BRUR Islamic Library Male Zone

BRUR Islamic Library Male Zone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BRUR Islamic Library Male Zone, Library, Begum Rokeya University, Rangpur.

07/07/2024

৯৬-৯৮% মুসলিমের দেশ, তাজিকিস্তানে পাবলিকলি হিজাব পরা ব্যান করা হয়েছে। কেউ পরলে ৭০০ ডলার জরিমানা, সরকারী কেউ পরলে ৫০০০ ডলার পর্যন্ত হতে পারে। পোষাকে ধর্মীয় বহিঃপ্রকাশ তারা কমিয়ে আনতে চায়। ২০০৭ সালে স্কুলে হিজাব ব্যান করেছিল তারা।

কী ? কিছু মিলে যাচ্ছে ? সব দেশেই সেক্যু-লিব্রেল এস্টাবলিশমেন্টের বয়ান হুবহু একই, আফটার অল সব ইবলিশের ইবাদতকারী।

"৯০% মুসলিমের দেশে ... হবে না" - এ বলে চিৎকার দিলেই হবে না, চিৎকারের সক্ষমতা থাকতে হবে, না থাকলে অর্জনের চেষ্টা করতে হবে।

যারা সুন্নতি দাড়ি রাখার পরও পোষাকে নিউট্রাল থাকার চেষ্টা করেন, তাদের উচিত হবে এই নিউট্রাল ইমেজ পরিহার করা, আপনার পোষাকে পাক্কা মুসলিম ইমেজ প্রতিফলিত হওয়া উচিত।
©

যে দুটো সময়ের দুআ কখনো আল্লাহ ফিরিয়ে দেন না, তার একটি হচ্ছে বৃষ্টির সময়। তাই দুআ কবুলের এই সুবর্ণ সুযোগ আমরা যেন মিস না ...
10/05/2024

যে দুটো সময়ের দুআ কখনো আল্লাহ ফিরিয়ে দেন না, তার একটি হচ্ছে বৃষ্টির সময়। তাই দুআ কবুলের এই সুবর্ণ সুযোগ আমরা যেন মিস না করি এবং রাসুলুল্লাহ ﷺ এর সুন্নাহ পালন করি।

10/05/2024

যে বিষয় গুলো আসলেই খুব গুরুত্বপূর্ণ!
🎙️ মাহমুদুল হাসান সোহাগ ভাই

কিশোর ম্যগাজিন সোলো, , , ফোনের রিলস থেকে শুরু করে অপ্রয়জনীয় হাজারো বিষয়ে আমরা সাধারন ভাবেই বিষাদগ্রস্ত হয়ে পড়ি।কখনো এর ন...
09/05/2024

কিশোর ম্যগাজিন সোলো, ,
, ফোনের রিলস থেকে শুরু করে অপ্রয়জনীয় হাজারো বিষয়ে আমরা সাধারন ভাবেই বিষাদগ্রস্ত হয়ে পড়ি।কখনো এর নাম দেই ডিপ্রেশন বা কখনো "তুমি বুঝবা না" এছাড়াও আরো কত কি।
, চিন্তার পরিধির প্রসার ঘটাতে প্রয়োজন হয় ভিন্ন কিছুর বা নতুনত্বের। সেই চাহিদা মেটাতেই আমাদের ভাই বোনেদের জন্যে Lost Modesty এর সম্পাদনায় আনা হয়েছে ষোলো " ম্যাগাজিন। যা ইতিমধ্যেই তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে

09/05/2024

'বোকাদের সামনে আমার নীরবতাই আমার জবাব। এর মানে এই নয় যে, আমার কাছে জবাব নেই। বরং আমি বিশ্বাস করি, কু*কু*র*দের জবাব দেওয়া সিংহের সাথে মানায় না।'
— ইমাম শাফিয়ী (রহ.)
[ দিওয়ানে ইমাম শাফিয়ী, পৃঃ ৪৩ ]
নিজেকে আসমানের আয়নায় মেপে, সঠিক পথে থাকতে হবে। রব যদি খুশি থাকে তাহলে বুঝে নিতে হবে আপনি সঠিক ট্র্যাকেই আছেন! তবে ওভার কনফিডেন্স নয়।

আমি একজনের কাছে নিজেকে কীভাবে ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারে নসিহা চেয়েছিলাম। তিনি আমাকে পয়েন্ট আকারে অসম্ভব সুন্দর কিছ...
08/05/2024

আমি একজনের কাছে নিজেকে কীভাবে ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারে নসিহা চেয়েছিলাম। তিনি আমাকে পয়েন্ট আকারে অসম্ভব সুন্দর কিছু পরামর্শ দিয়েছিলেন।

"১। আল্লাহর কাছে সম্পদে বারাকাহ চাওয়ার দু'আ।
২। সুস্বাস্থ্য ও অবসর সময় যাতে হারিয়ে না যায় সেই দু'আ করা।
৩। প্রতিদিন ১/- হলেও সাদাকাহ করা।
৪। আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা, খোঁজ নেওয়া।
৫। কোন কিছু যদি কম দামে ভালো কোয়ালিটির পাওয়া যায় তবে বেশি দাম দিয়ে না কেনা (যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য)।
৬। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, কবর জিয়ারত করা।
৭। সহিহ আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখা।
৮। নিয়মিত কুরআন তিলাওয়াত (১ পেজ হলেও), সকাল-সন্ধ্যার মাসনুন যিকির করা (খুব বেশি হলে সকাল-বিকাল মিলিয়ে ২০ মিনিট লাগবে)।
৯। আল্লাহর শুকরিয়া আদায়, যেকোন সময় আল্লাহ এসব কেড়ে নিতে পারেন সেটা মাথায় রাখা।
১০। সম্পদের কিছু অংশ দিয়ে সাদকাহ জারিয়াহর কাজ করা (হতে পারে গাছ লাগানো)।
১১। যাদের দেখলে আল্লাহকে স্মরণ হয় তাদের সাথে উঠাবসার চেষ্টা করা।
১২। ট্রাভেল টাইম বা অন্য যখনই অলস বসে আছেন, তখনই আল্লাহর যিকির করা।
১৩। মোবাইলে হিসনুল মুসলিম অ্যাপটা ডাউনলোড করে রাখা, যখনই সময় পাবেন দু'আগুলো পড়বেন ইনশাআল্লাহ।
১৪। ৩০ পারার যেখান থেকে মুখস্থ নেই, মুখস্থ শুরু করে দিন। গ্রিনটেকের সালাত অ্যাপটা আছে, ওখানে ৩০ পারার সূরাগুলো আছে তিলাওয়াতসহ। ওখান থেকে শুরু করতে পারেন।
১৫। অন্য মুসলিম ভাইবোনদের জন্য দু'আ করা।
১৬। সিম্পল লাইফ লিড করা, বিলাসিতায় অভ্যস্ত না হওয়া। মাঝেমাঝে পাবলিক বাস, রিকশা এসবে উঠবেন। আর চাইলে খাটে না ঘুমিয়ে কোনো কোনো সময় মেঝেতে ঘুমাতে পারেন।
১৭। নিজের চেয়ে অর্থনৈতিক অবস্থানে দরিদ্র মানুষের দিকে তাকানো।
১৮। বড়লোক আত্মীয়দের শুধু ধনী বলে প্রাধান্য না দেওয়া।
১৯। ইনকাম সর্বদা হালাল রাখবেন, লোন করবেন না।
২০৷ কিছু সত্যিকারের দরিদ্র মানুষকে কর্জে হাসানা দিতে পারেন।"

© Nafis Shahriar

নিষ্পাপ শৈশবের পর পরই আসে দুরন্তপনার কৈশোর। আসে ষোলো। অসুস্থ সমাজের কীটপতঙ্গরা হানা দেয় প্রতিটি কিশোর মনে। ছিন্নমূল করতে...
08/05/2024

নিষ্পাপ শৈশবের পর পরই আসে দুরন্তপনার কৈশোর। আসে ষোলো। অসুস্থ সমাজের কীটপতঙ্গরা হানা দেয় প্রতিটি কিশোর মনে। ছিন্নমূল করতে চায় আমাদের। হারিয়ে যাবার উপক্রম হয় আমাদের।

কিন্তু না! এ বয়স হারিয়ে যাবার নয়। আমরা আর হারাব না। হারিয়ে যেতে দেবো না আমাদের আদরের ছোট্ট ভাই-বোনদের।

তারা যাতে হারিয়ে না যায় - সেজন্য তাদের হাতে তুলে দিন.....কিশোর ম্যাগাজিন "ষোলো"
তাই দেরি না করে আজই সংগ্রহ করুন - ষোলো ৩য়, ৪র্থ,৫ম ও ৬ষ্ট সংখ্যা।

07/05/2024

“বেচারা বনী আদম! তারা দারিদ্র্যকে যতটুকু ভয় করে, ততটুকু যদি জাহান্নামের আগুনকে ভয় করত, তাহলে অবশ্যই জান্নাতে প্রবেশ করত।”
– ইয়াহইয়া ইবনু মুয়ায (রহিমাহুল্লাহ)

বেরোবি ইসলামিক লাইব্রেরীর সাথে কাজ করা সদকায়ে জারিয়ার সুযোগ। আমাদের কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য আমরা কিছু প্রতি...
06/05/2024

বেরোবি ইসলামিক লাইব্রেরীর সাথে কাজ করা সদকায়ে জারিয়ার সুযোগ। আমাদের কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য আমরা কিছু প্রতিনিধি (যাদের কাছে বই আছে এবং তারা বই ফ্রিতে পড়তে দিতে ইচ্ছুক) নিতে চাই। তাই, আগ্রহী রা ইনবক্স এ ম্যাসেজ দিন।
বেরোবি ইসলামিক লাইব্রেরী ভলান্টিয়ার নির্বাচনের জন্য শর্তাবলী:
বেরোবি ইসলামিক লাইব্রেরি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত লাইব্রেরী। তাই এখানে যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য হতে হবে শুধু মাত্র সওয়াব অর্জন।
এছাড়াও কিছু আখলাক আপনার মধ্যে থাকতে হবে–
ক. এখানে কোন মতাদর্শ প্রচার করতে পারবেন না।
খ. উম্মাহর বিভক্তি হয় এমন কিছু করা যাবে না।
গ. আপনার কার্যক্রম বেরোবি ইসলামিক লাইব্রেরি কার্যক্রম হিসেবে প্রতিফলিত হবে তাই হারাম থেকে নিজেকে সংযত রাখতে হবে।
→প্রতিনিধির কাজ:
১. বেরোবি ইসলামিক লাইব্রেরি এর সদস্য সংগ্রহ।
২. লাইব্রেরীর নিয়মাবলী নিজে পালন করা, সদস্যদের নিয়মাবলী জানানো এবং নিয়মাবলী যথার্থ ভাবে পালনে উৎসাহিত করা।
৩. সদস্যদের অধিক সংখ্যক বই পড়তে উৎসাহিত করা এবং নিজে বই পড়া।
৪. লাইব্রেরীতে বই ডোনেট করতে উৎসাহিত করা।
→ প্রতিনিধি হতে করণীয় :
রেজিষ্ট্রেশন করার পর সেটার স্ক্রিনশট এবং বুকলিস্ট পেজে দিয়ে যোগাযোগ করতে হবে।
রেজিস্টেশন লিংক:
https://forms.gle/G6kZvnBn3V55GvzY8

06/05/2024

এই জেনারেশন কে বোঝাবে যে মোবাইল থেকে দূরে থাকতে হবে...

তুমি কি আসলেই স্বাধীন? তোমার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কি তোমার মালিকানায়? তোমার প্রতিটা অঙ্গ দিয়ে মন যা চায়, তা-ই করতে প...
02/05/2024

তুমি কি আসলেই স্বাধীন? তোমার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কি তোমার মালিকানায়? তোমার প্রতিটা অঙ্গ দিয়ে মন যা চায়, তা-ই করতে পারবে? এর কোনো হিসাব হবে না? ব্যক্তিগতভাবে তুমি সম্পূর্ণ স্বাধীন? যা ইচ্ছে হয়, পরতে পারবে?কে শিখিয়ে দিল এই ব্যক্তি-স্বাধীনতার বুলি?
বুঝেছি, সেক্যুলারিজমের ভূত তোমার মাথাতেও চেপে বসেছে। ইসলামে ফরজ বিধানগুলো অবশ্যপালনীয়। মুসলিম হতে গেলে অবশ্যই ফরজ হুকুম পালন করতে হবে। ইচ্ছে হলে মানবো, ইচ্ছে হলে ছেড়ে দেব, এমনটা করার সুযোগ নেই। আল্লাহর বান্দা হিসেবে ফরজ হুকুম মানতে আমরা সবাই বাধ্য। হিজাব তেমনি একটি ফরজ বিধান। এটা আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নয়। আর ব্যক্তি-স্বাধীনতা বলে ইসলামে কিছু নেই। ইসলামে কেউই স্বাধীন নয়। অবলা গাছপালা কিংবা হিংস্র জানোয়ারও স্বাধীন নয়। সবাই একক হুকুমের অধীনে পরিচালিত হয়।
أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ
“এখন কি এরা আল্লাহর আনুগত্যের পথ (আল্লাহর দ্বীন) ত্যাগ করে অন্য কোনো পথের সন্ধান করছে? অথচ আকাশ ও পৃথিবীর সবকিছুই স্বেচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর হুকুমের অনুগত (মুসলিম)। এবং তাঁরই দিকে সবাইকে ফিরে যেতে হবে।
[সূরা আল ইমরান, ০৩:৮৩.]
(বই : হিজাব আমার পরিচয়; পৃ:২০)_

30/04/2024

একটি ভুল সিদ্ধান্ত। পুরো জাতিকে বিশ্বের সবচে ধনী থেকে সবচে দরিদ্র করে দিল। মাত্র ৭০ বছরের মাথায়। দেড় কোটি মানুষের বাচ্চা মারা গেল না খেয়ে।
এই সেই অভিশপ্ত প্রাঙ্গন। এখান থেকেই শুরু হয়েছিল দুর্ভোগের।

বিস্তারিত জানতে পড়তে হবে "পলাশি থেকে ধানমণ্ডি"

অবশেষে মে মাসে আসবে বলে জানিয়েছে প্রকাশনী

Address

Begum Rokeya University
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when BRUR Islamic Library Male Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category