Jadurchar Al-Ittehad Islami Jubo Kafela

Jadurchar Al-Ittehad Islami Jubo Kafela একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সেবামূলক ও দ্বীনি সংগঠন।

১৩ই অক্টোবর ২০২৪ইং তারিখে যাদুরচর আল-ইত্তেহাদ ইসলামি যুব কাফেলার উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। এরপর দেশের র...
27/08/2026

১৩ই অক্টোবর ২০২৪ইং তারিখে যাদুরচর আল-ইত্তেহাদ ইসলামি যুব কাফেলার উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। এরপর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, পারিপার্শ্বিক নানা বাস্তবতা এবং আমাদের কাফেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কর্মব্যস্ততার কারণে গত বছর ওয়াজ মাহফিলের আয়োজন করা সম্ভব হয়নি। এমনকি অনলাইনেও আমরা অনেকটা নিষ্ক্রিয় ছিলাম।

তবে ওয়াজ মাহফিল বা অনলাইন কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও আমাদের সমাজসেবামূলক কাজ কিন্তু থেমে থাকেনি। মানুষের ছোট-বড় যেকোনো বিপদে-আপদে আমরা বরাবরের মতোই পাশে থাকার চেষ্টা করেছি।

যাদুরচর আল-ইত্তেহাদ ইসলামি যুব কাফেলার তত্ত্বাবধানে 'যাদুরচর ব্লাড ব্যাংক' নিরবচ্ছিন্নভাবে সাধারণ মানুষের জন্য রক্তের ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের দায়িত্বশীল সদস্যরা নতুন ও নিয়মিত রক্তদাতাদের উৎসাহিত করতে প্রতিনিয়ত কাজ করছেন।

এই মানবিক উদ্যোগের অন্যতম সারথি ও স্বেচ্ছাসেবক এমদাদুল, আতিয়ার, রিদয়, নাহিদ, নূর আবদীনসহ সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের শ্রম ও ত্যাগ সত্যিই প্রশংসনীয়।

যাদুরচর আল-ইত্তেহাদ ইসলামি যুব কাফেলা পূর্বের চেয়েও আরও নতুন উদ্যমে সামাজিক কাজে ভূমিকা রাখার পাশাপাশি আমাদের এলাকায় ইসলামিক দাওয়াহর কাজেও সর্বোচ্চ অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। আমাদের এই পথচলায় আপনাদের সবার সহযোগিতা ও দোয়া কাম্য।

- কাওসার হামিম
(সাধারণ সম্পাদক- যাদুরচর আল-ইত্তেহাদ ইসলামি যুব কাফেলা)

Address

Kortimari Bazar, Jadurchar, Rowmari, Kurigram
Rangpur
5640

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jadurchar Al-Ittehad Islami Jubo Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category