08/08/2026
🌿 আলহামদুলিল্লাহ! আমাদের রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। 🤍
পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ আমাদের সবার দায়িত্ব। এই কর্মসূচিকে সফল করার জন্য যারা বিগত কয়েকদিন ধরে নিজেদের মূল্যবান সময়, শ্রম ও আন্তরিকতা দিয়ে নিরলসভাবে পাশে থেকেছেন—সকল সদস্যের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ❤️
ছবিতে উপস্থিত সদস্যদের পাশাপাশি, ছবির বাইরে থাকা আমাদের আরও অনেক সদস্যও স্বশরীরে এই কর্মসূচিতে অংশ নিয়ে শ্রম ও সহযোগিতা করেছেন—তাদের সকলকে ও আন্তরিক ধন্যবাদ।💗🤝
ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা সবাই একসাথে সমাজ ও এলাকার কল্যাণে এমন ভালো কাজগুলো অব্যাহত রাখব।
রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ইসলামে সদকা হিসেবে গণ্য করা হয়েছে। তাই আমাদের চারপাশ পরিষ্কার রাখা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং এটি একটি সওয়াবের কাজও। 🌸
🔥 ঐক্যবদ্ধ যুবসমাজ—ভালো কাজের শক্তি, সমাজ পরিবর্তনের হাতিয়ার।
ইনশাআল্লাহ, ভালো কাজের পথে আমাদের এই ঐক্য ও বন্ধন সবসময় অটুট থাকবে। ❤️🌿