দূরবীন

দূরবীন দৃষ্টির সীমানা পেরিয়ে

আজ এবং আগামীকাল দূরবীন লাইব্রেরির স্টল থাকছে রংপুর জিলা স্কুল মাঠে, RZS Science Carnival  এ।দূরবীন লাইব্রেরির স্টল পরিদর...
04/09/2026

আজ এবং আগামীকাল দূরবীন লাইব্রেরির স্টল থাকছে রংপুর জিলা স্কুল মাঠে, RZS Science Carnival এ।

দূরবীন লাইব্রেরির স্টল পরিদর্শনের জন্য আপনারা সবাই আমন্ত্রিত।

দূরবীনের চলছে - ‘Frame Your Seerah Book’ ফটোগ্রাফি প্রতিযোগিতা। নীচের এই সুন্দর ছবিগুলো সেই প্রতিযোগিতার প্রতিযোগীরা পাঠ...
03/09/2026

দূরবীনের চলছে - ‘Frame Your Seerah Book’ ফটোগ্রাফি প্রতিযোগিতা। নীচের এই সুন্দর ছবিগুলো সেই প্রতিযোগিতার প্রতিযোগীরা পাঠিয়েছে। আপনিও অংশগ্রহণ করুন আমাদের এই আয়োজনে।

📌 অংশগ্রহণের নিয়মাবলি:

✅ আপনার সীরাহ বই এর সুন্দর ছবি তুলুন। ইডিট করুন নিজে, AI দিয়ে নয়।
✅ দূরবীনকে মেনশন করে আপনার নিজের ফেসবুক প্রোফাইলে ছবিটি পোস্ট করুন।
✅ এরপর পোস্টের লিংক অথবা ছবিটি দূরবীনে পেইজের ইনবক্সে পাঠিয়ে দিন।
✅ দূরবীনের অফিশিয়াল গ্রুপ - দূরবীন রিডার্স ক্লাব (Durbeen Readers Club) এ ছবিটি পোস্ট করুন।

📢কন্টেস্টে অংশগ্রহণের শেষ সময়: ৫ সেপ্টেম্বর, ২০২৬

03/09/2026

আজ সীরাহ পাঠচক্র!
সময়ঃ বাদ মাগরিব

📘 সীরাহ বই - উসওয়াতুন হাসানাহ
✍️ সংকলক ও সম্পাদক - মুফতি তারেকুজ্জামান
📃 পৃষ্ঠা: ১৬৯ থেকে ২৫৬ পর্যন্ত

তাই আর দেরি না করে চলে
আসুন #দূরবীন লাইব্রেরি।

এক ভাই সুদূর লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলা থেকে চিঠি পাঠিয়েছেন। বলুন তো কাকে? হ্যাঁ। ঠিক ধরেছেন। ভাই চিঠি লিখেছেন প্র...
02/09/2026

এক ভাই সুদূর লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলা থেকে চিঠি পাঠিয়েছেন। বলুন তো কাকে?
হ্যাঁ। ঠিক ধরেছেন। ভাই চিঠি লিখেছেন প্রিয় রাসূলুল্লাহ ﷺ কে।
আপনারা হয়তো ভুলে গেছেন। তাই আবার মনে করিয়ে দেই - দূরবীনের আয়োজনে চলছে চিঠি লেখার প্রতিযোগিতা — 𝐃𝐞𝐚𝐫 𝐏𝐫𝐨𝐩𝐡𝐞𝐭 - 𝐀 𝐥𝐞𝐭𝐭𝐞𝐫 𝐭𝐨 𝐑𝐚𝐬𝐮𝐥𝐮𝐥𝐥𝐚𝐡 ﷺ
আপনার প্রিয় রাসুল ﷺ-এর প্রতি আপনার ভালোবাসা, না-বলা কথা, আকাঙ্ক্ষা কিংবা উম্মাহ হিসেবে আপনার মনের অনুভূতিগুলো লিখে পাঠান আমাদের কাছে।
রংপুরের প্রতিযোগীরা চিঠি সরাসরি জমা দিতে পারবেন দূরবীন লাইব্রেরিতে। আর দেশের অন্যান্য প্রান্তের প্রতিযোগীরা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন।
🏢চিঠি পাঠানোর ঠিকানাঃ
দূরবীন লাইব্রেরি (বাড়ি #৪৪, রোড #০১, কেরাণীপাড়া, রংপুর সদর, রংপুর)
📩 চিঠি পাঠানোর শেষ তারিখঃ
৫ই সেপ্টেম্বর, ২০২৬
সেরা তিনটি চিঠি নির্বাচিত হবে আবেগ, ভালোবাসা ও লেখার সৌন্দর্যের ভিত্তিতে।
দেশের যেকোনো প্রান্ত থেকে, সব বয়সের ভাই-বোনেরা অংশ নিতে পারবেন। তাই দেরি না করে এখুনি মনের সবটুকু আবেগ নিয়ে লিখে ফেলুন চিঠি - প্রিয় রাসূলুল্লাহ ﷺ কে।

দূরবীনের দর্শনার্থীদের সুবিধার জন্য আমরা আলাদাভাবে ধারের বই এর শেলফ সাজিয়েছি। এখন সব ধারের বই একসাথে। আমাদের সংগ্রহশালায়...
29/08/2026

দূরবীনের দর্শনার্থীদের সুবিধার জন্য আমরা আলাদাভাবে ধারের বই এর শেলফ সাজিয়েছি। এখন সব ধারের বই একসাথে।

আমাদের সংগ্রহশালায় বিভিন্ন ধরণের প্রায় ৫০০ বই রয়েছে, যেখান থেকে যে কেউ মেম্বারশীপ নিয়ে সেগুলো ধার নিতে পারবে।

আর হ্যাঁ! ধারের সেলফের ঠিক নীচে সুন্দর একটা নতুন রিডিং স্পেসও তৈরি করা হয়েছে, যেখানে আপনাদের পছন্দের যে কোন বই নিয়ে বসে পড়তে পারবেন।

আজ সীরাহ পাঠচক্র!আর মাত্র কিছু সময়—চলুন, আজকের সন্ধ্যাটা প্রিয় নবী ﷺ-এর সীরাহর সাথে কাটাই। সময়ঃ বাদ মাগরিব📘 সীরাহ বই - উ...
27/08/2026

আজ সীরাহ পাঠচক্র!

আর মাত্র কিছু সময়—
চলুন, আজকের সন্ধ্যাটা প্রিয় নবী ﷺ-এর সীরাহর সাথে কাটাই।
সময়ঃ বাদ মাগরিব

📘 সীরাহ বই - উসওয়াতুন হাসানাহ
✍️ সংকলক ও সম্পাদক - মুফতি তারেকুজ্জামান
📃 পৃষ্ঠা: ৮৯ থেকে ১৬৮ পর্যন্ত

আপনি আসছেন তো?

কন্টেস্টে অংশগ্রহণের আগে নিচের নিয়মাবলিগুলো ভালোভাবে পড়ে নিন।নিয়মাবলি:১. আপনার সীরাহ বই এর সুন্দর ছবি তুলুন। ইডিট করুন ন...
26/08/2026

কন্টেস্টে অংশগ্রহণের আগে নিচের নিয়মাবলিগুলো ভালোভাবে পড়ে নিন।

নিয়মাবলি:
১. আপনার সীরাহ বই এর সুন্দর ছবি তুলুন। ইডিট করুন নিজে, AI দিয়ে নয়।
২. দূরবীনকে মেনশন করে আপনার নিজের ফেসবুক প্রোফাইলে ছবিটি পোস্ট করুন।
৩. এরপর পোস্টের লিংক অথবা ছবিটি দূরবীনে পেইজের ইনবক্সে পাঠিয়ে দিন।
৪. দূরবীনের অফিশিয়াল গ্রুপ -" দূরবীন রিডার্স ক্লাব (Durbeen Readers Club) "এ ছবিটি পোস্ট করুন।

কন্টেস্টে অংশগ্রহণের শেষ সময়: ৫ সেপ্টেম্বর, ২০২৬

আপনার প্রিয় সীরাহ বইকে নতুন ভাবে আপনার ফ্রেমে দেখতে চাই আমরা।

বইকে একটু অন্যভাবে ফ্রেমবন্দী করার সময় এসেছে।দূরবীনের আয়োজনে শুরু হচ্ছে ‘Frame Your Seerah Book’ ফটোগ্রাফি প্রতিযোগিতা। ...
25/08/2026

বইকে একটু অন্যভাবে ফ্রেমবন্দী করার সময় এসেছে।

দূরবীনের আয়োজনে শুরু হচ্ছে ‘Frame Your Seerah Book’ ফটোগ্রাফি প্রতিযোগিতা। আপনার সংগ্রহে থাকা প্রিয় সীরাহ বইটিকে নিজের ভাবনায় সাজিয়ে একটি সুন্দর ছবি তুলুন এবং অংশ নিন এই আয়োজনে।

নিয়মাবলি:
১. আপনার সীরাহ বই এর সুন্দর ছবি তুলুন। ইডিট করুন নিজে, AI দিয়ে নয়।
২. দূরবীনকে মেনশন করে আপনার নিজের ফেসবুক প্রোফাইলে ছবিটি পোস্ট করুন।
৩. এরপর পোস্টের লিংক অথবা ছবিটি দূরবীনে পেইজের ইনবক্সে পাঠিয়ে দিন।
৪. দূরবীনের অফিশিয়াল গ্রুপ - দূরবীন রিডার্স ক্লাব (Durbeen Readers Club) এ ছবিটি পোস্ট করুন।

কন্টেস্টে অংশগ্রহণের শেষ সময়: ৫ সেপ্টেম্বর, ২০২৬

বইকে নতুন ভাবে আপনার ফ্রেমে দেখতে চাই আমরা।

ধন্যবাদ Orpon-অর্পণ প্রকাশন কে এত্তোগুলো বই গিফট পাঠিয়ে দূরবীনের সংগ্রহশালাকে সমৃদ্ধ করার জন্য। এই বই গুলো আপনারা ধার নি...
23/08/2026

ধন্যবাদ Orpon-অর্পণ প্রকাশন কে এত্তোগুলো বই গিফট পাঠিয়ে দূরবীনের সংগ্রহশালাকে সমৃদ্ধ করার জন্য। এই বই গুলো আপনারা ধার নিতে পারবেন মেম্বারশিপ নিয়ে।

𝐃𝐞𝐚𝐫 𝐏𝐫𝐨𝐩𝐡𝐞𝐭 — 𝐀 𝐥𝐞𝐭𝐭𝐞𝐫 𝐭𝐨 𝐑𝐚𝐬𝐮𝐥𝐮𝐥𝐥𝐚𝐡 ﷺ দূরবীনের আয়োজনে চিঠি লেখার প্রতিযোগিতা।_________________________________________...
21/08/2026

𝐃𝐞𝐚𝐫 𝐏𝐫𝐨𝐩𝐡𝐞𝐭 — 𝐀 𝐥𝐞𝐭𝐭𝐞𝐫 𝐭𝐨 𝐑𝐚𝐬𝐮𝐥𝐮𝐥𝐥𝐚𝐡 ﷺ

দূরবীনের আয়োজনে চিঠি লেখার প্রতিযোগিতা।
______________________________________________

কখনো কি আপনার মনে হয়েছে, যদি একবার প্রিয় নবীজি ﷺ-এর সামনে বসতে পারতাম!

যদি তাঁর মায়াবী চেহারার দিকে তাকিয়ে, বুকের ভেতর জমে থাকা কথাগুলো একে একে বলে যেতে পারতাম!

বলতাম, "ইয়া রাসুলাল্লাহ ﷺ, আপনাকে না দেখেও কতটা ভালোবাসি, তা কীভাবে বোঝাব?

আপনার যুগে জন্ম নিতে পারিনি, আপনার কণ্ঠে কুরআনের তিলাওয়াত শুনতে পারিনি, আপনার পায়ের ধুলোয় মদিনার পথ হাঁটতে পারিনি।

তবুও আপনি আমাদের কথা ভেবেছেন, আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য দু'আ করেছেন, আর আমরা?
আপনার সেই উম্মত হয়েও কত দূরে সরে যাই আপনার দেখানো পথ থেকে!

কতবার ভুল করি, আবার ফিরে আসি। কতবার প্রতিশ্রুতি ভাঙি, তবুও আপনার উম্মত হওয়ার পরিচয়টুকু আঁকড়ে ধরে থাকি। মাঝে মাঝে শুধু মনে হয়, আপনি যদি একবার আমাদের দিকে ফিরে বলতেন, ''তুমি আমার উম্মত'' তবে হয়তো এই জীবনটার সমস্ত ক্লান্তি মুছে যেত।

কিন্তু আমাদের আর আপনার মাঝে পেরিয়ে গেছে চৌদ্দশ বছরেরও বেশি সময়। আমরা আপনাকে দেখিনি, আপনার কণ্ঠ শুনিনি, আপনার সান্নিধ্যে বসিনি। তবুও ভালোবাসার কি কোনো সময়সীমা আছে? সময় কিংবা দূরত্ব কি ভালোবাসাকে থামাতে পারে?"

চলুন এবার আমাদের হৃদয়ে জমে থাকা সব কথাগুলো কাগজের পাতায় লিপিবদ্ধ করি। লিখে ফেলি সেই অনুভূতিগুলো, যা কাউকে বলা হয়নি কখনো। সেই মহান মানুষটির ﷺ কাছে, যাঁকে না দেখেও নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা যায়।

দূরবীনের এবারের আয়োজন; চিঠি লেখার প্রতিযোগিতা — 𝐃𝐞𝐚𝐫 𝐏𝐫𝐨𝐩𝐡𝐞𝐭 - 𝐀 𝐥𝐞𝐭𝐭𝐞𝐫 𝐭𝐨 𝐑𝐚𝐬𝐮𝐥𝐮𝐥𝐥𝐚𝐡 ﷺ

আপনার প্রিয় রাসুল ﷺ-এর প্রতি আপনার ভালোবাসা, না-বলা কথা, আকাঙ্ক্ষা কিংবা উম্মাহ হিসেবে আপনার মনের অনুভূতিগুলো লিখে পাঠান আমাদের কাছে।

তবে এবারের চিঠি কৃত্রিম কীবোর্ডের বর্ণে হবে না। হৃদয়ের অনুভূতিগুলো এবার ফুটে উঠবে আপনার নিজের হাতের লেখায়, কাগজের পাতায়।

এখানে অংশগ্রহণকারীদের চিঠিগুলোর মধ্য থেকে আবেগ, ভালোবাসা, অনুভূতি ও লেখার সৌন্দর্যের ভিত্তিতে নির্বাচিত করা হবে তিনজন বিজয়ী। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। 🎁

এই আয়োজনে সকল বয়সের ছেলে-মেয়ে উভয়েই দেশের যেকোনো প্রান্ত থেকে অংশ নিতে পারবেন।

📍 রংপুরের প্রতিযোগীরা:
সরাসরি দূরবীন লাইব্রেরিতে এসে হাতে লেখা চিঠি জমা দিতে পারবেন।

📮 রংপুরের বাইরের প্রতিযোগীরা:
খামে করে কুরিয়ারের মাধ্যমে আপনাদের চিঠি পাঠাতে পারবেন।

🏢চিঠি পাঠানোর ঠিকানাঃ
বাড়ি #৪৪, রোড #০১, কেরাণীপাড়া, রংপুর সদর, রংপুর।

📩 চিঠি পাঠানোর শেষ তারিখঃ
৫ই সেপ্টেম্বর, ২০২৬

প্রতিযোগিতার নিয়মাবলিঃ

১. দূরবীন এর পেইজ মেনশন করে এই পোস্টটি আপনার টাইমলাইনে শেয়ার করুন।

২. পোস্টে আপনার এমন ৫ জন বন্ধুকে মেনশন করুন, যাঁদের হৃদয়ে রাসুলুল্লাহ ﷺ-এর প্রতি গভীর ভালোবাসা রয়েছে।

৩. চিঠিটি অবশ্যই নিজ হাতে লেখা হতে হবে। চিঠির লেখা, কাগজের সৌন্দর্য, সাজসজ্জা ও উপস্থাপন—আপনার ইচ্ছেমতো যতটা সুন্দর করে তুলতে পারেন।

৪. চিঠিটি অবশ্যই রাসুলুল্লাহ ﷺ-এর প্রতি আপনার আবেগ, ভালোবাসা, অনুভূতি, আকাঙ্ক্ষা ও না-বলা কথাগুলোকে কেন্দ্র করে লেখা হতে হবে।

৫. চিঠির ভাষা ও ভাবনা আপনার নিজস্ব হতে হবে। AI দিয়ে লেখা চিঠি গ্রহণযোগ্য হবে না।

৬. নির্ধারিত সময়সীমার মধ্যেই চিঠিটি আমাদের কাছে পৌঁছাতে হবে। সময়সীমা অতিক্রম করে পাঠানো চিঠি প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।

ﷺ #দূরবীন

Address

House#44, Road#1, Keraniipara
Rangpur
5400

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when দূরবীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category