20/09/2026
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।
আমাদের সংগঠনের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য মাসিক চাঁদা নির্ধারণ করা হয়েছে। সংগঠনের রেগুলার ফান্ড সচল রাখতে প্রত্যেককে নিজ নিজ ক্যাটাগরি অনুযায়ী নিয়মিত মাসিক চাঁদা পরিশোধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বর্তমানে ফান্ডে পর্যাপ্ত অর্থ না থাকায় রাস্তার লাইট সংস্কারকাজ এবং মাতব্বরটেক মোড়ে যাত্রীছাউনি নির্মাণের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। নিয়মিত ফান্ড সচল থাকলে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কাজগুলো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।
💰 মাসিক চাঁদার হার
- 👨🎓 ছাত্র: ৫০ টাকা
- 👨💼 চাকরিজীবী: ১০০ টাকা
- 🏪 ব্যবসায়ী: ২০০ টাকা
এছাড়া কেউ যদি নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত সহযোগিতা করতে চান, তাহলে অবশ্যই তা স্বাগত জানানো হবে।
সকলকে অনুরোধ করা যাচ্ছে, নিজ নিজ মাসিক চাঁদা প্রতিটি বাড়ির প্রতিনিধির কাছে পরিশোধ করে রশিদ বুঝে নিন।কমেন্ট বক্সে প্রতিনিধিদের নামের তালিকা দেয়া আছে। আপনাদের নিয়মিত সহযোগিতাই আমাদের সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে।
সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করছি।
ধন্যবাদ।