সন্দ্বীপ উপজেলা কমিউনিটি ক্লিনিক

  • Home
  • Bangladesh
  • Sandwip
  • সন্দ্বীপ উপজেলা কমিউনিটি ক্লিনিক

সন্দ্বীপ উপজেলা কমিউনিটি ক্লিনিক Work for public health services

13/09/2026

নিজে সচেতন হওন
অন্যকে ও সচেতন করুণ

অদ্য ০৫-০৯-২৬ ইং তারিখে  হারামিয়ার "আজিজ মেম্বার " কমিউনিটি ক্লিনিক পরিদর্শক করেন- ডাঃ রিয়াজ উদ্দীন রুবেল (এম ও ডি সি)  ...
05/09/2026

অদ্য ০৫-০৯-২৬ ইং তারিখে হারামিয়ার "আজিজ মেম্বার " কমিউনিটি ক্লিনিক পরিদর্শক করেন- ডাঃ রিয়াজ উদ্দীন রুবেল (এম ও ডি সি) উপজেলা স্বাস্থ্য বিভাগ, সন্দ্বীপ।

এ সময় তিঁনি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রাজিয়া সুলতানাকে যথা সময়ে উপস্থিত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

অদ্য ০৮-০৮-২৬ ইং রোজ শনিবার সন্দ্বীপের ষোল শহর কমিউনিটি ক্লিনিক, পূর্ব সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিক,  মধ্যে মগধরা কমিউনিটি ...
08/08/2026

অদ্য ০৮-০৮-২৬ ইং রোজ শনিবার সন্দ্বীপের ষোল শহর কমিউনিটি ক্লিনিক, পূর্ব সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিক, মধ্যে মগধরা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেণ ডাঃ রিয়াজ উদ্দীন রুবেল ( এম ও ডি সি) সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এই সময় তিনি পরিদর্শনকৃত ৩টি কমিউনিটি ক্লিনিকের কর্মিদের সেবা দান কৃত অবস্থায় পেয়েছেন। আগত সেবা গ্রহীতা ও পাশ্ববর্তী জনসাধারণের কাছ থেকে তিনি কমিউনিটি ক্লিনিক সম্পর্কে নেতিবাচক মন্তব্য পান।

তিনি আশে পাশের জনগনকে জানান দেন- এই ক্লিনিকগুলি সরকারি ছুটি ব্যতিত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেবা প্রদান করবে।

অদ্য ০৪-০৮-২৬ ইং  তারিখে হারামিয়া ২০শয্যা হাসপাতালে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভা...
04/08/2026

অদ্য ০৪-০৮-২৬ ইং তারিখে হারামিয়া ২০শয্যা হাসপাতালে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেণ ডাঃ রিয়াজ উদ্দীন রুবেল (এম ও ডি সি) উপজেলা স্বাস্থ্য বিভাগ সন্দ্বীপ।

সভায় বিগত জুলাই মাসের সেবার কায্য, কমিউনিটি ক্লিনিকের উপস্থিতি ও সার্বিক বিষয় বিবেচনা করে বেশ কয়েকটি পুরস্কার প্রদান করা হয়। এতে

প্রথম স্থান অর্জন করেণ - মৌসুমি ব্যাণার্জি
রহমতপুর কমিউনিটি ক্লিনিক

২য় স্থান অর্জনকারী - কহিনুর বেগম, আকরাম খাঁন কমিউনিটি ক্লিনিক

৩য় স্থান অর্জনকারী - পলাশি রাণি, মধ্য কালাপানিয়া কমিউনিটি ক্লিনিক

৪র্থ স্থান অর্জনকারী - মুক্তা রাণী, ষোলশহর কমিউনিটি ক্লিনিক

৫র্ম স্থান অর্জনকারী - মোঃ সোহেল, এম আর সি সি

৬ষ্ট স্থান অর্জনকারী - বাবর উদ্দিন, উত্তর পূর্ব গাছুয়া কমিউনিটি ক্লিনিক।

এছাড়া দক্ষিণ কালাপানিয়া কমিউনিটি ক্লিনিকের আলাউদ্দিনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

ডাঃ রিয়াজ উদ্দীন জানান- এভাবে প্রতি মাসের সমন্বয় সভায় সবাইকে কাজের মূল্যায় করে পুরস্কার প্রদান করা হবে।

পরিশেষ তিনি সকলকে নিজ দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করে সভার সমাপ্তি করেন।

প্রতিদিনের পরিদর্শনের অংশ হিসেবে আজ ৩০-০৭-২৬ তারিখে হরিশপুর নয়া পাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন ডাঃ রিয়াজ উদ্দীন রুব...
30/07/2026

প্রতিদিনের পরিদর্শনের অংশ হিসেবে আজ ৩০-০৭-২৬ তারিখে হরিশপুর নয়া পাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন ডাঃ রিয়াজ উদ্দীন রুবেল ( এম ও ডি সি) এ সময় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার টিটু সোমকে কর্মস্থলে পাওয়াই সন্তুষ্টি প্রকাশ করেন।

ডাঃ রিয়াজ জানান- দেশটা তো আমাদের সকলের। আমরা সবাই যদি নিজের দায়িত্ব টুকু যথাযথ ভাবে পালন করি, তবে আমাদের দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে।

তিঁনি সকল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের কমিউনিটি ক্লিনিকে নিদিষ্ট সময়ে সেবা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।

প্রতিদিনের পরিদর্শনের অংশ হিসেবে অদ্য ২৯-০৭-২৬ তারিখে "আজিমপুর কমিউনিটি ক্লিনিক "পরিদর্শন করেন ডাঃ রিয়াজ উদ্দীন রুবেল ( ...
29/07/2026

প্রতিদিনের পরিদর্শনের অংশ হিসেবে অদ্য ২৯-০৭-২৬ তারিখে "আজিমপুর কমিউনিটি ক্লিনিক "পরিদর্শন করেন ডাঃ রিয়াজ উদ্দীন রুবেল ( এম ও ডি সি) সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এ সময় আগত সেবা গ্রহীতাদের কাছ থেকে কমিউনিটি ক্লিনিক সম্পর্কে পজিটিভ মন্তব্য পেয়ে তিনি সেবা প্রদানকারীকে ধন্যবাদ প্রদান করেন।

ডাঃ রিয়াজ বলেন- এই পরিদর্শক কাজ চলমান থাকবে। কোথাও কোন অনিয়ম পেলে সাথে সাথে সেখানে নিয়োজিত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

26/07/2026

প্রতিদিনের পরিদর্শনের অংশ হিসেবে আজ ২৬-০৭-২৬ ইং সারিকাইত "দারুল উলুম কমিউনিটি ক্লিনিক" পরিদর্শক করেন ডাঃ রিয়াজ উদ্দিন রুবেল ( এম ও ডি সি) সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য বিভাগ।

পরিদর্শনকালে এক ক্ষুদে বার্তায় সন্দ্বীপের সকল কমিউনিটি ক্লিনিকের কর্মিদের জানান দেন -
আমি অফিস সময়ে কোন কমিউনিটি ক্লিনিকে অনিয়ম পেলে, সে ক্লিনিকের কর্মির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব।
আপনারা সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করে আমাকে সহযোগিতা করুণ।

প্রতিদিনের পরিদর্শনের অংশ হিসেবে ২৫-০৭-২৬ ইং   তারিখে সারিকাইত চৌকাতলি কমিউনিটি ক্লিনিক  পরিদর্শক করেন- ডাঃ রিয়াজ উদ্দীন...
25/07/2026

প্রতিদিনের পরিদর্শনের অংশ হিসেবে ২৫-০৭-২৬ ইং তারিখে সারিকাইত চৌকাতলি কমিউনিটি ক্লিনিক পরিদর্শক করেন- ডাঃ রিয়াজ উদ্দীন রুবেল ( এম ও ডি সি) উপজেলা স্বাস্থ্য বিভাগ সন্দ্বীপ।

এ সময় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার " আকলিমা বেগম'কে "তার ক্লিনিকে আগত সেবা গ্রহীতাদের সেবা প্রদান দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

পরিশেষে তিনি কমিউনিটি ক্লিনিকের সেবার মান কিভাবে আরো বৃদ্ধি করা যায়, সে ব্যপারে পরামর্শ প্রদান করেন।

24/07/2026

প্রবল বৃষ্টিতে যখন কোন কোন এলাকা বিচ্ছিন্ন, তখনও কমিউনিটি ক্লিনিকের কর্মিরা তাদের দায়িত্ব পালন করে।

এমনি পরিস্থিতিতে আগত একজন সেবা গ্রহীতার বক্তব্য।

সিরাজুল মাওলা কমিউনিটি ক্লিনিক, মুছাপুর: বৃষ্টিভেজা দিনেও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা​বাইরে অবিরাম বৃষ্টি এবং কাঁদাযুক্ত ক...
23/07/2026

সিরাজুল মাওলা কমিউনিটি ক্লিনিক, মুছাপুর: বৃষ্টিভেজা দিনেও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা
​বাইরে অবিরাম বৃষ্টি এবং কাঁদাযুক্ত কর্দমাক্ত পথ—সব বাধা উপেক্ষা করেই খোলা রাখা হয়েছে সিরাজুল মাওলা কমিউনিটি ক্লিনিকের দুয়ার। দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও গ্রামীণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এখানকার স্বাস্থ্যকর্মীরা।
​সেবার চিত্র ও বর্তমান পরিস্থিতি:
​প্রতিকূল আবহাওয়ায় স্বাস্থ্যসেবা: বৃষ্টির দিনেও রোগীরা ক্লিনিকে আসছেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও সেবা গ্রহণ করছেন।
​সিএইচসিপি (CHCP) কক্ষ: ক্লিনিকে রোগীদের সুচিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য CHCP কক্ষে নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে।
​স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা: আবহাওয়া প্রতিকূল হওয়া সত্ত্বেও স্বাস্থ্যসেবাকর্মীরা তাদের দায়িত্ব পালনে আন্তরিক ও সচেষ্ট রয়েছেন।
​সংক্ষিপ্ত মন্তব্য: যেকোনো প্রতিকূল পরিবেশেও সিরাজুল মাওলা কমিউনিটি ক্লিনিক সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Address

Sandwip

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ উপজেলা কমিউনিটি ক্লিনিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share