03/05/2026
বিছমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আশা করি, আপনারা সকলেই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন।
আজ ০৩/০৫/২০২৬ ইং, রোজ রবিবার, সকাল ১০:০০ ঘটিকা হতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ম সাময়িক পরীক্ষা মাদ্রাসার হলরুমে শুরু হয়েছে।
গশ্চি মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রধান সুপার মহোদয় জনাব আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ আবুল বশর (এম, এফ.এম, এম.এম,এ) সাহেব পরীক্ষার্থীদের হলরুম পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন:
অত্র প্রতিষ্ঠানের সহসুপার মহোদয় মাওলানা মামুনুর রশীদ, সিনিয়র শিক্ষক জনাব রেজাউল করিম স্যার সিনিয়র শিক্ষক মাওলানা আজিমুর উদ্দীন
সিনিয়র শিক্ষক জনাব মিজানুর রহমান সম্মানিত সিনিয়র শিক্ষক মাওলানা আজগর আলী
মাওলানা আবদুর রশিদ, সুভাষ স্যার,ফাতেমা ম্যাডাম,আইরিন ম্যাডাম,রিপা ম্যাডাম, জেসি ম্যাডাম, নাছিমা ম্যাডাম, জান্নাত ম্যাডাম,
সুপার মহোদয় ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের সাথে কুশল বিনিময় করেন। হুজুর শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং মনোযোগ সহকারে লেখাপড়া করার জন্য তাগিদ দেন। হুজুর নিজে ছাত্র-ছাত্রীদের খাতায় মার্জিন করে লেখার সঠিক পদ্ধতি দেখিয়ে দিয়েছেন।
আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী, তথা আপনাদের কোমলমতি শিশুদের লেখাপড়ার গুণগত মান বৃদ্ধির জন্য আমরা শিক্ষকগণ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আপনাদের কাছে মাদ্রাসার প্রতি আন্তরিক সহযোগিতা এবং ভালোবাসা কামনা করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অতএব,আপনাদের ছেলে-মেয়েদের মাদ্রাসায় নিয়মিত পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
নিবেদক
শিক্ষক পরিষদ
গশ্চি মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা
রাউজান, চট্টগ্রাম।