বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-রাউজান উপজেলা -মোমবাতি

  • Home
  • বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-রাউজান উপজেলা -মোমবাতি

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-রাউজান উপজেলা -মোমবাতি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-রাউজান উপজেলা -মোমবাতি, Political organisation, রাউজান,চট্টগ্রাম।, .

সুন্নী মতার্দশ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমরা বদ্ব পরিকর।
আপনার মৃল্যবান ভোট টি
শান্তির পক্ষে,প্রতিহিংসার বিরুদ্ধে, কুরআন সুন্নাহ ভিত্তিক সত্য ন্যায়ের পক্ষে,
অধিকার হারা সাধারণ জনগণের পক্ষে কাজ করতে
সংসদীয় আসন (রাউজান-০৬)
#মোমবাতি_মাকার্য়_ভোট_দিন🕯

মরেনা তারা যারা মরেছে রাসূল(ﷺ)এর প্রেমে, জ্বলে না তারা যারা জ্বলেছে রাসূল(ﷺ)এর প্রেমে... আওয়ামীলীগ নাকি সুন্নীদের বন্ধু ...
27/08/2026

মরেনা তারা যারা মরেছে রাসূল(ﷺ)এর প্রেমে,
জ্বলে না তারা যারা জ্বলেছে রাসূল(ﷺ)এর প্রেমে...

আওয়ামীলীগ নাকি সুন্নীদের বন্ধু ছিল? সুন্নীরা নাকি আওয়ামীলীগের দালাল? অথচ আমরা পায়নি ফারুকী হত্যার বিচার। নিজের পায়ে দাঁড়াতে না পারলে কেয়ামত পর্যন্ত কোন বিচার পাওয়া যাবে না।
ইনশাআল্লাহ একদিন সে বিচার সুন্নীরা ই করবে।

26/08/2026

বেদাতের ফতোয়াকে পদদলিত করে উদযাপিত হয়েছে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী দঃ বন্দর নগরী চট্টগ্রাম...
#ঈদে_মিলাদুন্নবী_ﷺ_

25/08/2026

মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারতে আসলেন ১২ দেশের ওলামা-মাশায়েখ।

❤️ ঈদ মোবারক ❤️সকল আশেকে রাসুলকে মিলাদে মোস্তাফা ﷺ এর শুভেচ্ছা ঈদে মিলাদুন্নবী (সাঃ) সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্...
25/08/2026

❤️ ঈদ মোবারক ❤️
সকল আশেকে রাসুলকে মিলাদে মোস্তাফা ﷺ এর শুভেচ্ছা ঈদে মিলাদুন্নবী (সাঃ) সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন।

#ঈদে_মিলাদুন্নবী_ﷺ_

25/08/2026

জশনে জুলুসে হা*মলাকারীদের নিয়ে প্রশ্ন তুললেন.!
সুপ্রিম কোর্টের আইনজীবী,
বীর উত্তর চট্টলার কৃতি সন্তান,
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় আইন সচিব
এডভোকেট এম ইকবাল হাছান এম ফিল ।
তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।



আমাদের অল্প পরিসংখ্যানে আমার রাউজান উপজেলায় মিলাদে মোস্তাফাকে কেন্দ্র করে ১৫ টি ইউনিয়নে ১ মাসে প্রায় ৩০০+ মাহফিল হবে।বক্...
25/08/2026

আমাদের অল্প পরিসংখ্যানে আমার রাউজান উপজেলায় মিলাদে মোস্তাফাকে কেন্দ্র করে ১৫ টি ইউনিয়নে ১ মাসে প্রায় ৩০০+ মাহফিল হবে।
বক্তারা রাসুলে পাকের মিলাদ ও
রাসুলে পাকের সিরাত নিয়ে আলোচনা করবেন ও করছেন!!

তবে ভিন্নতা কি জানেন?
রাউজানে গত বছর মানে ২০২৫ সালে ১,২৬৩ জন শিক্ষার্থী আমার রাসুলের মিলাদ ও সিরাতের বই "নূর নবী" পড়েছে।
শুধু তাই নয় তারা সবাই ১৫-২০ পেইজের সার গর্ভ রচনা লিখেছে এই টপিকের উপর।
আরো চমকপ্রদ তথ্য হচ্ছে ৩৭ জন হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী জ্ঞান পিপাসু শিক্ষার্থী আমার প্রিয় নবীর জীবনী পড়েছে!!
শুধু তাই নয়!! তার উপর ভিত্তি করে জন্ম থেকে ইহত্যাগ অব্দি পয়েন্ট আকারে রেফারেন্স সহ লিখেছে ১৬/১৭ পৃষ্ঠা করে।
রচনা গুলা লিখার জন্য রেফারেন্স বই হিসাবে- আল্লামা এম এ জলিলের "নূর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বই টি দেওয়া হয়েছিল।

লক্ষ টাকা খরচ করে বিশাল বিশাল সম্মেলন ও মাহফিল করে কোন ভিন্ন ধর্মের মানুষকে আমার নবীর জীবনী পড়ানো সম্ভব?

ঈমানী ফৌজ খ্যাত ছাত্রসেনা রাউজান উপজেলা শাখা ২০২৬ সালে আবার এই আয়োজন করছে মিলাদে মোস্তাফাকে সামনে রেখে।

আসুন অনুপ্রাণিত করি আমাদের প্রিয় শিক্ষার্থীদের।
সাথে নিজেও সম্পৃক্ত হোন এই মহাযজ্ঞের সাথে।

 #দৈনিক_পৃর্বকোন নিউজনুরুল মোস্তফা রাফাত এর স্বরণ সভা আল্লাহ পাক রাফাতকে জান্নাতুল মেহমান হিসাবে কবুল করুক
25/08/2026

#দৈনিক_পৃর্বকোন নিউজ
নুরুল মোস্তফা রাফাত এর স্বরণ সভা আল্লাহ পাক
রাফাতকে জান্নাতুল মেহমান হিসাবে কবুল করুক

বাঁশখালীতে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মিছিলে উগ্রবাদী জঙ্গিদের হামলার তীব্র নিন্দ...
24/08/2026

বাঁশখালীতে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মিছিলে উগ্রবাদী জঙ্গিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে নিজের ভেরিফাই একাউন্টে
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা "দক্ষিণ" 'র সভাপতি ছাত্রনেতা MD Kayes Uddin,,, তিনি বলেন,

সকল সুন্নি ভাইদের বলছি, শুধু জুলুসে স্বদলবলে অংশগ্রহণ করলেই হবে না; পাশাপাশি বিক্ষোভ মিছিল বা সুন্নিদের যেকোনো অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন করা শিখতে হবে। তাহলে কেউ এমন অতর্কিত হামলা চালানোর সাহস পাবে না।

একটি কথা মনে রাখবেন, শুধু মাহফিল-জলসা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হলে বদর, খন্দক, ওহুদ, তাবুক বা কারবালা কোনটিই সংঘটিত হতো না। আজ যখন আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়ে শুধু নিজেদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে ফেলেছি, তখন আমাদের ওপর এই অশনিসংকেত নেমে আসছে।

হিকমতের দোহাই দিয়ে নিজেদের সঠিক পথ ও ব্যাখ্যা থেকে দূরে রাখবেন না। সময় থাকতে সজাগ হন, সামনের পথ আরও কঠিন হবে। ভুল বলে থাকলে সঠিক ইসলাম তথা সুন্নিয়তের ইতিহাস পড়ে দেখুন, মুজাদ্দিদ ও মনীষীদের লেখা অধ্যয়ন করুন।

ঈমানি চেতনার সাথে জেহাদি চেতনা মনে ধারণ করুন।

বাঁধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে।

মোহাম্মদ কায়েছ উদ্দীন,
সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণ।

আলহামদুলিল্লাহ! আজ ঢাকার বুকে লক্ষ মানুষ নিয়ে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী(ﷺ) পালিত হলো।
24/08/2026

আলহামদুলিল্লাহ! আজ ঢাকার বুকে লক্ষ মানুষ নিয়ে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী(ﷺ) পালিত হলো।

নুরুল মোস্তফা রাফাত ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ ও মানবিক সংগঠক,‎==================================‎মদীনায় মর্মান্তিক সড়...
24/08/2026

নুরুল মোস্তফা রাফাত ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ
ও মানবিক সংগঠক,
‎==================================

‎মদীনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ১৪ নং বাগোয়ান ইউনিয়ন'র সাবেক সহ-সভাপতি, যুবনেতা নুরুল মোস্তফা রাফাত'র স্মরণ সভা ও দোয়া মাহফিল, গত ২১শে আগস্ট-২০২৬ খ্রি. জুমাবার বিকাল ৪টায়, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাগোয়ান ইউনিয়নের ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি ছাত্রনেতা রিদুয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

‎এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা বাগোয়ান ইউনিয়নের সভাপতি যুবনেতা মুহাম্মদ ওসমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা সৈয়দ শওকত হোসাইন রেজভী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণের সাবেক সভাপতি ছাত্রনেতা এনামুল হক মুন্না।

‎স্মরণ সভায় বক্তারা বলেন, হাফেজ নুরুল মোস্তফা রাফাত ছিলেন একজন নিবেদিতপ্রাণ, মানবিক সংগঠক ও আশেকে রাসূল (দ:)। গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, বাংলাদেশ ইসলামী যুবসেনাসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সমমনা সংগঠনের জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রাণ কর্মী। বক্তারা আরো বলেন মানুষের বিপদে তিনি সবার আগে এগিয়ে আসতেন এবং সামাজিক ও মানবিক কাজে তিনি সোচ্চার ছিলেন। এমন নিবেদিতপ্রাণ কর্মী হারানো সমাজের অপূরণীয় ক্ষতি।

‎এতে আরো বক্তব্য রাখেন , গাউসিয়া কমিটি বাংলাদেশ বাংলাদেশ উকিল পাড়া ইউনিটের সভাপতি মুহাম্মদ মনজুর আলম, আব্দুর রউফ আরিফ, আনিছুল মোস্তফা, আহবায়ক-নাজিম উদ্দিন, জিয়াউল হোসাইন,সচিব- আশিকুর আলম নয়ন, রিদোয়ান, মহিউদ্দিন, জাশেদ, সালামত, তসলিম, ইয়াছিন আরাফাত বাবু, মহসিন, জোনায়েদ, ইমন, জিশান, আরিফ প্রমুখ।

Address

রাউজান,চট্টগ্রাম।

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-রাউজান উপজেলা -মোমবাতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share