উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া

উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া

তেঁতুলিয়া উপজেলায় নবাগত ইউএনও মহোদয়ের যোগদানতেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসে...
27/08/2026

তেঁতুলিয়া উপজেলায় নবাগত ইউএনও মহোদয়ের যোগদান

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে জনাব মোঃ আনোয়ার হোসাইন মহোদয় আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কর্মস্থলে যোগদান করেছেন।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান এবং তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

দ্রুত রেজিস্ট্রেশন সংখ্যা বৃদ্ধি করার জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হলো।
20/08/2026

দ্রুত রেজিস্ট্রেশন সংখ্যা বৃদ্ধি করার জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হলো।

 # গণবিজ্ঞপ্তি  # এতদ্বারা সর্বসাধারণ ও সম্মানিত ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী—• ...
19/08/2026

# গণবিজ্ঞপ্তি #

এতদ্বারা সর্বসাধারণ ও সম্মানিত ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী—

• সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত খোলা থাকবে।
• সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭:০০ টার মধ্যে বন্ধ করতে হবে।
• সকল ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।
• সকল মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮:০০ টার মধ্যে সমাপ্ত করতে হবে।

তবে খাবার দোকান, হাসপাতাল ও ফার্মেসি/ওষুধের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি এই নির্দেশনা মেনে চলার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায়, সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আদেশক্রমে-
উপজেলা প্রশাসন
তেঁতুলিয়া, পঞ্চগড়

 # আসন্ন পর্যটন মৌসুম উপলক্ষ্যে আগাম প্রস্তুতি ও সমন্বিত পরিচ্ছন্নতা কার্যক্রম  #আজ ১৬ আগস্ট, পহেলা ভাদ্র। মেঘমেদুর বর্ষ...
16/08/2026

# আসন্ন পর্যটন মৌসুম উপলক্ষ্যে আগাম প্রস্তুতি ও সমন্বিত পরিচ্ছন্নতা কার্যক্রম #

আজ ১৬ আগস্ট, পহেলা ভাদ্র। মেঘমেদুর বর্ষাঋতুকে বিদায় জানিয়ে প্রকৃতিতে সূচনা হয়েছে কাশফুল ও শ্বেতশুভ্র মেঘের স্নিগ্ধ শরৎকাল। ঋতুচক্রের ধারাবাহিকতায় শীতের আগমনী বার্তা নিয়ে প্রতিবারের মতো সেপ্টেম্বর মাস থেকেই দেশের সর্বউত্তরের হিমালয়-কন্যাখ্যাত সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলায় শুরু হতে যাচ্ছে প্রাণবন্ত পর্যটন মৌসুম।

শরতের শ্বেত-শুভ্র নীল আকাশে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত চূড়ার নয়নাভিরাম রূপবৈচিত্র, সমতল ভূমির দিগন্তজোড়া সবুজ চা বাগান, দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর, শীতের রঙিন রাজসিক টিউলিপ এবং ভারত সীমান্তের কোলঘেঁষা মহানন্দা নদীসহ এখানকার অনাবিল শান্ত ভূ-প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর দেশ-বিদেশের হাজারো ভ্রমণপিপাসু পর্যটক তেঁতুলিয়ায় সমবেত হন।

আসন্ন পর্যটন মৌসুমে আগত পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা জানাতে এবং তাঁদের ভ্রমণ অভিজ্ঞতাকে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও স্মরণীয় করে রাখতে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সমন্বিত আগাম প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছে।
জনাব এস. এম. আকাশ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি), তেঁতুলিয়া, পঞ্চগড় মহোদয়- এর প্রত্যক্ষ দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে উপজেলার প্রধান প্রধান দর্শনীয় স্থান—তেঁতুলিয়া পিকনিক কর্নার, মহানন্দা পার্ক, মহানন্দা রিভারভিউ ওয়াকওয়েসহ অন্যান্য জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে।

বর্ষা মৌসুমে পর্যটকদের আনাগোনা কম থাকা এবং স্থায়ী কোন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত না থাকার কারণে বিভিন্ন স্পটে প্রাকৃতিকভাবে জন্মানো আগাছা ও জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ করে ব্যবহারোপযোগী করে গড়ে তোলা হচ্ছে।

তেঁতুলিয়া উপজেলার পর্যটন শিল্পের টেকসই ও পরিবেশবান্ধব বিকাশ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের নাগরিক সুবিধা ও নিরাপত্তার বিষয়ে বিবেচনা করে স্থানীয় বাস্তবতা ও চাহিদার আলোকে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় পর্যায়ক্রমে সুদূরপ্রসারী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে।

Sadat Mohammad Akash
উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া

 # গণবিজ্ঞপ্তি  #সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তেঁতুলিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড খানা তথ্য ভান্ডার (House...
28/07/2026

# গণবিজ্ঞপ্তি #

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তেঁতুলিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড খানা তথ্য ভান্ডার (Household Database) এর তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করণের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োজিতকরণের জন্য বিজ্ঞপ্তি আহবান করা হয়। উক্ত বিজ্ঞপ্তির আলোকে আবেদনপত্র দাখিলকারীদের মৌখিক/ব্যবহারিক পরীক্ষা আগামী ২৯/০৭/২০২৬ বুধবার সকাল ১০.০০টা হতে উপজেলা পরিষদ প্রাঙ্গন, তেঁতুলিয়া, পঞ্চগড়-এ অনুষ্ঠিত হবে।

০১। তথ্য সংগ্রহকারী:

১নং বাংলাবান্ধা ইউনিয়ন - ১০৫ জন
২নং তিরনইহাট ইউনিয়ন - ১১৭ জন
৩নং তেঁতুলিয়া ইউনিয়ন - ১৫২ জন
৪নং শালবাহান ইউনিয়ন - ১২৪ জন
৫নং বুড়াবুড়ি ইউনিয়ন - ১০৬ জন
৬নং ভজনপুর ইউনিয়ন - ১৪৮ জন
৭নং দেবনগর ইউনিয়ন - ১৫১ জন

০২। সুপারভাইজার (সকল ইউনিয়ন) - ১০৩ জন

বি.দ্র. মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র সাথে নিয়ে আসতে হবে:
১। সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র
২। মূল জাতীয় পরিচয় পত্র
৩। অভিজ্ঞতার মূল সনদপত্র
৪। ইন্টারনেট কানেকশনসহ স্মার্টফোন/ট্যাব সাথে আনতে হবে

 # ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর শুমারিকালীন তেঁতুলিয়া উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োজিতকরণ সংক্রান্ত পুনঃবি...
25/07/2026

# ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর শুমারিকালীন
তেঁতুলিয়া উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োজিতকরণ সংক্রান্ত পুনঃবিজ্ঞপ্তি (সময় বর্ধিতকরণ) #

সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমাজসেবা অধিদপ্তর এর ২৫/০৭/২০২৬ তারিখের ৪১.০১.০০০০.০০৮.১৮.০১৯.২৬.৬৮৫ নং স্মারকের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, তেঁতুলিয়া, পঞ্চগড় কর্তৃক গত ২১/০৭/২০২৬ তারিখের ৮০৫ নং স্মারকে প্রকাশিত ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্তকরণের লক্ষ্যে আবেদন ফরম দাখিলের সময়সীমা সর্বসাধারণের সুবিধার্থে আগামী ২৮/০৭/২০২৬ তারিখ দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত বর্ধিত করা হলো।

২। উল্লিখিত পদের আবেদনকারীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি ২৬/০৭/২০২৬ তারিখ বেলা ২:০০ ঘটিকার পরিবর্তে আগামী ২৯/০৭/২০২৬ তারিখ বুধবার সকাল ১০.০০ টা হতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, তেঁতুলিয়া, পঞ্চগড় এ অনুষ্ঠিত হবে। পূর্বের বিজ্ঞপ্তির নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।

 # আবেদনপত্র জমা প্রদান ও পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি (সংশোধিত)  #এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো য...
23/07/2026

# আবেদনপত্র জমা প্রদান ও পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি (সংশোধিত) #

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, 'ফ্যামিলি কার্ড খানা তথ্যভাণ্ডার তথ্য সংগ্রহ নির্দেশিকা-২০২৬' এর আলোকে শুমারিকালীন তেঁতুলিয়া উপজেলায় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য 'তথ্য সংগ্রহকারী' ও 'সুপারভাইজার' হিসেবে স্বেচ্ছাসেবী নিয়োগের আবেদনপত্র আগামী ২৫/০৭/২০২৬ তারিখ শনিবার বিকাল ৪:০০টা পর্যন্ত গ্রহণ করা হবে।

আবেদনকারীদের পরীক্ষা আগামী ২৬/০৭/২০২৬ তারিখ রবিবার দুপুর ২:০০টায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হবে।

সকল আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের পূর্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, আবেদনপত্র গ্রহণের সুবিধার্থে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়, তেঁতুলিয়া, পঞ্চগড় আগামীকাল শুক্রবার এবং শনিবার (২৪ ও ২৫ জুলাই, ২০২৬) খোলা থাকবে।

নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-২০২৭১২-১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের নিম্নোক্ত ৮টি ইভেন্টে যথাসময়ে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ ক...
23/07/2026

নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-২০২৭
১২-১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের নিম্নোক্ত ৮টি ইভেন্টে যথাসময়ে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো

সম্মানিত তেঁতুলিয়া উপজেলাবাসী,আসসালামু আলাইকুম।তেঁতুলিয়া উপজেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। তাই সকলের প্রতি বিনীত অনু...
22/07/2026

সম্মানিত তেঁতুলিয়া উপজেলাবাসী,
আসসালামু আলাইকুম।

তেঁতুলিয়া উপজেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। তাই সকলের প্রতি বিনীত অনুরোধ, কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস করবেন না এবং প্রয়োজনের অতিরিক্ত তেল ক্রয় বা মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করবেন না।

এ বিষয়ে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

বিনীত,
উপজেলা নির্বাহী অফিসার
তেঁতুলিয়া, পঞ্চগড়

Address

Office Of The Upazila Nirbahi Officer, Tetulia, Panchagarh
Rangpur
5030

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া:

Shortcuts

Share