01/01/2026
নজরুল ইসলাম খান ঘোষণা করলেন, এখন পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন মরহুম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান।
তারেক রহমান বক্তব্য শুরু করলেন,
"আসসালামুআলাইকুম,
আমি মরহুমা খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমার মা যদি কারো কাছ থেকে কোন ঋণ নিয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধের ব্যবস্থা করবো। আমার মায়ের কথায় এবং আচরনে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে তার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা আল্লাহর ওয়াস্তে উনাকে ক্ষমা করে দিবেন। উনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। "
দ্যাটস ইট। ৫০-৬০ সেকেন্ডের মধ্যে বক্তব্য শেষ। ৩ বারের প্রধানমন্ত্রী না, কোন বিশেষন না, কিচ্ছু না। মনে হল অতি সাধারণ একজন মানুষের জানাজা হচ্ছে।
প্রায় ৫০ লাখ মানুষ উপস্থিত। কারো সামনে কোন ইমোশনাল ড্রামা করলেন না, নিজেকে ভিক্টিম হিসেবে তুলে ধরার কোন চেষ্টাই করলেন না।
যারা আমার পাশে দাঁড়িয়েছিলেন তারা বললেন মাইক পাইলে কোন সাধারণ মানুষ ছাড়তে চায় না। যা মন চায় তাই বলতে থাকে। আর উনি আসলেন, একেবারেই যা না বললেই না সেগুলো বললেন, এরপর চলে গেলেন।
আপনারা লাস্ট এক বছর তারেক রহমানের কথাগুলো জাস্ট নোটিশ কইরেন। কোন ব্ল্যাবার নাই, নন-সেন্স স্টেটমেন্ট নাই। সিম্পলি টু দ্যা পয়েন্ট।
উনি রাজনৈতিক সংস্কৃতি বদলানোর চেষ্টা করছেন। নিজে সেটা প্র্যাকটিস করছেন। কাজটা সহজ না কিন্তু উনি নিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। উনার জীবনের সবচেয়ে কঠিনতম বক্তৃতাতেও সেই প্র্যাকটিস থেকে সরলেন না।