Jamaat Satkania Sadar Union

Jamaat Satkania Sadar Union Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamaat Satkania Sadar Union, Political Party, Satkania Sadar Union, Satkania.

⚫শোক সংবাদ⚫আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে,করইয়ানগর ১নং ওয়ার্ডের আওতাধীন  খন্দ...
09/08/2026

⚫শোক সংবাদ⚫

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে,করইয়ানগর ১নং ওয়ার্ডের আওতাধীন খন্দকার পাড়া ইউনিটের সম্মানিত অফিস সম্পাদক জনাব মোহাম্মদ আরিফুল ইসলামের শ্রদ্ধেয় মমতাময়ী মা আজ সকাল ৬:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

মরহুমার নামাজে জানাজা আজ ৯/৮;২৬ রোজ রবিবার যোহরের নামাজের পর খন্দকার পাড়া জামে মসজিদ অনুষ্ঠিত হবে।

সকল ভাইয়েরা মরহুমার জানাজায় উপস্থিত হয়ে দুআসহ শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
মহান আল্লাহ তাআলা মরহুমার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবর-ই-জামিল দান করুন।
اللَّهُمَّ اغْفِرْ لَهَا وَارْحَمْهَا، وَاجْعَلْ قَبْرَهَا رَوْضَةً مِنْ رِيَاضِ الْجَنَّةِ، وَارْزُقْ أَهْلَهَا الصَّبْرَ وَالسُّلْوَانَ
আমিন।

শোকার্তেঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী
সাতকানিয়া সদর ইউনিয়ন

সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ।সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবা...
07/08/2026

সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনে সহায়তার লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় চিববাড়ী সাংগঠিকা জামে মসজিদ কমপ্লেক্স মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া সদর ইউনিয়ন শাখার উদ্যোগে মোহাম্মদ সাদেক হোসাইন এর সহযোগিতায় ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ সোলাইমান কাদের, অর্থ সেক্রেটারি মাওলানা আনোয়ারুল হক, শুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হারুন রশিদ, ইউপি সদস্য আব্দুল মান্নান, ইউপি সদস্য মাহফুজুর রহমান, চিববাড়ী ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মিসবাহ উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঘরবাড়ি পুনর্নির্মাণে প্রয়োজন রয়েছে—এমন পরিবারের মাঝে ঢেউটিন তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সহযোগিতা করার কার্যক্রম অব্যাহত থাকবে।

26/07/2026

সাতকানিয়া সদর ইউনিয়নে বন্যার্ত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত (২৬/৭/২৬ রোজ রবিবার) ।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতকানিয়া সদর ইউনিয়ন শাখার উদ্যোগে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
২৬শে জুলাই রোজ রবিবার শাহ মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা এবং দক্ষিণ রুপকানিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়নের ২টি ক্যাম্পে ১০টি বিভাগে ১৫ জন স্পেশালিস্ট চিকিৎসক দিনব্যাপী চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা প্রদান করেন। শত শত বন্যাকবলিত মানুষ এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জনাব মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক।
Mohammad Mahmudul Hoque

সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। Ridoanul Karim

বন্যার্ত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাতকানিয়া ইসলামিক সেন্টার এবং ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চ-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন

ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন Jalal Uddin , অর্থ সেক্রেটারি মাওলানা আনোয়ারুল হক, শুরা ও কর্মপরিষদ সদস্য ও দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা হোসেন সোহেল Hossain Sohel ,তামাকুন্ডি লেইন বনিক সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ সাদেক হোসাইন Mohammed Sadek Hossain , সদ্য বিদায়ী সাবেক শিবির নেতা মিসবাউল ইসলাম সিফাত , চিববাড়ী ওয়ার্ড সেক্রেটারি আব্দুল আজিজ Mohammad Abdul Aziz , করইয়ানগর ১নং ওয়ার্ড যুব সভাপতি মোহাম্মদ আরিফ উদ্দিন MD Arif , দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ রিদওয়ানুল হক মোহাম্মদ রিদওয়ানুল হক , ইউপি সদস্য মাহফুজুর রহমান Md Mahfuz , সমাজসেবক লোকমান হাকিম , আবু তাহের, আজিজুর রহমান,মামুনুর রশিদ, HM Helal Uddin Noman হাফেজ মাওলানা হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুল হক বলেন,
"বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। দল-মত নির্বিশেষে সকল বিত্তবান ও মানবিক মানুষকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।"

সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম বলেন,
"মানবসেবাই ইসলামের অন্যতম শিক্ষা। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ইসলামী দায়িত্ব। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"

আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসা, খাদ্য সহায়তা ও পুনর্বাসনে ভবিষ্যতেও বিভিন্ন মানবিক কর্মসূচি পরিচালনা করা হবে।

(এডমিন)

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত আজ ২২ জুলাই (বুধবার) ...
22/07/2026

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত

আজ ২২ জুলাই (বুধবার) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।

(এডমিন)

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী১০/৭/২০২৬ইসাম্প্রতিক টানা বর্ষণ ও বন্যায় সাতকানিয়া সদর ইউনিয...
10/07/2026

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী
১০/৭/২০২৬ই

সাম্প্রতিক টানা বর্ষণ ও বন্যায় সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে প্রায় ৪০ থেকে ৫০টি পরিবারের বসতঘর প্লাবিত হয়। অনেক স্থানে কোমরসমান পানি জমে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। ঘরবন্দী হয়ে পড়া অসংখ্য পরিবার খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।

এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা মনোযোগসহকারে শোনেন। এ সময় তিনি বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের মতো ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে।

প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া সদর ইউনিয়নের আমির মাওলানা রিদওয়ানুল করিম। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের কষ্ট লাঘবে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রয়োজনীয় সামগ্রী বিতরণ ও পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বারদোনা ৮নং ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি মো. সোলাইমান কাদের, ৯নং ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন জামায়াতের অফিস ও সংস্কৃতি সম্পাদক মাওলানা হোসাইন সোহেল এবং বারদোনা ৮নং ওয়ার্ড সেক্রেটারি মুরশেদুল আলম। এছাড়াও স্থানীয় নেতাকর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
(এডমিন)

প্রিয় ভাইয়ের জন্য আন্তরিক দুআ।
03/07/2026

প্রিয় ভাইয়ের জন্য আন্তরিক দুআ।

02/07/2026

Address

Satkania Sadar Union
Satkania
4386

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Satkania Sadar Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share