বল্লী নিউজ - Balli News

বল্লী নিউজ - Balli News বল্লী ইউনিয়নের সকল কার্যক্রম দেখতে আমাদের সাথে থাকুন।

পুনরায় ৫০ নং বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ইউপি সদস্য মনিরুল ইসলামনিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা...
23/06/2026

পুনরায় ৫০ নং বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ইউপি সদস্য মনিরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৫০ নং বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বল্লী ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল ইসলাম।

সোমবার (২৩ জুন ২০২৬) বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

পুনর্নির্বাচিত হওয়ায় তিনি পরিচালনা কমিটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমাকে পুনরায় সভাপতি নির্বাচিত করায় এবং আমার ওপর আস্থা রাখায় সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
স্থানীয় শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে আরও এগিয়ে যাবে।

23/06/2026

বল্লী হাইস্কুলের প্রধান শিক্ষক ও জামায়াত নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।।- এ কে আজহারুজ্জামান (মুকুল)

#সাতক্ষীরা

৫ বছর বয়সী শিশুকন্যাকে বাসায় রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে সুন্দরী বউ অন্য এক ব্যক্তির সঙ্গে চলে গেছেন বলে অভিযোগ উঠ...
13/06/2026

৫ বছর বয়সী শিশুকন্যাকে বাসায় রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে সুন্দরী বউ অন্য এক ব্যক্তির সঙ্গে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।

তবে তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
📞 মোবাইল: ০১৭২৭-১৫২৫২৩

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২নং বল্লী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫জন প্রার্থী।১। বর্তমান চেয়ারম...
13/06/2026

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২নং বল্লী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫জন প্রার্থী।

১। বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট মহিতুল ইসলাম
২। সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব
৩। সাবেক সেনা সদস্য মিজানুর রহমান পিকলু
৪। সাবেক সেনা সদস্য দিদারুল আলম দিদার
৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র প্রভাষক মামুনুর রহমান।

চেয়ারম্যান হিসেবে আপনি কাকে চান?

13/06/2026

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২নং বল্লী ইউনিয়নের ৬নং ওয়ার্ড নারায়ণপুর-হাজিপুর গ্রামের মেম্বার প্রার্থী আমতলা খানজাহান আলী আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক হাফেজ শহিদুর রহমান।

13/06/2026

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২নং বল্লী ইউনিয়নের ১নং ওয়ার্ড আমতলা গ্রামের মেম্বার প্রার্থী সাবেক সেনা সদস্য মোঃ মকবুল হোসেন।

কলারোয়া হাসপাতালের পাশে পৌরসভার ময়লার ডাস্টবিনে দুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণকলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
13/06/2026

কলারোয়া হাসপাতালের পাশে পৌরসভার ময়লার ডাস্টবিনে দুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীর ঘেঁষে অবস্থিত পৌরসভার ময়লা ফেলার ডাস্টবিন দীর্ঘদিন ধরে অপরিষ্কার অবস্থায় পড়ে থাকায় এলাকাজুড়ে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে হাসপাতালগামী রোগী, স্বজন এবং সাধারণ পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিতভাবে ময়লা অপসারণ না করায় ডাস্টবিনটি উপচে পড়ছে। পচনশীল বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। বিশেষ করে হাসপাতালের মতো সংবেদনশীল স্থানের পাশে এমন নোংরা পরিবেশ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল।
এলাকাবাসী জানান, দুর্গন্ধের কারণে ওই সড়ক দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। এছাড়া ময়লার স্তূপে মাছি ও বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে।
দ্রুত সময়ের মধ্যে ডাস্টবিন পরিষ্কার ও নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আলহামদুলিল্লাহ।বল্লী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।
27/05/2026

আলহামদুলিল্লাহ।
বল্লী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।

27/05/2026

ঈদ মোবারক

সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
22/05/2026

সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

Address

Satkhira
9400

Website

Alerts

Be the first to know and let us send you an email when বল্লী নিউজ - Balli News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share