11/10/2026
পথিকবিহীন পাহাড়
মাঝপথে পথিক ডেকে বলল,
রংধনু দেখবে, ওই সমুদ্র
কিংবা তোমার প্রিয় পাহাড়?
লোভী আমি, সমুদ্রের ঢেউয়ে পা ভেজাব,
পাহাড়ে মেঘ ধরব, আর রংধনু হবে আমার গহনা।
বৃষ্টির পর রংধনু নেই, পাহাড়ে মেঘ,
সমুদ্রে ঢেউ— মিথ্যে মিথ্যে ছলনা,
নাকি সবটাই মরীচিকা, মধ্যরাতের স্বপ্ন।
ও স্বপ্ন, সেটা তো ছিল অষ্টাদশীতে— বাঘিনী হয়ে জঙ্গলে রাজত্ব, কিংবা অতিথি পাখি হয়ে
বরফশীতল তুষারপাতে পৃথিবী দেখা।
আবারও একা সেই মধ্যরাতের আঁধারে, রংধনুর আশায়, পথিকবিহীন পাহাড়ের চূড়ায় ওঠা?
পারব তো?
#লেখালেখি