23/04/2022
আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ৩০০ পরিবারের মুখে হাসি ফুটাতে পেরেছি।
" মানবতার জয় হোক " এই স্লোগান কে ধারন করে পবিত্র রমজান উপলক্ষে গরীব-অসহায় পরিবারের সহায়তার লক্ষে সন্দ্বীপের বৃহত্তর হরিশপুরের ঐতিহ্যবাহী আবদুল মজিদ ঠাকুর পরিবারের কৃতি সন্তান,মরহুম আলহাজ্ব এডভোকেট মাজহারুল ইসলাম ঠাকুর মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে সন্দ্বীপের হরিশপুর,সন্তোষপুর,সারিকাইত,গুপ্তছড়া এলাকার ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরন করা হয়।
ফাউন্ডেশনের পক্ষে পরিবারের বড় ছেলে মোঃ মুকিমুল ইসলাম ঠাকুর বিপ্লব ও মেঝ ছেলে মোজাহেদুল ইসলাম ঠাকুর বিকাশের তত্ত্বাবধানে উক্ত বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন একমাত্র মেয়ে মমতাজুন্নেছা বেগম সুমা এবং ছোট ছেলে মাহামুদুল ইসলাম ঠাকুর পলাশ।
উল্লেখ্য, ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে করোনাকালীন সময়েও উপার্জহীন দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ সমগ্রী বিতরন করা হয়েছিল,এ ছাড়া দরিদ্র,অসহায়দের বিভিন্ন প্রয়োজনে অনুদান প্রদান করে আসছে এবং এ সকল মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।সবার দোয়া ও সহযোগিতা কাম্য।