তারুণ্যের কন্ঠস্বর - রায়হান কবির মিল্টন

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • তারুণ্যের কন্ঠস্বর - রায়হান কবির মিল্টন

তারুণ্যের কন্ঠস্বর - রায়হান কবির মিল্টন আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার ইউনিয়ন বাসিকে ভালোবাসি …

আল্লাহ সবাইকে দান করার তাওফিক দান করুক আমিন 🤲❤️❤️❤️
25/08/2026

আল্লাহ সবাইকে দান করার তাওফিক দান করুক আমিন 🤲❤️❤️❤️

25/08/2026

হেভিওয়েট বলতে আসলে কাকে বোঝায়? 😄

ভাই, হেভিওয়েটের সংজ্ঞাটা একটু জানতে ইচ্ছে করছে!

আমার কাছে হেভিওয়েট মানে বড় নাম, বড় টাকা বা বড় পরিচয় নয়। যে মানুষ জনগণের সুখে-দুঃখে পাশে থাকে, জনগণের কাছে থাকে, সেই আসল হেভিওয়েট।

আর হেভিওয়েট যদি হন, তাহলে লুকিয়ে থাকার কী আছে? 😄
নাকি মানুষ কাছে এলে সাহায্য চাইবে, খেলাধুলার জন্য কিছু চাইবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলবে, এই ভয়েই দূরে থাকা?

১৫ নং লোহানীপাড়ার জনগণই ঠিক করবেন, কে আসল হেভিওয়েট আর কে শুধু কথার হেভিওয়েট। 😉

আমার কথায় কেউ মন খারাপ করবেন না , আজ আমার ইউনিয়নের কিছু লোক কে নিয়ে যখন আমি মিটিং করতেছিলাম (জুম মিটিং অনলাইন ) তখন ২-৩ জন আমার কাছের ভাই বার বার এই বিষয় এ কথা বলেছিল তাই আমি সবার সাথে শেয়ার করলাম বিষয় টা ।

রায়হান কবির মিল্টন
চেয়ারম্যান পদপ্রার্থী,
১৫ নং লোহনীপাড়া ইউনিয়ন পরিষদ,
বদরগঞ্জ, রংপুর ।

23/08/2026

আসন্ন লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়তা বাড়িয়েছেন ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রায়হান কবির মিল্টন। এলাকার রাস্তাঘাটের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে জার্সি ও ক্রীড়া সরঞ্জাম বিতরণের পর এবার এক অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করতে পাশে দাঁড়িয়েছেন তিনি। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘিরনই মালতোলা এলাকার অসহায় মো. সিরাজুল ইসলামকে একটি ভ্যান উপহার দিয়েছেন রায়হান কবির মিল্টন।



স্থানীয় সূত্রে জানা যায়, মো. সিরাজুল ইসলাম (৪০) মৃত আবদুল জব্বার মিয়ার তৃতীয় ছেলে। তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছেন তিনি। সংসারের ব্যয় মেটাতে গ্রামের বিভিন্ন এলাকায় ফেরি করে আলুর সিঙ্গাড়া ও চানাচুর বিক্রি করতেন সিরাজুল। কিন্তু স্বল্প আয়ের কারণে সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে তাঁকে হিমশিম খেতে হতো।



সিরাজুল ইসলামের এই অসহায়ত্বের কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন রায়হান কবির মিল্টন। শুধু এককালীন সহযোগিতা নয়, যাতে সিরাজুল নিজেই আয় করে পরিবারের ভরণপোষণ করতে পারেন, সে লক্ষ্যেই তাঁকে একটি ভ্যান প্রদান করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই ভ্যান সিরাজুলের জন্য শুধু একটি যানবাহন নয়; এটি তাঁর পরিবারের জীবিকার নতুন একটি মাধ্যম হয়ে উঠতে পারে।



ভ্যান পাওয়ার পর সিরাজুল ইসলাম বলেন, “আমি খুব কষ্ট করে সংসার চালাই। আগে গ্রামে গ্রামে ঘুরে আলুর সিঙ্গাড়া ও চানাচুর বিক্রি করতাম। আয় খুব কম হওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। রায়হান কবির মিল্টন আমার কষ্টের কথা শুনে আমাকে একটি ভ্যান দিয়েছেন। এতে আমি আরও ভালোভাবে কাজ করতে পারব এবং আমার পরিবারের জন্য আয় করতে পারব। তাঁর প্রতি আমি কৃতজ্ঞ।”

 #এডমিন পোস্ট দেশের বাইরে থেকেও আমাদের প্রিয় লোহানীপাড়া ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেন রায...
23/08/2026

#এডমিন পোস্ট

দেশের বাইরে থেকেও আমাদের প্রিয় লোহানীপাড়া ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেন রায়হান কবির মিল্টন ভাই। ❤️

আজ মালতলায় এক অসহায় মানুষের জীবিকার জন্য একটি ভ্যান উপহার দিয়েছেন তিনি। এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন রায়হান কবির মিল্টন ভাইকে সুস্থ ও ভালো রাখেন এবং সবসময় মানুষের পাশে থাকার তৌফিক দান করেন। 🤲❤️
তারুণ্যের কন্ঠস্বর - রায়হান কবির মিল্টন
মানুষের পাশে, মানুষের জন্য।
Md Rayhan Kabir

ভিডিও আসতেছে.......

21/08/2026

১৫ নং লোহানীপাড়া ইউনিয়নের কাছাবাড়ি পেসকার পাড়া ৫ নং ওয়ার্ড 👇👇
“মাদক বা ক্যাসিনো নয়—
মাঠে ফিরুক তরুণরা,
খেলাধুলায় গড়ুক সুস্থ সমাজ।”৷ আমি তারুণ্যের কন্ঠস্বর - রায়হান কবির মিল্টন এই কথা ব্যাক্ত রেখে.

ছোট ভাইদের ফুটবল খেলার জন্য একটি ফুটবলের আবদার ছিল। ব্যবসার কাজে দেশের বাইরে থাকায় তাদের সেভাবে সময় দিতে পারিনি, তবে তাদের আবদারটা মনে ছিল।

আমি চাই আমাদের ইয়ং জেনারেশন ও ছোট ভাইয়েরা মাদক, নেশা ও সকল খারাপ কাজ থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী হোক। খেলাকে ভালোবাসুক, খেলাকে ধারণ করুক এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানবিক শক্তি আরও বৃদ্ধি করুক।

আজকের ছোট্ট একটি ফুটবল হয়তো বড় কিছু নয়, কিন্তু এই ছোট্ট উদ্যোগই যদি একজন তরুণকে খেলার মাঠে রাখে এবং নেশা থেকে দূরে রাখে, সেটাই আমাদের জন্য বড় অর্জন। ❤️⚽

ছোট ভাইদের জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা। তোমরাই আগামী দিনের শক্তি। 🤍
Md Rayhan Kabir
রায়হান কবির মিল্টন
চেয়ারম্যান পদপ্রার্থী ,
১৫ নং লোহনীপাড়া ইউনিয়ন পরিষদ,
বদরগঞ্জ , রংপুর ।

আমি তো মনে করি আমি ছোট বড় সবার সাথে থাকবো ❤️❤️❤️🙏 লিঙ্ক 🔗 কমেন্টস বক্স এ 👇
20/08/2026

আমি তো মনে করি আমি ছোট বড় সবার সাথে থাকবো ❤️❤️❤️🙏 লিঙ্ক 🔗 কমেন্টস বক্স এ 👇

20/08/2026

অন্যায় যেই করুক, শাস্তি তাকে পেতে হবে , সেটা যদি আমি নিজেও হই । লোহনীপাড়া আপনার আমার সবার ইউনিয়ন । এই ইউনিয়ন এ কোনও ভাইরাস 🦠 থাকবে না ইন শা আল্লাহ 🙏🙏🙏❤️❤️❤️

19/08/2026

আমি জানি না আমি পারব কি না ? তবে হাল যেহেতু ধরেছি, ছাড়ব না ইন শা আল্লাহ ❤️❤️❤️

 মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা , এই বার্তা দিলেন আমাদের সবার প্রিয় মুখ Md Rayhan Kabir
18/08/2026


মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা , এই বার্তা দিলেন আমাদের সবার প্রিয় মুখ Md Rayhan Kabir

Address

Lohanipara, Badargonj, Rangpur
Rangpur
5430

Alerts

Be the first to know and let us send you an email when তারুণ্যের কন্ঠস্বর - রায়হান কবির মিল্টন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share