08/06/2026
সিড ফান্ডিং হলো এমন একটি ব্যবস্থা, যেখানে কোনো শিক্ষার্থী বা তরুণ উদ্যোক্তা শুধুমাত্র একটি সম্ভাবনাময় ও উদ্ভাবনী ব্যবসায়িক ধারণার ভিত্তিতে সরকারের কাছ থেকে প্রাথমিক অর্থায়ন পাবে। উদ্যোগটি সফল না হলে আর্থিক ক্ষতির দায় উদ্যোক্তাকে বহন করতে হবে না, কারণ প্রাথমিক ঝুঁকিটি গ্রহণ করবে সরকার। আর উদ্যোগটি সফল হলে উদ্যোক্তার পাশাপাশি রাষ্ট্রও এর সুফল ভোগ করবে। ফলে পুঁজির অভাবে সম্ভাবনাময় কোনো আইডিয়া হারিয়ে যাবে না। নতুন উদ্যোক্তা, কর্মসংস্থান ও উদ্ভাবনের পথ আরও প্রসারিত হবে।