BNP-Zone -Pirgonj

BNP-Zone -Pirgonj BNP-Zone-Pirgonj - জনগণের অধিকার, গণতন্ত্রের কণ্ঠস্বর ✊🇧🇩

Official page Pirgonj BNP✅

আমি তারেককে ভালবাসি-এমাজউদ্দীন আহমদতারেক রহমানকে আমি দেখি একজন শিক্ষকের দৃষ্টি দিয়ে। ভাল ছেলে। বিনয়ী, সদাশয়, মৃদুভাষী। ন...
03/09/2025

আমি তারেককে ভালবাসি
-এমাজউদ্দীন আহমদ

তারেক রহমানকে আমি দেখি একজন শিক্ষকের দৃষ্টি দিয়ে। ভাল ছেলে। বিনয়ী, সদাশয়, মৃদুভাষী। নন্দিত জাতীয় নেতা বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। নেতা-নেত্রীর কাতারে বুদ্ধিদীপ্ত অগ্রগামী তারুণ্যের প্রতীক। দীর্ঘজীবী হোক এই কামনা প্রতি মুহূর্তের।

তাকে চিনি দীর্ঘদিন ধরে। কোন আলোচনা সভা বা সেমিনারে নয় বরং ঘরোয়া পরিবেশে। সুশীল তরুণ হিসাবে। তার বক্তব্য ঋজু। চিন্তা-ভাবনা সুস্পষ্ট। কৃত্রিমতা এখনো তাকে স্পর্শ করেনি। স্পর্শ করেনি দুর্বুদ্ধিপ্রসূত কোন জটিলতা। সম্ভবত এ কারণে তারেকের বন্ধু যতজন, শত্রু ও প্রায় ততজন। অমিত সম্ভাবনাময় জীবনের অধিকারী এই তরুণের প্রতি তাই আমার উপদেশে অত্যন্ত সতর্কতার সাথে পথ চলতে হবে। যিনি সবকিছু বিসর্জন দিয়ে অন্যের কথা ভাবেন, অন্যের জন্যে কাজ করেন, অন্যেরা হয়ে পড়েন তারই অতি আপন। তার ঘনিষ্ঠ আত্মীয়। তার খুব কাছের মানুষ। লর্ড এ্যাক্টন ভাবুকদের মহলে খুব পরিচিত একটা নাম। তিনি খুব বেশি লেখালেখি করেননি, কিন্তু যে ক’টা লেখা লিখেছেন তা খুব জনপ্রিয় হয়েছিল। একটি লেখায় তার বক্তব্য ছিল: ‘ক্ষমতার একটি বিষক্রিয়া রয়েছে এবং নিরঙ্কুশ ক্ষমতার বিষক্রিয়া সর্বব্যাপক।’ কিন্তু যে যোগ্য ব্যক্তি ক্ষমতা অথবা অর্থবিত্তের উপেক্ষা করে চলেন, ক্ষমতা অথবা অর্থবিত্ত তার পেছনেই ছোটে। তারেক রহমানকে একথা বলছি এ জন্যে যে, তার পিতা রাষ্ট্রক্ষমতা সম্পর্কে নিরাসক্ত ছিলেন বলেই তারই অজ্ঞাতে এবং অনিচ্ছায়, ১৯৭৫ সালের ৭ নবেম্বরে ক্ষমতার শূন্যতা পূরণে তাঁকেই দায়িত্ব গ্রহণ করতে হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের। বেগম খালেদা জিয়া প্রচুর অনুনয়-বিনয়ের পরেই রাজি হন বিএনপির হাল ধরতে, কিন্তু তিনিই তো সবচেয়ে দীর্ঘকাল প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের সেবা করেছেন।

এদেশের লাখো কোটি মানুষ চায় তারেক রহমানের জীবন সফল হোক। আমিও তাদের একজন। তার পথের দু পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য কণ্টক। এসবকে এড়িয়ে চলতে হবে তাকে, আর খুঁজে পেতে হবে সৎ, সাহসী, সৃজনশীল বান্ধবদের। জাগ্রত রাখতে হবে সর্বক্ষণ তার বিবেককে। বুদ্ধির পরিবর্তে প্রজ্ঞার নির্দেশ মেনে চলতে হবে। মস্তিষ্কের চেয়ে অন্তকরণের নির্দেশনাই এদেশে অধিক কার্যকর হয়েছে, সবসময়। তারও পথনির্দেশনা দিক তার বিবেক, তার অন্তঃকরণ।

লেখক : প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞানী, সাবেক ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়।

02/09/2025

নিজের স্বার্থ হাসিল করার জন্য রাজনীতি কইরো না, রাজনীতি করলে জনগণের সেবার জন্য করো, জিয়ার আদর্শে করো...! 🇧🇩🌾

02/09/2025

ষড়যন্ত্রের কারণেই আজকে আমাদের মাঝে জিয়াউর রহমান নেই!

বিএনপির রাজনীতি মানে জনগণের ‘জীবন মানের উন্নয়ন’। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ। তারেক রহমান ৩১ আ...
01/09/2025

বিএনপির রাজনীতি মানে জনগণের ‘জীবন মানের উন্নয়ন’। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ।

তারেক রহমান
৩১ আগস্ট ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি'র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিড...
01/09/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি'র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা প্রজন্ম দল। উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫।

01/09/2025

অমায়িক একজন রাজনীতিবিদ আমাদের মহাসচিব Mirza Fakhrul Islam Alamgir স্যার!

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দ...
01/09/2025

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটির ভিত্তি স্থাপন করেন জনগণের অধিকার আদায়ের সংগ্রামে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে, আজকের এই দিনে স্মরণ করি সেই মহান প্রতিষ্ঠাতা ও দলের সকল নিবেদিতপ্রাণ নেতাকর্মীকে, ৪৭ বছরের দীর্ঘ পথচলায় BNP ছিলো জনগণের আস্থার প্রতীক, গণতন্ত্রের কণ্ঠস্বর ও মুক্তির অঙ্গীকার, দুঃশাসন আর অন্যায়ের বিরুদ্ধে সবসময় উচ্চকণ্ঠ এই দল, আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা হোক দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা, দেশকে লুটপাটের কবল থেকে মুক্ত করে একটি সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করা, প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে BNP-র প্রতিটি কর্মী ও সমর্থক একযোগে শপথ নিক- আমরা থাকবো সত্যের পথে, জনগণের পাশে, শহীদ জিয়ার আদর্শে অটল থেকে দেশমাতৃকার মুক্তি সংগ্রামে অবিচল, শুভ হোক BNP-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী!

01/09/2025

আমাকে ভোট দিতে হবে এমন কোন কথা নেই, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশী তাকে দিবেন।

তারেক রহমান-

ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি!

01/09/2025

BNP - Zone - Pirgonj এর পক্ষ থেকে সকলকে স্বাগতম!

আমরা এই পেজের মাধ্যমে সত্য, ন্যায় আর জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলবো!
গণতন্ত্র, স্বাধীনতা আর জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করে Pirgonj-এর মানুষের পাশে থাকবো সবসময়!

এখানে থাকবে -
✅ দলের খবর ও আপডেট
✅ রাজনৈতিক বার্তা ও কার্যক্রম
✅ Pirgonj-এর জনগণের কণ্ঠস্বর

আমরা বিশ্বাস করি, জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি ✊
চলুন একসাথে দেশ, গণতন্ত্র আর অধিকার রক্ষার সংগ্রামে এগিয়ে যাই 🇧🇩

Pirgonj BNP Zone – জনগণের জন্য, গণতন্ত্রের পথে!

Address

Pirgonj
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP-Zone -Pirgonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share