Shuvolong Ansar Battalion

Shuvolong Ansar Battalion Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shuvolong Ansar Battalion, Government Organization, Barkal, Rangamati.

“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” - Motto of the Force

“সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার”- Slogan of the Force

শুভলং আনসার ব‍্যাটালিয়ন(২৪ বিএন), বরকল, রাঙামাটি পার্বত্য জেলা।

21/07/2026
21/07/2026
19/07/2026

আজই আবেদনের শেষ দিন!
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮তম ব্যাচ সিপাহি (পুরুষ) পদে আবেদন করুন।
দেশের নিরাপত্তা, শৃঙ্খলা ও জনসেবায় অবদান রাখার গৌরবময় সুযোগ আপনার অপেক্ষায়।
✅ স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ
✅ সম্মানজনক পেশা
✅ দেশ সেবার অনন্য সুযোগ
আজই আবেদন করুন এবং দেশ সেবার গর্বিত অংশীদার হোন।

আবেদন লিংক: কমেন্ট সেকশনে

#দেশসেবার_অঙ্গীকার ্যাচ_সিপাহি

19/07/2026

*রামেক হাসপাতালে আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় চোর আটক, উদ্ধার হওয়া টাকা ভুক্তভোগীর কাছে ফেরত*

১৯ জুলাই ২০২৬ (রবিবার):
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক অভিযানে এক চোরকে আটক করা হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া নগদ অর্থ উদ্ধার করে যাচাই-বাছাই শেষে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রবিবার (১৯ জুলাই) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে হাসপাতালের অপারেশন থিয়েটারের (দ্বিতীয় তলা) সামনে চিকিৎসাধীন এক রোগীর স্বজনের কাছ থেকে নগদ ৪,০০০ টাকা নিয়ে পালানোর চেষ্টা করে মোঃ রানা হোসেন (৩২) নামে এক ব্যক্তি।

ঘটনার পর ভুক্তভোগী মোছাঃ সেরেনা খাতুন তাৎক্ষণিকভাবে দায়িত্বরত আনসার টহল দলের কাছে সহযোগিতা চান। খবর পেয়ে আনসার সদস্য মোঃ সবুজ হোসেন ও মোঃ রাসেল হোসেন দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে আটক ব্যক্তির কাছ থেকে চুরি হওয়া ৪,০০০ টাকা উদ্ধার করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত অর্থ প্রকৃত মালিক মোছাঃ সেরেনা খাতুনের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

পরে আটককৃত মোঃ রানা হোসেনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল পুলিশ বক্সে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের সরকারি হাসপাতালসমূহে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত, চুরি-ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধ এবং সেবার নিরাপদ পরিবেশ বজায় রাখতে সার্বক্ষণিক সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

#রাজশাহী_মেডিকেল_কলেজ_হাসপাতাল #বাংলাদেশ_আনসার #হাসপাতাল_নিরাপত্তা #চোর_আটক #রোগীর_নিরাপত্তা

19/07/2026

*বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনসারের অভিযানে চোর আটক, উদ্ধার চুরি যাওয়া স্বর্ণের কানের দুল*

ঢাকা, ১৯ জুলাই ২০২৬ (রবিবার):

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে চুরি যাওয়া স্বর্ণের কানের দুল উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। একই সঙ্গে উদ্ধারকৃত স্বর্ণের কানের দুলটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

গত ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের রমনা থানাধীন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাসেবাগ্রহীতার এক স্বজন মোছাঃ তাহমিনা বেগম (৪৪)-এর স্বর্ণের কানের দুল চুরি হয়ে যায়। ঘটনার পর তিনি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার গার্ড ইনচার্জ পিসি মোঃ জাকির হোসেনের কাছে সহযোগিতা চান।

অভিযোগ পাওয়ার পর পিসি মোঃ জাকির হোসেন হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেন।

এর ধারাবাহিকতায় ১৯ জুলাই ২০২৬ (রবিবার) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে আনসার সদস্য মোঃ হাসান আলীর সহযোগিতায় হাসপাতালের বহির্বিভাগ-২-এর ৪র্থ তলা থেকে মোঃ হিরা মিয়া (৪৮) নামে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

আটকের পর হাসপাতালের পরিচালক কার্যালয়ে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, চুরি করা স্বর্ণের কানের দুলটি তার বাসায় রাখা রয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে চুরি হওয়া কানের দুলটি উদ্ধার করে পরিচালক কার্যালয়ে জমা করা হয়।

পরবর্তীতে হাসপাতালের উপপরিচালক মোঃ আজিজ আহমেদের উপস্থিতিতে উদ্ধারকৃত স্বর্ণের কানের দুলটি প্রকৃত মালিক মোছাঃ তাহমিনা বেগমের কাছে ফিরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আটককৃত মোঃ হিরা মিয়াকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা হাসপাতালসমূহে নিরাপত্তা নিশ্চিতকরণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং রোগী-স্বজনদের জানমালের সুরক্ষায় সার্বক্ষণিক পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এ ধরনের সফল অভিযান জননিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীর কার্যকর ভূমিকার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

#বাংলাদেশ_মেডিকেল_বিশ্ববিদ্যালয় #হাসপাতাল_নিরাপত্তা #জননিরাপত্তা

Address

Barkal
Rangamati

Alerts

Be the first to know and let us send you an email when Shuvolong Ansar Battalion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shuvolong Ansar Battalion:

Shortcuts

Share