রাঙ্গামাটি জেলা পুলিশ Rangamati District Police

রাঙ্গামাটি জেলা পুলিশ Rangamati District Police https://police.rangamati.gov.bd/ This is the official page of Rangamati district police. We are also committed to extends tourism in Rangamati district.

We are committed to remove darkness like drugs, child-marriage, r**e, dowry & corruption of Rangamati district area. Our doors always open to serve the people . Please give us information, take service to ensure security.

কাউখালী থানার বিশেষ অভিযানে ৪০ (চল্লিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার।অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্...
25/09/2026

কাউখালী থানার বিশেষ অভিযানে ৪০ (চল্লিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার।

অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল কাউখালী থানাধীন ১নং বেতবুনিয়া ইউপিস্থ ৩নং ওয়ার্ডের শিকদারপাড়া ‘মহিউদ্দিন স-মিলস’ এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করে।

মাদক কারবারের অপরাধে আসামী মোঃ মোরশেদ আলম (৪০), পিতা- মোঃ নুরুল আলম, মাতা- মোছাঃ জাহিদা বেগম, স্থায়ী সাং- মধ্যম মাহাদাবাদ, ছহিন চৌকিদারের বাড়ী, ৪নং ওয়ার্ড, ৬নং বাড়বকুন্ড ইউপি, থানা- সীতাকন্ড, জেলা- চট্টগ্রাম; বর্তমান সাং- আমান বাজার, ইমান উদ্দিনের বাড়ি, রফিকের ভাড়াঘর, জুগিরহাট, চিকনদন্ডী ইউপি, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম'কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

24/09/2026
রাঙ্গামাটি পার্বত্য জেলায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত...
23/09/2026

রাঙ্গামাটি পার্বত্য জেলায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি” এই প্রত্যয়কে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. আয়োজিত এ জমজমাট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দীপেন দেওয়ান, মাননীয় সংসদ সদস্য, রাঙ্গামাটি-২৯৯ আসন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইমরানুল হক ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রাঙ্গামাটি পার্বত্য জেলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।

রাঙ্গামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নিজ নিজ থানার প্রতিনিধিত্বকারী দলগুলো প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে ফাইনালে জায়গা করে নেয়।

ফাইনাল খেলাকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ। মাঠজুড়ে খেলোয়াড়দের দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা এবং দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। খেলাধুলার এই মিলনমেলায় তরুণদের পাশাপাশি পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যেও গড়ে ওঠে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক সুন্দর সেতুবন্ধন।

বালক বিভাগে ফাইনাল খেলায় কাউখালী বালক দল ও জুরাছড়ি বালক দল পরস্পরের মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জুরাছড়ি বালক দল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর কাউখালী বালক দল রানার্সআপ হয়।

অপরদিকে, বালিকা বিভাগে ফাইনাল খেলায় কাউখালী বালিকা দল ও জুরাছড়ি বালিকা দল মুখোমুখি হয়। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় জুরাছড়ি বালিকা দল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, এবং কাউখালী বালিকা দল রানার্সআপ হয়।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। একইসঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক, সুস্থ ও সুন্দর জীবনধারায় এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

কাবাডি শুধু একটি খেলা নয়—এটি শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।

খেলাধুলায় ঐক্য গড়ি,
মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ি।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব হাসান রাশেদ পরাগ, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল), অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা জনাব মোঃ জসীম উদ্দীন, অফিসার ইনচার্জ, কাউখালী জনাব মোঃ এনামুল হক চৌধুরী, অফিসার ইনচার্জ, জুরাছড়ি জনাব মুহাম্মদ মঈন উদ্দীন, ওসি (ডিবি), জেলা গোয়েন্দা শাখা জনাব এইচ.এম. মাহমুদসহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।

কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ০৭ (সাত) জন আসামী গ্রেফতার।গত ২২ সেপ্টেম্বর ২০২...
23/09/2026

কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ০৭ (সাত) জন আসামী গ্রেফতার।

গত ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ০৭ (সাত) জন আসামীকে গ্রেফতার করে।

মাদক কারবারের অপরাধে আসামী ০১। সাইদুল মোল্লা (৩৮), পিতা- ওয়াজেদ মোল্লা, মাতা- আসিরুন বেগম, সাং- সাবেক মেম্বার, অলুর বাড়ী, নতুন ওয়াসা রোড, ডাক- ফরিদাবাদ-১২০৪, ০১নং ওয়ার্ড, থানা- শ্যামপুর, জেলা- ঢাকা; বর্তমান- সাং- জনৈকপুর, মোহাম্মদপুরের বোটের কর্মচারী, কটকটিছড়ি, থানা- বরকল, জেলা- রাঙ্গামাটি, ০২। মোঃ তৌহিদুল ইসলাম (৪১), পিতা- মৃত সমীর উদ্দিন, মাতা- রেজিয়া খাতুন, তবলছড়ি (অফিসার্স কলোনী), থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৩। মনির হোসেন (২৮), পিতা- মৃত আঃ রহিম, মাতা- সমালা বিবি, সাং- চম্পকনগর (০৮নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা), থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি, ০৪। রায়হান চৌধুরী শামীম (৪০), পিতা- মৃত ওহাদিল হক, মাতা- সামিলা বেগম, সাং- বাংলা বাজার, থানা- কোতয়ালী, জেলা- ঢাকা'কে গ্রেফতার করা হয়।

মাদকসেবনের অপরাধে আসামী ০১। লিটন চাকমা (৩৫), পিতা- ধন্যমনি চাকমা, মাতা- শান্তিশোভা চাকমা, সাং- রোমান স্টুডিও সংলগ্ন, হাসপাতাল রোড, ৯ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি, ০২। রিকেল চাকমা (২৮), পিতা- সুভাষ চাকমা, মাতা- বনলক্ষী চাকমা, সাং- নোয়ামনি পাড়া, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি'কে গ্রেফতার করা হয়।

সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী মোঃ ইলিয়াছ (৪১), পিতা- নুরু ইসলাম, সাং- তবলছড়ি নিচের বাজার, ১০৪নং ঝাপড়া বিল, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি'কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাঙ্গামাটি পার্বত্য জেলায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর শুভ উদ্বোধন।“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং ...
22/09/2026

রাঙ্গামাটি পার্বত্য জেলায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর শুভ উদ্বোধন।

“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রত্যয়কে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দীপন তালুকদার, চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সভাপতি, কমিউনিটি পুলিশিং ও বিজ্ঞ জি.পি., জজ কোর্ট, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

রাঙ্গামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি দল নিজ নিজ থানার প্রতিনিধিত্ব করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মাধ্যমে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণ ও তরুণ সমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি, দলগত চেতনা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

কাবাডি শুধু একটি খেলা নয়—এটি শৃঙ্খলা, দলগত ঐক্য, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার চর্চার অন্যতম মাধ্যম। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক ও সুস্থ ধারায় সম্পৃক্ত করার পাশাপাশি মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

খেলাধুলায় ঐক্য গড়ি,
মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ি।

রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।“মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি”—এই প্রত্যয়কে ...
21/09/2026

রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

“মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি”—এই প্রত্যয়কে সামনে রেখে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিশাত শারমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সভাপতি, কমিউনিটি পুলিশিং, রাঙ্গামাটি পার্বত্য জেলা ও বিজ্ঞ জজ কোর্ট, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধের বার্তা আরও জোরালো হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, মাদকাসক্তদের সঙ্গ পরিহার করা এবং শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, মাদক একজন ব্যক্তির পাশাপাশি তার পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মাদকবিরোধী এ কর্মসূচির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দিন, পিপিএম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন—মাদকমুক্ত সমাজ গড়ুন।
রাঙ্গামাটি জেলা পুলিশ
মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর।

কোতয়ালী থানার বিশেষ অভিযানে দাঙ্গাবাজ, মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ০৯ (নয়) জন আসামী গ্রেফতার এবং ...
21/09/2026

কোতয়ালী থানার বিশেষ অভিযানে দাঙ্গাবাজ, মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ০৯ (নয়) জন আসামী গ্রেফতার এবং ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার।

গত ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

দাঙ্গা সংগঠনের অপরাধে আসামী রফিকুল মওলা (৭০), পদবি- (রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি), পিতা- মৃত আব্দুল হামিদ, মাতা- মৃত সৈয়দা খাতুন, সাং- ভেদভেদী, ০৬নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি'কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারী পরোয়ানা মূলে এবং মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় আসামী মোঃ জাহেদুল আলম (২২), পিতা- মৃত জাহাঙ্গীর আলম, মাতা- সুলতানা বেগম, সাং- গীতাশ্রম কলোনী, রিজার্ভ বাজার, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটির হেফাজত হতে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় আসামী সুমন দেব (৩২), পিতা- মৃত চন্দন দেব, মাতা- শুকলা দেব, সাং- জৈষ্ঠ্যপুরাও, শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম; বর্তমান সাং- দক্ষিণ কালিন্দপুর, কৃষ্ণা দেবের বাড়ীর ভাড়াটিয়া (ভাসমান), ৮ নম্বর ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটির হেফাজত হতে ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) প্রাপ্ত হয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক গ্রেফতার করা হয়।

মাদক কারবারের অপরাধে আসামী ০১। মোঃ মিলন (৩৮), পিতা- মোঃ রতন, মাতা- ফুলমতি বেগম, সাং- পূর্ব রাউজান ঢালার মোড়, ৯ নং ওয়ার্ড, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম, ০২। মোঃ মহরম আলী (৫৮), পিতা- মৃত জাহের আলী, মাতা- মৃত খাতেমুন্নেসা, সাং- ফিশারীঘাট, শান্তিনগর, রাঙ্গামাটি পৌরসভা, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি, ০৩। মোঃ আকাশ (২০), পিতা- জিয়াউর রহমান, মাতা- মোছাঃ ফাতেমা খাতুন, স্থায়ী- সাং- পাঁচরুকি বাজার, ০৬নং ওয়ার্ড, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ, বর্তমান সাং- তবলছড়ি বাজার, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৪। মোঃ জসিম উদ্দিন (৩৯), পিতা- নুরুল ইসলাম, মাতা- রহিমা বেগম, সাং- রূপনগর, ০৬ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি'কে গ্রেফতার করা হয়।

মাদকসেবনের অপরাধে আসামী ০১। মোঃ ফেরদৌস (৫৫), পিতা- মৃত আবুল নওসাদ, মাতা- মৃত ফাতেমা বেগম, সাং- পুরাতন পুলিশ লাইন্স সংলগ্ন (ফেরদৌসের বাড়ি), ৩ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি; ০২। বিজন পাল (৩১), পিতা- নিখিল পাল, মাতা- কৃষ্ণা পাল, সাং- ভেদভেদী, ০৬নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি'কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ০৩ ও ০৭নং আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অবশিষ্ট আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কোতয়ালী থানার বিশেষ অভিযানে দাঙ্গাবাজ, মাদক কারবারী, মাদকসেবীসহ মোট ০৭ (সাত) জন আসামী গ্রেফতার এবং ৫০ (পঞ্চাশ) লিটার দেশ...
20/09/2026

কোতয়ালী থানার বিশেষ অভিযানে দাঙ্গাবাজ, মাদক কারবারী, মাদকসেবীসহ মোট ০৭ (সাত) জন আসামী গ্রেফতার এবং ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার।

গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দাঙ্গাবাজ, মাদক কারবারী ও মাদকসেবীসহ মোট ০৭ (সাত) জন আসামীকে গ্রেফতার করে। এসময় ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

দাঙ্গা সংগঠনের অপরাধে আসামী সাইফুল আলম বাচা (৪৫) (৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি), পিতা- মৃত ইউসুফ, মাতা- সাফিনা বেগম, সাং- স্বর্ণটিলা, ০৫নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি'কে গ্রেফতার করা হয়।

মাদক কারবারের অপরাধে আসামী ০১। রত্না চাকমা (৪৬), স্বামী- রবি কান্তি চাকমা, পিতা- মৃত যুগল চন্দ্র চাকমা, সাং- সাপছড়ি রাস্তা পাড়া, ০২নং ওয়ার্ড, সাপছড়ি ইউপি, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২। অঞ্জলী চাকমা (৩৩), স্বামী- জীবন ত্রিপুরা, পিতা- মৃত সাধন বিকাশ চাকমা, সাং- রাস্তা পাড়া, ০২নং ওয়ার্ড, সাপছড়ি ইউপি, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি'কে গ্রেফতার করা হয়।

মাদক কারবারের অপরাধে আসামী মোঃ নয়ন মিয়া (৪৬), পিতা- মোঃ আব্দুল হোসেন, মাতা- মৃত রুবিয়া বেগম, সাং- মসজিদ কলোনী উন্নয়ন বোর্ড, প্রয়াত শান্তিময় দেওয়ান সড়ক, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি'কে গ্রেফতার করা হয়।

মাদক সেবনের অপরাধে আসামী ০১। নয়ম মার্মা (২১), পিতা- চিংলা মার্মা, মাতা- বিউটি মার্মা, সাং- মন্দির এলাকা, শান্তি নগর, আসামবস্তি, ০৫নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২। মিশু খিয়াং (২৯), পিতা- মৃত চিংথং খিয়াং, মাতা- মৃত সানখোই খিয়াং, সাং- বালাকাটা বাজার, থানা- বান্দরবান সদর, জেলা- বান্দরবান; ০৩। সবুজ মিয়া (৫০), পিতা- মৃত মিয়া হোসেন, মাতা- মৃত আমেনা, স্থায়ী ঠিকানা- সাং- সোনাজানা, ০৬নং ওয়ার্ড, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা- টিপু সাহেবের বাড়ির ভাড়াটিয়া, ০২নং পাথরঘাটা, রিজার্ভ বাজার, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি'কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ০৫ ও ০৬নং আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অবশিষ্ট আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাজেক থানার বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ০৬ (ছয়) জন এবং দস্যুতা চেষ্টা মামলার তদন্তে সন্দিগ্ধ ০১ (এক) জনসহ মো...
18/09/2026

সাজেক থানার বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ০৬ (ছয়) জন এবং দস্যুতা চেষ্টা মামলার তদন্তে সন্দিগ্ধ ০১ (এক) জনসহ মোট ০৭ (সাত) জন আসামী গ্রেফতার।

অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় সাজেক থানার অফিসার ইনচার্জ জনাব তোফাজ্জল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল সাজেক থানাধীন বাঘাইহাট বাজার ও মাচালং বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ০৬ (ছয়) জন এবং দস্যুতা চেষ্টা মামলার তদন্তে সন্দিগ্ধ ০১ (এক) জনসহ মোট ০৭ (সাত) জন আসামীকে গ্রেফতার করে।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে আসামী ০১। মোঃ ফারদিন এহমান হৃদয় (২৪), পিতা- মোঃ জামাল হোসেন, সাং- বড়চাল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ০২। সুশান্ত পাল (২৩), পিতা- জয়দেব পাল, সাং- কমলা নগর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, ০৩। মোঃ ইয়াছিন (৩২), পিতা- দারু মিয়া, সাং- শাসনসার, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ০৪। মোঃ সাইফুল ইসলাম (২৭), পিতা- আনিছুর রহমান, সাং- পশ্চিম সুবিদখালী, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী, ০৫। হারুন ইসলাম (২৬), পিতা- তাজন ইসলাম, সাং- কমলানগর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, ০৬। মোঃ রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩), পিতা- মোঃ সালাউদ্দিন, সাং- মঙ্গলপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ'কে গ্রেফতার করা হয়।

দস্যুতা চেষ্টা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী হিসেবে মোঃ বেলাল হোসেন (৩০), পিতা- মোঃ আবুল হোসেন, মাতা- হেলেনা খাতুন, সাং- বাঘাইহাট রিজার্ভ ফরেস্ট, থানা- সাজেক, জেলা- রাঙ্গামাটি'কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাঘাইছড়ি থানার বিশেষ অভিযানে ৪০ (চল্লিশ) গ্রাম গাঁজাসহ ০১ (এক) জন মাদক কারবারী গ্রেফতার।অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তা...
18/09/2026

বাঘাইছড়ি থানার বিশেষ অভিযানে ৪০ (চল্লিশ) গ্রাম গাঁজাসহ ০১ (এক) জন মাদক কারবারী গ্রেফতার।

অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার (এসএএফ), অতিরিক্ত দায়িত্বে বাঘাইছড়ি সার্কেল এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব নাছির উদ্দিন মজুমদারের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সোহেল রানা রাজু সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাঘাইছড়ি থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ (এক) জন মাদক কারবারিকে গ্রেফতার করে।

মাদক কারবারের অপরাধে আসামী মোঃ ফরহাদ হোসেন (২৪), পিতা- মোঃ আবদুল মজিদ, মাতা- ফাতেমা বেগম, সাং- কলেজপাড়া, ০৩নং ওয়ার্ড, মুসলিম ব্লক, বাঘাইছড়ি পৌরসভা, থানা- বাঘাইছড়ি, জেলা- রাঙ্গামাটি'কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Address

Offfice Of The Superintendent Of Police
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when রাঙ্গামাটি জেলা পুলিশ Rangamati District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to রাঙ্গামাটি জেলা পুলিশ Rangamati District Police:

Shortcuts

Share