা প্রশাসকের সহয...
29/06/2026

শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে — বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস, ২০২৬ | রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা প্রশাসকের সহযোগিতায়

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস, ১২ জুন ২০২৬ - এর প্রচারণা
25/06/2026

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস, ১২ জুন ২০২৬ - এর প্রচারণা

আজ রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে "জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি"-র এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শিশুদের অ...
16/06/2026

আজ রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে
"জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি"-র এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শিশুদের অধিকার রক্ষা এবং শিশুশ্রম মুক্ত সমাজ গঠনে কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও করণীয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

স্থান: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, রাঙামাটি পার্বত্য জেলা।

তারিখ: ১৬ জুন, ২০২৬

#রাঙামাটি #জেলাপ্রশাসন

17/04/2026
স্বাধীনতার চেতনায়, বিজয়ের গৌরবে—আমরা গড়ব উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ।শ্রদ্ধা ভরে স্মরণ করি সকল শহীদকে,যাদের আত্মত...
26/03/2026

স্বাধীনতার চেতনায়, বিজয়ের গৌরবে—
আমরা গড়ব উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ।

শ্রদ্ধা ভরে স্মরণ করি সকল শহীদকে,
যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের এই লাল-সবুজের পতাকা।

সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা।

রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "রাঙ্গামাটি জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি" এর সভা: সচেতনতা ও করণীয় নিয়ে আলোচনা...
15/03/2026

রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "রাঙ্গামাটি জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি" এর সভা: সচেতনতা ও করণীয় নিয়ে আলোচনা।

15/03/2026

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

ঢাকা, শুক্রবার (১৩ মার্চ ২০২৬ খ্রি.):

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের সকল শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই যেন শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি না হয়, সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।

আজ ঢাকায় বেইলি রোডে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সরকারি বাসভবনের অফিস কক্ষে আরএমজি ও নন-আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের সভায় শ্রমমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সংসদীয় এলাকা ভিত্তিক ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নিকট প্রদান করা হবে। মাননীয় সংসদ সদস্যরা সরাসরি কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও ইউসিবিএল, ট্রাস্ট ও প্রিমিয়ার ব্যাংকসহ যেসব ব্যাংক লোন প্রদানে গড়িমসি করছে, তাদের সাথে যোগাযোগ করে দ্রুত ঋণের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

মন্ত্রী অনুরোধ করে বলেন, যেসব শ্রমিক নেতা শ্রমিকদের অহেতুক উত্তেজিত করে শিল্প খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, তাদের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি পলাতক মালিকদের এবং তাদের প্রতিষ্ঠানের একটি তালিকা তৈরি করার নির্দেশ দিয়ে তিনি বলেন, এসব কারখানায় যেন কোনো ধরনের গণ্ডগোল বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সকলকে সচেষ্ট থাকতে হবে।

সবশেষে মন্ত্রী আশ্বস্ত করেন যে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী যেকোনো সহযোগিতার জন্য সদা প্রস্তুত রয়েছে। তিনি দৃঢ়ভাবে শ্রমিক স্বার্থ রক্ষায় সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, আমরা সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বন্ধ কারখানাগুলো চালু করে ফেলবো। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা রয়েছে কঠোর নজরদারির মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ করার।

সভায় বিজিএমইএ-র সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ঢাকা ও চট্টগ্রামে চালু আছে ২১২৭ টি কারখানা যার ১৯৬৪ টি (৯২.৩৪%) কারখানা ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে এবং ১৫৩৫ টি (৭২.১৭%) কারখানা ঈদের বোনাস পরিশোধ করেছে। তিনি আরো বলেন, মার্চ মাসের বেতন পরিশোধ করা বাধ্যতামূলক না, যাদের সামর্থ্য আছে তারা দিবে কিন্তু মার্চ মাসের বেতন পরিশোধের জন্য শ্রমিকদের অনেকেই উসকে দিচ্ছে।

সভায় বিকেএমইএ-র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, দেশের ৮৩৪ কারখানার মধ্যে ৫১২ টি কারখানা ফেব্রুয়ারি মাসের বেতন দিয়েছে এবং ৬০৪ টি কারখানা ঈদের বোনাস পরিশোধ করেছে। তিনি আরো বলেন, যেহেতু অধিকাংশ কারখানা বেতন-বোনাস পরিশোধ করেছে আমরা আশা করি কোনো ধরনের শ্রমিক অসন্তোষ তৈরি হবে না।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার বলেন, আপদকালীন ফান্ড করতে পারলে সেই অর্থ দিয়ে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন এবং গাজীপুর জেলার সংসদ সদস্যবৃন্দ- মোঃ মজিবুর রহমান (গাজীপুর-১), এম মনজুরুল করিম রনি (গাজীপুর-২), এস এম রফিকুল ইসলাম (গাজীপুর-৩), এবং ফজলুল হক মিলন (গাজীপুর-৫) সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

স্বাক্ষরিত
মোঃ শরীফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
০১৯০৯৮৫৪৮৮৩

কর্মী/শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ।
11/03/2026

কর্মী/শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ।

বিগত ৩০/০১/২০২৬ তারিখ উপমহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,  রাঙ্গামাটি কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্...
11/03/2026

বিগত ৩০/০১/২০২৬ তারিখ উপমহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাঙ্গামাটি কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মক্ষেত্রে অগ্নি নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Address

প্যারাডাইস টাওয়ার (৫ম ও ৬ষ্ঠ তলা) দক্ষিণ কালিন্দীপুর
Rangamati
৪৫০০

Alerts

Be the first to know and let us send you an email when Dife Rangamati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share