National Student Power-Nsp,Satkhira District

National Student Power-Nsp,Satkhira District শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন,গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ,শিক্ষার্থী কল্যাণ এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।✊💐

'নক্ষত্রেরা নিভে যায় না,আকাশ শুধু অন্ধকার হয়।শরিফ ওসমান  হাদি ভাইয়ের শাহাদাতে আমরা সাতক্ষীরা জেলা জাতীয় ছাত্রশক্তি গভীর ...
18/12/2025

'নক্ষত্রেরা নিভে যায় না,আকাশ শুধু অন্ধকার হয়।

শরিফ ওসমান হাদি ভাইয়ের শাহাদাতে আমরা সাতক্ষীরা জেলা জাতীয় ছাত্রশক্তি গভীর ভাবে শোকাহত।❤️‍🩹🇧🇩

গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।জুলাই গণ-অভ্যুত্থানের অকুতোভয় বিপ্লবী সহযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি...
18/12/2025

গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের অকুতোভয় বিপ্লবী সহযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি গায়েবানা জানাজা ইনশাআল্লাহ আগামীকাল সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হবে।দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য
বিনীতভাবে আহ্বান জানানো যাচ্ছে।

📍 স্থান: শহিদ আসিফ চত্বর, সাতক্ষীরা
⏰ সময়: সকাল ১০.০০ টা

আল্লাহ তায়ালা শহিদ শরিফ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।(আমিন)🤲🇧🇩

মহান বিজয় দিবস উপলক্ষে সকল বীর শহিদের প্রতি জাতীয় ছাত্রশক্তি, সাতক্ষীরা জেলার পক্ষ থেকে আমাদের বিনম্র শ্রদ্ধা।❤️💐
15/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষে সকল বীর শহিদের প্রতি জাতীয় ছাত্রশক্তি, সাতক্ষীরা জেলার পক্ষ থেকে আমাদের বিনম্র শ্রদ্ধা।❤️💐

08/12/2025

বেগম রোকেয়া নারী জাগরণের পথিকৃৎ, সমঅধিকার প্রতিষ্ঠার অগ্রদূত। তাঁর চিন্তা, সংগ্রাম ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি আজও আমাদের অনুপ্রেরণার উৎস।

বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে সমাজে নারীর সমান অধিকার, শিক্ষা ও স্বাবলম্বিতার বার্তা ছড়িয়ে দিতে তরুণদের চিন্তা-ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই ভাবনার বিকাশের লক্ষ্যে আগামী ৯ ডিসেম্বর ২০২৫ “রোকেয়া দিবস” উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি “বেগম রোকেয়ার ভাবনা ও সাম্প্রতিক প্রাসঙ্গিকতা” শীর্ষক আলোচনা সভার আয়োজন করছে।

আলোচকবৃন্দ:

সামান্তা শারমিন
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি

তাসলিমা আখতার
রাজনৈতিক পরিষদ সদস্য, গণসংহতি আন্দোলন

নাহিদা সরওয়ার নিভা
জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি

নুসরাত তাবাসসুম
যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি

মনিরা শারমিন
যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি

এছাড়াও থাকছে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উদ্বোধনী নৃত্যসহ বিশেষ আয়োজন।

রোকেয়ার আদর্শ ছড়িয়ে দিতে উক্ত আয়োজনে আপনার অংশগ্রহণই হবে আমাদের শক্তি।

তারিখ: ৯ ডিসেম্বর ২০২৫
সময়: বিকাল ৩.০০টা
স্থান: আর সি মজুমদার অডিটোরিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়।

অর্ধশতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া ছাত্র জনতার নতুন রাজনৈতিক ...
08/12/2025

অর্ধশতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া ছাত্র জনতার নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় ছাত্রশক্তি—সাতক্ষীরা জেলা শাখা।

শীতের তীব্রতা মোকাবেলায় মানবিক উদ্যোগ হিসেবে আজ সাতক্ষীরার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের হাতে কম্বল পৌঁছে দেয় জাতীয় ছাত্রশক্তি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।
মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো—এটাই আমাদের অঙ্গীকার।জাতীয় ছাত্রশক্তির প্রতিটি কর্মী মানবিক মূল্যবোধে বিশ্বাসী।

জাতীয় ছাত্রশক্তি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা।❤️💐
04/12/2025

জাতীয় ছাত্রশক্তি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা।❤️💐

সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে জাতীয় ছাত্রশক্তি সাতক্ষীরা...
03/12/2025

সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে জাতীয় ছাত্রশক্তি সাতক্ষীরা জেলার প্রতিনিধি দল।

#জাতীয়_ছাত্রশক্তি_সাতক্ষীরা_জেলা #সাতক্ষীরা
#শিক্ষা #ঐক্য #মুক্তি #শাপলা #কলি

নতুন শক্তি ও আশার ডানায় আমাদের অগ্রযাত্রা… #জাতীয়_ছাত্রশক্তি_সাতক্ষীরা_জেলা
02/12/2025

নতুন শক্তি ও আশার ডানায় আমাদের অগ্রযাত্রা…

#জাতীয়_ছাত্রশক্তি_সাতক্ষীরা_জেলা

জাতীয় ছাত্রশক্তি সাতক্ষীরা জেলার একটি প্রতিনিধি দল সাতক্ষীরার নবনিযুক্ত জেলা প্রশাসক জনাবা মিজ আফরোজা আখতার-এর সাথে সৌজন...
20/11/2025

জাতীয় ছাত্রশক্তি সাতক্ষীরা জেলার একটি প্রতিনিধি দল সাতক্ষীরার নবনিযুক্ত জেলা প্রশাসক জনাবা মিজ আফরোজা আখতার-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।

#জাতীয়_ছাত্রশক্তি_সাতক্ষীরা_জেলা #সাতক্ষীরা

আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী।ত্যাগ, সংগ্রাম ও বিপ্লবী চেতনায় তিনি ছিলেন মুক্ত মানুষের প্রতীক। ফার...
17/11/2025

আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী।
ত্যাগ, সংগ্রাম ও বিপ্লবী চেতনায় তিনি ছিলেন মুক্ত মানুষের প্রতীক। ফারাক্কা লংমার্চ থেকে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে তাঁর বজ্রকণ্ঠই ছিল নিপীড়িত মানুষের আশা।
আজ আমরা জাতীয় ছাত্রশক্তি শপথ করছি—
অন্যায়ের বিরুদ্ধে ভাসানীর মতোই মাথা উঁচু করে দাঁড়াব ইনশাআল্লাহ ✊গভীর শ্রদ্ধা হে মহান বিপ্লবী মওলানা ভাসানী।

— জাতীয় ছাত্রশক্তি,সাতক্ষীরা জেলা।

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when National Student Power-Nsp,Satkhira District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share